
তিনি দাবি করেছেন, এই ভিডিও সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই ইস্যুতে আইনি পথে হাঁটবেন এবং হাইকোর্টে গিয়ে এর উপযুক্ত জবাব দেবেন।
এদিকে, ভিডিওটি ঘিরে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে পাল্টা বাক্যবাণ। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভিডিওটিতে হুমায়ুন কবিরকে একটি ১০০০ কোটি টাকার চুক্তিকরেছেন বলতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর. হুমায়ুন কবির বলেছেন “এআই দিয়ে ঐ ভিডিও বানানো হয়েছে।” তবে এই ভিডিও ভাইরাল হাওয়ায় ভোটের ময়দানে বেশ বেকায়দায় হুমায়ুন কবির। এমনকি তাঁর সঙ্গে জোট বেঁধে থাকা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওবেয়সি তাঁর সাথে জোট ভেঙে বেরিয়ে গিয়েছেন। এখন ভোটে একলাই লড়তে হতে পারে হুমায়ূনকে।
পুরো বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত বা সরকারি প্রতিক্রিয়া সামনে না এলেও, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
![]()