
সুসজ্জিত ট্রামে থাকছে নির্বাচনের ছোটা ভীমও
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ : নির্বাচন কমিশনের অভিনব উদ্যোগ। নির্বাচনের প্রচারের জন্যে এবার কলকাতায় ট্রাম এর উদ্বোধন করল নির্বাচন কমিশন। এই ট্রামটি নির্বাচনের প্রচারের জন্যে সেজেগুজে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে।
আর কিছুদিন পরেই রাজ্যে ভোট। মোট দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে নির্বাচন কমিশনের তৎপরতা। এবার নির্বাচনের প্রচারের জন্যে একটি সুসজ্জিত ট্রামের উদ্বোধন করল নির্বাচন কমিশন। নির্বাচনের নানান পোস্টার সম্বলিত হয়ে এই ট্রাম শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। আজ এই ট্রামের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।
নির্বাচন কমিশন এবার নির্বাচনের প্রচারের জন্যে কার্টুন চরিত্র ‘ছোটা ভীমে’র সাথে অংশীদার হয়েছে। তাই সব জায়গায় নির্বাচনের প্রচারে ছোটা ভীমকে দেখতে পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন এবার নির্বাচনের সময় নানারকম কঠোর পদক্ষেপ নিচ্ছে, শুধুমাত্র সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্যে। গতকাল বাসন্তীতে একটি ঘটনায় এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করতেও দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে।
![]()