
সেতুতে ছিল না কোনো সতর্কীকরণ নোটিশ
আজ খবর (বাংলা), [রাজ্য] শীতলকুচি, কোচবিহার, ৩০/০১/২০২৬ : ওভারলোডেড একটি ডাম্পারের ভারে ভেঙে পড়লো আস্ত একটা সেতু, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি গ্রামের কাছে বারোমাসি এলাকায়।
শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসি এলাকায় একটি মালবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ল গিরিধারী সেতু। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি ডামপার শীতলকুচি থেকে সিতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রীজে ওঠার মুখেই আচমকাই সেই সেতুটি ভেঙে পড়ে। ডাম্পার শুদ্ধ সেতুটি নিচে নেমে যায়। এই ঘটনাটি দেখতে প্রচুর মানুষ সেখানে ভীড় করে।এদিকে স্থানীয় মানুষরা জানান, দীর্ঘদিনের পুরনো এই গিরিধারী সেতুটি একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। তবে সেতুটি দুর্বল হয়ে পড়লেও সতর্কীকরণ বা নিষেধাজ্ঞার কোনো রকম নোটিশ কিন্তু টাঙিয়ে দেওয়া হয়নি ওই ব্রীজে। ফলে ক্ষোভ জন্মেছে সাধারণ মানুষের মধ্যে।
![]()