ভারতের শক্তি, পরাক্রম, মূল্যবান সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য তাকিয়ে দেখল গোটা বিশ্ব
আজ খবর (বাংলা), {দেশ] নতুন দিল্লী, ভারত, ২৬/০১/২০২৬ : আজ গোটা দেশ উৎসাহ ও শ্রদ্ধার সাথে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। এই উপলক্ষে নতুন দিল্লীর কর্তব্য পথ ধরে কুচকাওয়াজ করা হচ্ছে। উপস্থিত আছেন দেশের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য মন্ত্রীরা। উপস্থিত আছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এন্টোনিও কোস্তা এবং মিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে দেশের বায়ু সেনা ,আর্মি এবং নৌ বাহিনী। এই তিন বাহিনী ছাড়াও কর্তব্যপথ ধরে প্যারেড করতে দেখা গিয়েছে দেশের সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এনসিসি, ভারত স্কাউট ও দিল্লী পুলিশ বাহিনীকে। দেশের তিন প্রধান সেনা বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট নিজেদের প্যারেড দেখায়। তিন সেনাবাহিনী তাদের অস্ত্র শস্ত্রের কসরত দেখায়। আকাশে বায়ু সেনার যুদ্ধ বিমানগুলির কসরত দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর দূরপাল্লার মিসাইল দেখতে পাওয়া যায়। অপারেশন সিঁদুরের অসাধারন একটা প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছে। যুদ্ধ জাহাজগুলির একটা প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছে ওই প্যারেডে।
দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীরা দেশের সাংস্কৃতিক সম্পদকে মেলে ধরেছেন। বিভিন্ন রাজ্যের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রদর্শন করা হয়েছে। এই বছর দেশ ‘বন্দে মাতরম’ এর ১৫০ বছর পালন করছে, সেই উপলক্ষেও একটা ট্যাবলো বেশ নজর কেড়েছে দিল্লীর কর্তব্য পথে।
দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছে ‘আজ খবর।
Aaj Khabor Desk, New Delhi, India, 26/01/2026 : India is celebrating its 77th Republic Day with pride and enthusiasm across the country. The main parade is being held along Kartavya Path in New Delhi in the presence of President Droupadi Murmu, Prime Minister Narendra Modi, Defence Minister Rajnath Singh, Home Minister Amit Shah, and other senior leaders. Distinguished international guests include European Council President Antonio Costa and European Commission President Ursula von der Leyen.
The Republic Day parade features impressive displays by the Indian Army, Navy, and Air Force, along with CRPF, BSF, ITBP, NCC, Bharat Scouts, and Delhi Police. Military regiments showcased weapons, fighter jet fly-pasts, long-range missiles, naval power, and a special display of Operation Sindoor. Cultural troupes from various states highlighted India’s rich heritage, traditions, and diversity, with a special tableau marking 150 years of “Vande Mataram.”