
আজ খবর (বাংলা), [ব্যবসা বানিজ্য], নতুন দিল্লী, ভারত, ১৩/০৪/২০২৬ : আচ্ছা, এমন কি হয়েছে যে, আপনি মজার ছলে একটা ইমেল আইডি বানিয়েছিলেন, আর এখন সেই ইমেল আইডি কাউকে দিতে বা ব্যবহার করতে আপনি বিব্রত বোধ করেন ? যদি এমনটা হয়ে থাকে, তাহলে এই ধরনের ইমেল আইডি নাম বদলে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল।
গুগল জানিয়েছে, ‘যদি আপনার কাছে এমন কোনো জিমেল আইডি থেকে থাকে, যা কখনো হয়ত আপনি মজার ছলে বানিয়েছিলেন, এখন সেইআইডি আর ব্যবহার করতে পারছেন না, তাহলে সেই আইডি এবার বদলে নেওয়া যাবে। গুগল সেই সুযোগ গ্রাহকদের দিচ্ছে।’
গুগল-এর পক্ষ থেকে সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, “২০০৪ সালে যেটা হয়ত আপনার কাছে মজার ছিল, আজ সেটা আর মজাদার নেই, অথচ সেই মজার ইমেল আইডিটা থেকে গিয়েছে। যাকে এখন হয়ত আর মজার বলা যাবে না। তাই ঐ আইডি আর ব্যবহার করাও যায় না। এক্ষেত্রে আপনার জিমেল একাউন্টের সেটিংস-এ গিয়ে সম্ভাব্য কয়েকটি বিকল্প থেকে নতুন আইডি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল। এক্ষেত্রে অবশ্য পুরোনো এবং নতুন দুই আইডি দিয়েই ইমেল খুলে নেওয়া যাবে। “
![]()