Aaj Khabor

“হ্যাপি বার্থ ডে বিগ বি”

৮৩ বছরে অমিতাভ  

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১১/১০/২০২৫ :  আজ বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন।  ৮৩ বছর বয়স হল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের।  এই বয়সেও অভিনয় জগতে সম্পূর্ণ সক্রিয় তিনি।  আগামী দিনগুলিতেও তিনি সক্রিয় থাকুন।

অমিতাভ প্রথম জীবনে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করতেন, সেই অমিতাভ মুম্বই  গিয়ে বছরের পর বছর শাসন করে গেলেন হিন্দি সিনেমা জগৎকে।  সুদীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডকে সমৃদ্ধ করে গিয়েছেন অমিতাভ বচ্চন।   বলিউডে তিনিই প্রথম এংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে এসেছিলেন।  এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ভারতীয় বিনোদন জগতের বেতাজ বাদশা। দশকের পর দশক  কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে। 

অমিতাভ অভিনীত প্রথম ছবিটি ছিল ‘সাত হিন্দুস্তানী’। এরপর অসংখ্য ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে গিয়েছেন তিনি।  আজ তিনি ৮৩ বছর বয়সেও সমান তালে অভিনয় করে চলেছেন। তাঁর পুরো পরিবার অর্থাৎ তাঁর স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক ও পিপুত্রবধূ ঐশ্বর্য্য সকলেই বিনোদন জগৎকে সমৃদ্ধ করে চলেছেন।  অমিতাভ বলিউডের স্বর্থে গানও গেয়েছেন অনেকগুলি, সেইসব গান হিট করেওছে বাজারে। 

 অসংখ্য অনুরাগীর মনে আইডল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে বিরাজ করেন অমিতাভ বচ্চন। তিনি শতায়ু হোন, সুস্থ থাকুন,  জন্মদিনের শুভেচ্ছা রইল ‘আজ খবর এর তরফ থেকে। 


Loading

মোদীর জন্মদিনে অক্ষয়ের ষ্টার পারফর্মেন্স 

মেরে দেশ পহেলে : দ্য আনটোল্ড স্টোরি অফ পি এম নরেন্দ্র মোদী 

আজ খবর (বাংলা),  [বিনোদন], গান্ধীনগর, গুজরাট, ১১/১০/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতে গিয়ে দেশকেই অসাধারণ এক শ্রদ্ধাঞ্জলি দিলেন বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। 

গুজরাতের গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল। সেই অনুষ্ঠানের শীর্ষক ছিল “মেরা দেশ পহেলে : দ্য আনটোল্ড স্টোরি অফ পি এম নরেন্দ্র মোদী”।  এই অনুষ্ঠানে অক্ষয় কুমার কেশরী ছবির তেরি  মিট্টি গানটি পারফর্ম করছিলেন।  অক্ষয়ের পারফর্মেন্সের মধ্যে ছিল সম্পূর্ণ  ইমোশন,যার ফলে তাঁর ঐ  পারফর্মেন্স ছুঁয়ে যায় সমস্ত দর্শকের হৃদয়। প্রেক্ষাগৃহে হাততালির বন্যা বইতে থাকে।  চরম মুহূর্তটি আসে যখন তিনি জাতীয় পতাকাটি তুলে নিয়ে নিজের বুকে ও চিবুকে স্পর্শ করেন। সেই সময় দর্শককুল আবেগে ভেসে যান।

সাদা কুর্তা এবং পাজামা পরিহিত এবং গায়ে গেরুয়া আলোয়ানে ব্যাপক আকর্ষণীয় দেখাচ্ছিল ষ্টার  অক্ষয়কে। নরেন্দ্র মোদীর ৭৫তম  জন্মদিনে অক্ষয় কুমারের পারফর্মেন্স ছিল একটা অসামান্য বার্থ ডে  গিফট।  অক্ষয়ের দুর্দান্ত অনুষ্ঠানে জমজমাট হয়ে  যায় গান্ধী নগরের গান্ধী স্টেডিয়ামের কে ডি  যাদব হল।  এইপারফর্মেন্স আপ্লুত অক্ষয় নিজেও। নরেন্দ্র মোদীকে সাক্ষাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  যদিও নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল ১৭ই সেপ্টেম্বর। 


Loading

কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি আলিশা, শানদের

কিশোর কুমার ছিলেন আমার অনুপ্রেরণা 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩২৫/০৯/২০২৫ : বলিউডের বিখ্যাত সংগীতশিল্পীরা এক জায়গায় হয়ে কিশোর কুমারকে স্মরণ ও মনন করে গেলেন।  লিজেন্ড কিশোর কুমারকে স্মরণ করা মানেই স্পেশ্যাল কিছু ব্যাপার নিশ্চয়ই ! আসুন জেনে নেওয়া  যাক।

সোনি  লিভ টিভি বিনোদনমূলক নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসছে, যার নাম ‘এক ঔর  বার, কিশোর কুমার’। এই দুর্দান্ত টিভি শো উপলক্ষেই হাজির  হয়েছিলেন সঙ্গীত শিল্পী আলিশা চিনাই, শান, সালমালি খোলগারে, সমীর  ট্যান্ডন ও মামে  খান. এঁরা প্রত্যেকেই কিশোর কুমার সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন। 

সঙ্গীত শিল্পী শান বলেন, “আজ আমি যা কিছু  পেরেছি, তা সবটাই কিশোর কুমারকে দেখে। তাঁর  ভঙ্গিমা, স্টেজ প্রেজেন্স, তাঁর অবয়ব সবকিছুই আমাকে অনুপ্রাণিত করেছে। সেদিক থেকে বলা যায় আমি কিশোর কুমারের একজন ছাত্র।  তাঁর থেকে আমি অনেক কিছু শিখেছি, আমার জীবনে সে সব প্রয়োগও করেছি।”

আলিশা চিনাই অনিল কাপুর-শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে কিশোর কুমারের সঙ্গে একসাথে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি কিশোর কুমারের সাথে গেয়েছিলেন ‘কাটে নেহি কাটতে হ্যায় ‘ গানটি। আলিশা বলেন, “সেদিন যখন এই গানটির টেক করা হচ্ছিল, আমি কতটা ভাগ্যবান, তাঁকে সামনে থেকে রেকর্ডিং করতে দেখতে পেয়ে, তাঁর থেকে কিছু শিখতে পেয়ে, কি সাবলীলভাবে উনি গান রেকর্ড করতেন। সবটাই আমার কাছে মহাকাব্যের মত, একটা দারুন স্বপ্নের মত।  তিনি অবশ্যই আমার অনুপ্রেরণা।”

উপস্থিত অন্যান্য শিল্পীরাও কিশোর কুমারকে শ্রদ্ধাবনত হয়ে স্মরণ করেন. এবং সোনি  টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করেন লিজেন্ড কিশোর কুমারকে এতো সুন্দর একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ ও আয়োজন করে দেওয়ার জন্যে। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

জুবিনের আকস্মিক মৃত্যুতে ৩ দিন সরকারি শোক পালন আসামে 

ভূপেন হাজারিকার পর জুবিনকে মনে রাখবে আপামর আসামবাসী 

আজ খবর (বাংলা), [বিনোদন ], গুয়াহাটি, আসা,, ২০/০৯/২০২৫ :  আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে তিনদিনের জন্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

সিঙ্গাপুর থেকে জুবিনের আকস্মিক মৃত্যুর খবর শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে আসামের সাধারণ মানুষ তথা দেশের মানুষের মনে।  অসমীয়া গায়ক জুবিন গর্গের গান, গায়কী, স্টাইল সব  কিছুই পছন্দ করতেন দেশের অসংখ্য মানুষ। অসম্ভব জনপ্রিয়তা ছিল তাঁর। আসামের মানুষের কাছে তাঁর একটা বিশেষ জায়গা ছিল. তাঁর গান শুনতে রাত জাগতেও পছন্দ করতেন সাধারণমানুষ।  

জুবিন সংগীত পরিচালনাও  করেছেন, অভনয়ও  করেছেন।  সিঙ্গাপুরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে একটি নির্জন দ্বীপে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান এই শিল্পী। এখনো তাঁর নশ্বর দেহ সিঙ্গাপুরেই রয়েছে। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। আশা  করা যাচ্ছি আগামী কাল তাঁর দেহ গুয়াহাটিতে এসে পৌঁছাতে পারে। 

জুবিনের অকাল প্রয়াণে শোকাহত আসামের মানুষ। আসম সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে সরকারিভাবে। এই তিনদিন আসামে কোনো রকম আনন্দ ও উচ্ছাসের অনুষ্ঠান করা হবে না. অবশ্য সরকার সেবা সপ্তাহের অনুষ্ঠান চালানো হবে বলে জানানো হয়েছে। 


Loading

আগামীকাল ইডি দিল্লীতে তলব করেছে অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে  

অবৈধ বেটিং এপ্লিকেশনের প্রমোশন করেছিলেন সেলিব্রেটিরা 

আজ খবর (বাংলা), [ বিনোদন ], নতুন  দিলেই,ভারত, ১৪/০৯/২০২৫ :  অবৈধ অনলাইন বেটিং এপ্লিকেশনকে প্রমোট করার অভিযোগে দিল্লীতে তলব করা হল অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ  মিমি চক্রবর্তীকে। সেই সঙ্গে তলব করা হয়েছে আর এক অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও।

১৫ তারিখে অর্থাৎ আগামীকাল সকালে দিল্লীতে ইডির দপ্তর তলব করা হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।  আগামী পরশু দিন তলব করা হয়েছে উর্বশীকে। এঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ অনলাইন বেটিং এপ্লিকেশন 1xbetকে প্রমোট করেছিলেন এঁরা।  সেই কারণেই জিজ্ঞাসাবাদ করার জন্যে আগামীকাল তাঁকে ডেকে পাঠানো হয়েছে দিল্লীতে ইডির অফিসে। 

এর আগে এই অভিযোগেই ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।  জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও। এঁরা সবাই কোনো না কোনো সময় এই এপ্লিকেশনটির প্রমোশনের কাজে যুক্ত ছিলেন। ভারতে এই এপ্লিকেশন সম্পূর্ণ অবৈধ। ভারতে প্রায় ২২ কোটি লোক অংশগ্রহণ করে এই  এপ্লিকেশনে। তার মধ্যে অন্তত ১১ কোটি লোক নিয়মিত ব্যবহার করে এই এপ্লিকেশনটিকে। 


Loading

সেনা জওয়ানের চরিত্রে দাবাং সলমন 

চিত্রাঙ্গদার ভূয়সী প্রশংসা করেছেন নির্দেশক 

আজ খবর ( বাংলা),  [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৯/০৯/২০২৫ :  এবার একজন সেনা জওয়ানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দাবাং সলমন খানকে। নতুন ছবির শ্যুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন নিজেই। 

অপূর্ব লেখীয়ার  নির্দেশনায় নতুন ছবিতে অভিনয় করছেন সল্লু মিঞা।  নতুন এই ছবির নাম ‘”ব্যাটল অফ গালওয়ান”।  ২০২০ সালে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চীনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হচ্ছে। ভারত ও চীনের সেই সংঘাতে মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল এবং প্রচুর চীনা  সৈনিকের মৃত্যু হয়েছিল। চীন অবশ্য তাদের দেশের মৃত সৈনিকদের সংখ্যা প্রকাশ করতে পারে নি. ঐ  ঘটনায় দুই দেশের  বেশ কিছু জওয়ান আহতও হয়েছিলেন। 

ব্যাটল অফ গালওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। তাঁর বিপৰীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অবশ্য এই ছবি সম্বন্ধে  সমাজ মাধ্যমে কিছুটা আভাস দিয়েছিলেন সলমন খান। এবার তাঁর ছবিই প্রকাশ্যে এসে গেলো।


Loading

জুহু বীচ  পরিষ্কার করার কাজে হাত লাগালেন  অক্ষয় কুমার 

আমরা পেয়েছি একটাই পৃথিবী, আসুন একে সুন্দর করে সাজিয়ে রাখি 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৭/০৯/২০২৫ :  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রিত ফরণবীশ গণেশ চতুর্থীর পর মুম্বইয়ের  একটি সমুদ্র সৈকত আবর্জনা মুক্ত করার আয়োজন করেছিলেন। সেই কর্মসূচিতে হাসিমুখে যোগদান করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

অম্রিত ফরণবীশ তাঁর সংগঠন ‘দিব্যাজ ফাউন্ডেশন’ এবং বৃহন্মুম্বই পৌরসভা মিলিতভাবে মুম্বাইয়ের জুহু বীচ  পরিষ্কার করতে নেমেছিল। গণেশ চতুর্থীর পর মুম্বইয়ের এই সমুদ্র সৈকত ব্যাপকভাবে নোংরা হয়ে যায়।  সেই আবর্জনা পরিষ্কার করার কাজ করতে থাকে এই দুই সংস্থা। এই কাজেই হাত লাগাতে দেখা যায় অক্ষয় কুমারকে।  সমুদ্র সৈকত থেকে অক্ষয়কে প্রচুর পরিমাণে ফুল ও পচা মালা তুলতে দেখা যায়। সেই সঙ্গে তাঁকে  অসংখ্য বোতল, কাগজের টুকরো, নোংরা কাপড় ও অন্যান্য আবর্জনা কুড়োতে দেখা যায়।  আবর্জনা কুড়োতে কুড়োতে তিনি কার্যত ক্লান্ত হয়ে পড়েন। 

মুম্বই  পুরসভার কমিশনার ভূষণ গাগড়ানিও এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কন্যা ডিভিজ ফরণবীশও এই সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি অবশ্য  এবার থেকে ইকো  ফ্রেন্ডলি গণেশ বিগ্রহের বিষয়ে সওয়াল করেছেন। অমৃতা ফরণবীশ বলেন, “আমরা একটাই পৃথিবী পেয়েছি, আসুন সবাই মিলে  এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। এই ব্যাপারে আগামী প্রজন্মকে বিশেষ উদ্যোগ নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে  হবে।”


Loading

একটানা শ্যুটিং শেষ হল কার্তিক অনন্যার  ‘তু মেরি, ম্যায় তেরা’ ছবির 

একটানা ৫৭ দিন শ্যুটিং করে মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে আছি : কার্তিক 

কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৯/২০২৫ :  অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অভিনীত “তু  মেরি ম্যায় তেরা, তু  মেরি.”  ছবির শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে একটিপোস্ট করে এই খবর জানিয়েছেন ছবির নায়ক কার্তিক  আরিয়ান। 

ছবির ইউনিট এবং কার্তিকের পোস্ট সূত্রে জানা গিয়েছে মাত্র ৫৭ দিন একটানা শ্যুটিং করে এই ছবির কাজ শেষ করা গিয়েছে।  এই দিনগুলো যেন রোলার কোস্টারে  কেটেছে বলে মনে করেছেন কার্তিক। তবে শ্যুটিংয়ের কাজ শেষ হাওয়ায় খুশি কার্তিক ও অনন্যা। আর এর জন্যে কার্তিক ধন্যবাদ জানিয়েছেন রেমো ডিসুজা, অম্রিত মহালনকাই ও অনীতা শ্রফ আদাজানিয়াকে। 

ছবিতে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে একসাথে অভিনয় করেছেন। এর আগে ‘পতি পত্নী আওর ওহ’ ছবিতে দুজনে একসাথে কাজ করেছিলেন। অনন্যার যথেষ্ট প্রশংসা করেছেন কার্তিক।  জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তার সাথে কাজ করার অভিজ্ঞতাও ব্যক্ত করেন কার্তিক আরিয়ান। মোটামুটি লম্বা চওড়া একটা পোস্ট করে এই ছবির সুইটিংয়ের  সমাপ্তি ঘোষণা করে দেন তিনি। 

২০২৬ সালের ১৩ই ফেব্রিয়ারি কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে  অভিনীত  “তু  মেরি, ম্যায় তেরা”  ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিটি সমীরের সাথে কার্তিকের দ্বিতীয় ছবি। এর আগে সমীর পরিচালিত ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। 


Loading

গণেশ চতুর্থী পালন করলেন সালমান খানের পরিবার 

দেশের সর্বত্র পালিত হয়েছে গণেশ পূজা 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৮/০৮/২০২৫ : মুম্বইয়ে গতকাল সপরিবারে গণেশ চতুর্থী পালন করলেন সুপারস্টার সলমন খান। গণেশ পূজা আরতি করার ছবি তিনি নিজেই পোস্ট  করেছেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামের একটি পোস্টে দেখা গিয়েছে সলমন খানের  মা সালমা খান ও বাবা সেলিম খানের সাথে দাঁড়িয়ে গণেশ পুজো করছেন, প্রদীপ জ্বেলে আরতি করছেন সলমন খান। পাশে দাঁড়িয়ে রয়েছেন এক পুরোহিত।  ভিডিওটির শুরুতে দেখা যায়, ফুলের সাজে সজ্জিত রয়েছে গনেশজির মূর্তি। প্রথমে তাঁকে আরতি করেন সলমনের মা সালমা খান, তারপর সলমনের বাবা (প্রাক্তন গীতিকার)  সেলিম খান  . এরপর গনপতজিকে আরতি  করেন সলমন নিজে। 

আরতির সময় সলমন পড়েছিলেন একটি কালো শার্ট ও একটি ঘি রঙের প্যাণ্ট। নেপথ্যে শোনা যাচ্ছিল গণপতি ভজন।  পুজোর সময় উপস্থিত ছিলেন সলমন খানের গোটা পরিবার। পুজোয় অংশ নিয়েছেন আরবাজ খান, সোহেল খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সলমনের বাড়িতে পুজোর সময় উপস্থিত ছিলেন অভিনেতা রীতেশ  দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজা। 

গতকাল শুধু মুম্বাইয়েই নয়, দেশের সর্বত্র ঘরে ঘরে পুজো হয়েছে শ্রীগণেশের । গতকাল ধুমধাম করে পুজো করেছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকরও। উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার। 


Loading

শিলিগুড়ি সাক্ষী থাকলো ‘নৃত্যকৃতি ২০২৫’ ডান্স কম্পিটিশনের 

নতুন প্রজন্মকে নতুন মঞ্চে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ করে যাচ্ছেন সুনন্দা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৫/০৮/২০২৫ :  শিলিগুড়ি শহরে গতকাল একটি ডান্স কম্পিটিশনের অডিশন হয়ে গেল। ‘নৃত্যকৃতি ২০২৫’  নামে এই ডান্স কম্পিটিশনে অংশ নেবেন বলে বিভিন্ন জায়গা থেকে ভীড় করেছিলেন ডান্সাররা। 

‘নৃত্যকৃতি ২০২৫’ ডান্স অডিশনে যোগ দিতে গতকাল যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেকের চোখে ছিল স্বপ্ন, কিছু করে দেখানোর অনন্ত বাসনা। আগামী প্রজন্মের ডান্সারদেরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। একে  একে  তাদেরকেই নাচের তালে চিনে নেওয়া গেলো। ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীর পরিচয় যেমন পাওয়া গেল, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলের লোকনৃত্যের ছন্দও যেন মন মাতালো। পাশাপাশি পাশ্চাত্য নাচেও মন ভরে গিয়েছিল। 

নৃত্যকৃতি ২০২৫ এর আয়োজক তথা প্রখ্যাত নৃত্যশিল্পী সুনন্দা সাহা বলছিলেন, “গতবার এই অডিশন নেওয়া হয়েছিল আলিপুর দুয়ারে, এবার অনুষ্ঠিত হল শিলিগুড়িতে। এরপর এই অনুষ্ঠানই করা হবে জলপাইগুড়িতে।  মূল অনুষ্ঠানটি হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।” সুনন্দা বলছিলেন, “আগামী প্রজন্মকে সত্যিকারের ভালো মঞ্চ আর প্রতিষ্ঠা দিয়েযাওয়ার লক্ষেই কাজ করছি। আর সেই কারণেই এই নৃত্যকৃতি ডান্স কম্পিটিশন অনুষ্ঠানটি এত  জনপ্রিয় হয়ে উঠেছে।”

নৃত্যকৃতি ২০২৫ অনুষ্ঠানটির সর্বত সাফল্য কামনা করে পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়িয়েছিল আজ খবর। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor