আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ : বোলপুর বেহালা ফ্লাইং ক্লাব থেকে ঠিক সময়ে উড়তে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। জড়িয়ে পড়লেন বচসায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি পাওয়া নিয়ে সমস্যা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেহালা থেকে হেলিকপ্টারে উঠতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। শেষে অনেকটা দেরিতেই অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি পায়।
বুধবার বীরভূমে ‘রণ সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। শেষ পর্যন্ত সওয়া ২টো নাগাদ অনুমতি মেলে। এরপরেই উড়ে যায় অভিষেকের হেলিকপ্টার। অনেক দেরিতে হলেও বোলপুরে গিয়ে নামেন তিনি।
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ : গত ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা কমেছে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। দুই ডিগ্রি মতো কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। ২০১৩ সালে কলকাতায় তাপমাত্রা ৯ জানুয়ারি 9.0 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।
১৮৯৯ সালে ২০ শে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.7 ডিগ্রি সেলসিয়াস।
২০২৩এ ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার ক্ষেত্রে। জানুয়ারি মাসে। ২০১৮ তে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা কলকাতায়।
বিগত ১০ বছরে দশ থেকে ১১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে কলকাতা ক্ষেত্রে।।
বীরভূম বর্ধমান জেলায় শীত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে গতকাল রাত্রে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার মধ্যে। আগামী ৪৮ ঘণ্টা এটি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমবঙ্গ পুরস্কার এ সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে এর ফলে আমাদের সরাসরি কোন প্রভাব নেই। বাতাসের গতিবেগ বেড়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের ফলে। এর ফলেই আমাদের রাজ্যে ঠান্ডা বেড়েছে।
আগামী সাতদিন রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাত কোন সম্ভাবনা নেই কোন জেলাতেই। আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় এমন আজকে যেরকম আছে শ্যামলী থাকা সম্ভব না রয়েছে। চার দিন কাটার পর ২ ডিগ্রী মত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে। বীরভূম নদীয়া ২৪ পরগনা হুগলি এই জেলাগুলিতে বীরভূম পূর্ব বর্ধমান সহ শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মানতা দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে শীতলতম দিনে সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন থেকে চার ডিগ্রী নিচে চলছে।। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো।
উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার চার থেকে ছয় ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন পর্যন্ত
উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা জলপাইগুড়ি কোচবিহার জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা সকাল বেলার সময়। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে থাকা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে ১০ ডিগ্রির মতো তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০১/২০২৬ : শিলিগুড়ি শহরে এবার কঠোর অবস্থান নিল ট্রাফিক পুলিশ। বেআইনিভাবে গাড়ি চালানোর অভিযোগে একের পর এক বাইকচালককে জরিমানা করতে দেখা গেল শিলিগুড়ির ট্রাফিক পুলিশকে।
শিলিগুড়ি শহরের বাইক চালকরা অনেকেই নিয়ম মেনে বাইক , চালান না, হেলমেট পড়েন না, অনেক সময় নিয়ম নীতির তোয়াক্কা করেন না। এই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যেত। এর আগে বারংবার সতর্ক করা হয়েছে তাঁদের, কিন্তু কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছিল না। এবার কিন্তু এই বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া মনোভাব নিল শিলিগুড়ির ট্রাফিক পুলিশ।
আজ শিলিগুড়ির আশিঘর মোড়ে বাইক ধরতে দেখা গেল ট্রাফিক পুলিশকে। বেশিরভাগ বাইকচালকই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। হেলমেট না পড়ার জন্যে নানাজন নানারকম অজুহাত দেখাচ্ছিলেন। তাঁদের সকলকেই জরিমানা করা হয়েছে। একজন নাবালক চালককে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। একজন একটি বন্ধকী বাইক চালাচ্ছিলেন, বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
আজ খবর (বাংলা) [খেলা], ঢাকা, বাংলাদেশ, ০৫/০১/২০২৫ : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের কোনো ম্যাচই বাংলাদেশ নিজেদের দেশে দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল সম্প্রচারকে তাদের দেশে সাসপেন্ড করেছে বাংলাদেশ।
ঘটনার সূত্রপাত কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের দুষ্কৃতীরা ভারত বিরোধী স্লোগান দিয়েছে। তাই ভারতীয় দর্শকরা চান নি কোনো বাংলাদেশী ক্রিকেটার আইপিএল-এ অংশ নিক. বাংলাদেশী মুস্তাফিজুর রহমান ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে. দাবী ওঠে যে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে বাদ দিয়ে দেওয়া হোক.
এই দাবীকে সমর্থন করে বিসিসিআই। এরপর বিসিসিআইয়ের নির্দেশ পেতেই শারুখ ক্ষণ কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে ফেলা হয়। এরপরেই আজ বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, তাদের দেশে আইপিএল এর কোনো ম্যাচ তারা সম্প্রচার করবে না. এতে করে ভারতের কোনো ক্ষতি সেভাবে হবে না. তবে ক্রিকেটের আনন্দ থেকে বঞ্চিত থাকবেন অসংখ্য বাংলাদেশী ক্রিকেট প্রেমী মানুষ।
সরকারীভাবে যেটা জানা গিয়েছে আজ ভোর ৪:১৭ মিনিটে ভূকম্পনে কেঁপে ওঠে আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.১, সেক্ষেত্রে এই কম্পনকে যথেষ্ট জোরালো হিসেবেই দেখতে হবে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস হল আসামের মারিগাঁও এলাকার ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।
আজ আসামে যে সময়ে এই ভূমিকম্প হয়েছে, সেই সময়ে বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আছন্ন থাকেন। সেক্ষেত্রে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু আজকের ভূমিকম্পের জন্যে আসাম থেকে সেভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছায় নি।
আজ খবর (বাংলা), [রাজ্য], মেচেদা, মেদিনীপুর, ০৫/০১/২০২৬ : সেন্ট্রাল বাসস্ট্যান্ড গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা!! অথচ বাস স্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড়!! নেই কোনো পরিষেবা, হেলদোল নেই প্রশাসনের। নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকরা।
মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এই ৪ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসডিও। কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে সেক্ষেত্রে ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ।
যাত্রীরা বলেন, “আজকে নয়, প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনে রয়েছে পান আরত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশ হাজার প্রাইভেট গাড়ি এবং কয়েকশ বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে ৭ জন ঝাড়ুদার, ঝাড়ুদারদের অভিযোগ যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত সাত দিন ধরে কাজ করছে না.. কেন করছে না জানি না।
বাসের ড্রাইভার থেকে কন্ডাকটর তাদের অভিযোগ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়।” প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্য যাত্রীরা।
আজ খবর (বাংলা), [রাজ্য] লাটাগুড়ি, জলপাইগুড়ি, ০৫/০১/২০২৬ : পিকনিক করতে গিয়ে হঠাৎ দেখা পাওয়া গেলো গজরাজের। তাকে দেখে গাড়ি গেলো থেমে, আর পিকনিকের আনন্দও দ্বিগুন হয়ে গেল। হাতি দেখতে পেয়ে খুব খুশি পর্যটকেরা।
শনি ও রবিবারই শুধু নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সপ্তাহের প্রথম দিনেও বন ভোজনের ভীড় দেখতে পাওয়া গিয়েছে। প্রচন্ড ঠাণ্ডার কামড়ে রীতিমত জবুথবু অবস্থা উত্তরবঙ্গের মানুষের। তার মধ্যেই সবাই মিলে বনভোজনের আনন্দ নিতে ছাড়ছেন না কেউই। আর বন ভোজনের সেরা স্পটগুলি বনেরই আশেপাশে বেছে নেওয়া হয়েছে। কুয়াশা ভেদ করে সেই বনাঞ্চলের পিকনিক করতে গিয়ে দেখা মিলল বিশালাকার হাতির।
এদিন গরুমারা জঙ্গলে একটি পূর্ণবয়স্ক হাতির দেখা মেলে। এই হাতিটি রাস্তার এক দিক থেকে অরণ্য ভেদ করে বেরিয়ে এসে নিশ্চিন্তেই অপরদিকের অরণ্যে ঢুকে যায়। হাতি দেখতে পেয়ে লাটাগুড়ি থেকে চালসার দিকে যাওয়া রাস্তায় যানবাহন স্তব্ধ হয়ে যায় .কিছুক্ষনের জন্যে। আশেপাশে যাঁরা পিকনিক করতে এসেছিলেন, তাঁরাও হাতি দেখতে ভীড় করেছিলেন, তবে হাতিটি দ্রুত অন্যদিকের অরণ্যে ঢুকে পড়ে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৫/০১/২০২৬ : গতকাল রাত্রি থেকে দার্জিলিং শহরে শুরু হয়েছে তুষারপাত। দার্জিলিং শহরের বেশিরভাগ জায়গায় ঢাকা পড়েছে বরফে। খুশী পাহাড়ের পর্যটকেরা।
যেভাবে পারদ নামছিল, তাতে করে তুষারপাত প্রত্যাশিতই ছিল দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর থেকেও তুষারপাতের আগাম সংকেত দেওয়া হয়েছিল। গতকাল রাত্রিতে দার্জিলিং শহরের তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের কাছাকাছি। আর তারপরেই তুষারপাত শুরু হয়ে যায়। প্রচন্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে হোটেলগুলি থেকে বাইরে বেরিয়ে আসেন পর্যটকেরা। দার্জিলিং ম্যালে রীতিমত হৈ হৈ শুরু হয়ে যায়।
গত কয়েকদিন ধরেই সান্দাকফু, ফালুট ও উচ্চ হিমালয় অঞ্চলে তুষারপাত হয়ে চলেছে। সেখানে রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের অনেকটা নিচে। গতকাল দার্জিলিং শহরেও একই অবস্থা হল।টাইগার হিল, ঘুম , দার্জিলিং শহর তুষারে ঢেকে গিয়ে সাদা হয়ে গেলো। তুষারপাত দেখতে এই মুহূর্তে দার্জিলিং শহরে পর্যটকদের বেশ ভীড় রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা বেশ খুশি দার্জিলিং শহরে তুষারপাত দেখতে পেয়ে। আজও দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০১/২০২৫ : আজ খবর নিজেই আজ ‘আজ খবরে’র খবর। যেভাবে আমরা কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই নতুন বছরে নতুন কলেবরে বেড়ে উঠছে আজ খবর। আপনাদের ভালোবাসায়, সমর্থনে নতুন শাখাপ্রশাখা বাড়িয়ে দিচ্ছে আজ খবর।
আগামী ১২ তারিখ থেকে আজ খবর পরিবেশিত হবে নতুন থিমে। সেই থিম হবে আরও আকর্ষণীয় এবং পেশাদার। নতুন সেই থিমে আরও নতুন নতুন বিষয়, যেমন ব্যবসা-বাণিজ্য, চাকরির খবর, লাইফস্টাইল, প্রযুক্তি, জ্যোতিষ ইত্যাদি। আরও নতুন সাজে সেজে উঠবে আপনাদের প্রিয় আজ খবর। আশাকরি এই বিষয়গুলি অনেক পাঠকেরই ভালো লাগবে, কাজে লাগবে।
এছাড়াও আজ খবর নতুন নতুন আরো কয়েকটি ডালপালা বাড়িয়ে দিচ্ছে পাঠকদের দিকে। আমরা নিয়ে আসছি কলেজ স্ট্রিট নামে নতুন একটি সাইট। এই ব্লগে থাকবে শিক্ষা ও পড়াশুনা সম্বন্ধে নানারকম খবরাখবর। সিলেবাস নিয়ে হরেক রকম টিপস। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়াও অন্যান্য নোটিশ, ইত্যাদি। ছাত্রছাত্রীরা এই সাইট থেকেই পড়াশুনার জন্যে যাবতীয় বই-খাতা ও অন্যান্য সামগ্রী কিনতে পারবেন কলকাতার কলেজ স্ট্রিটের হোলসেল দামে। শুধু তাই নয়, কলেজ স্ট্রিট সাইট খুব শীঘ্রই শুরু করতে চলেছে অনলাইন কোচিং ক্লাস। রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত শিক্ষকেরা নেবেন ক্লাস। এছাড়াও মিলবে পরীক্ষার জন্যে নোটস. থাকবে মক টেস্টের ব্যবস্থাও। এই সাইটের নাম collegestreet.blogspot.com
আজ খবর আর একটি উদ্যোগও নিয়েছে। আর একটি নতুন সাইটে নিয়ে আসছে, যাতে থাকছে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে এই ব্লগটি, মনে করছি আমরা। মানুষের কাজে লাগবে। নতুন এই সাইটের নাম www.aarogyam.online, (আরোগ্যম) এই মেডিকেল সাইট মানুষকে তথ্য দেবে, সম্ভাব্য সমস্যা থেকে সতর্ক করবে। চিকিৎসকদেরকে পরিচয় করিয়ে দেবে। এছাড়াও থাকবে চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। নিয়মিত এই সাইট দেখতে থাকুন।
নতুন আরও একটি সাইট নিয়ে আসছে আজ খবর। সেটির বিষয়বস্তু হল পশুজগৎ। বন্য প্রাণী গৃহপালিত পশুদের নিয়ে নানারকম খবরাখবর, তথ্য তুলে ধরব আমরা। গৃহপালিত পশুদের নানারকম সমস্যা নিয়েও আলোচনা চলবে। পশুদের জন্যে উন্নত চিকিৎসার খবরও থাকবে। তবে পশু প্রাণী নিয়ে ব্যবসার কোনো খবর আমাদের সাইটে পাওয়া যাবে না। পরিবেশ, পশু ও প্রকৃতিকে নিয়ে প্রতিদিন যে খবর তৈরি হয়, সেগুলি আমরা পরিবেশন করব। নতুন এই ওয়েব সাইটের নাম ‘পশু বসুন্ধরা’। লগ ইন করতে হবে poshubasundhara.blogspot.com
এই তিনটি শাখারই ফলোয়ার হয়ে যান। আজ খবর-এর ফলোয়ার হলেই সব শাখার ফলোয়ার হয়ে যাওয়া যাবে। আজ খবর-এর পরিবেশিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলোয়ার হয়ে যান অথবা লাইক বা কমেন্ট করুন। আজ খবর – 8420807020 (What’s App)