Aaj Khabor

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি নামবে,কমবে তাপমাত্রা 

দক্ষিণবঙ্গের মত উত্তপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিও,গোটা রাজ্যেই বৃষ্টি নামার দরকার আছে।  রাজ্যবাসী এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় 

আজ খবর (বাংলা), [রাজ্য]কলকাতা, পশ্চিমবঙ্গ,২৪/০৭/২০২৫ :  উত্তর বঙ্গোপসাগরে ক্রমেই তৈরি হয়ে উঠেছে নিম্নচাপ। আগে যা ছিল একটা ঘূর্ণাবর্ত, সেটাই এখন গভীর নিম্নচাপে পরিবর্তন হয়ে উঠেছে।  ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় নামবে বৃষ্টি। কমবে তাপমাত্রা। 
আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আছে.।. দক্ষিণবঙ্গের ৯টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।  সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোথাও বলা হয়েছে।  আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। অবশ্য আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখাও হচ্ছে। 
সমুদ্র উপকূল অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট সেই জায়গাগুলিতে একটু বেশি থাকতে পারে। আগামী রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের এই কয়েকটা দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে এই কয়েকদিন অতিরিক্ত জলোচ্ছাস হতে পারে,যে কারনে উপকূলবর্তী কিছু জায়গা জলে ভরে যেতে পারে। দক্ষিণবঙ্গের এই ধরনের আবহাওয়া বজায় থাকতে  পারে আগামী সোমবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করবে,বৃষ্টিও কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বৃষ্টি নামতে পারে আগামী রবিবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘ্লাভাব বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানা গিয়েছে। তবে দার্জিলিং জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত  বৃষ্টি হতে পারে আজ থেকেই। 

Loading

বিহারেও ভোটার কার্ড সংশোধনীর প্রতিবাদে সোচ্চার বিরোধীরা 

ভোটার কার্ড সংশোধন হলে সমস্যার বিষয়গুলি তুলে ধরছে বিরোধীরা, খন্ডন করছে শাসকদল, চারদিন ধরে সংসদ প্রায় অচল হয়ে থাকছে। 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২৪/০৭/২০২৫ : নতুন করে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে বিহারে বিধানসভার বাইরে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। 

চলতি বছরেই হয়তো অক্টবর বা নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। যদিও এ ব্যাপারে কোনো নির্ঘণ্ট এখনও  পর্যন্ত প্রকাশ করে নি নির্বাচন কমিশন। বিহারে এবারেও  নিজেদের শাসন ব্যবস্থা  ধরে রাখতে চাইছে এনডিএ জোট, যে জোটের মধ্যে রয়েছে, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, আবার অন্যদিকে বিরোধী দল হিসেবে রয়েছে ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও বাম  দলগুলি। 

বিহারে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে গত চার দিন ধরে দিল্লীর পার্লামেন্টের সামনে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ইন্ডিয়া ব্লক সমর্থিত দলগুলি। পার্লামেন্টের মকর দ্বারের সামনে সাংসদরা প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবী ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়া বাতিলকরতে হবে।  পশ্চিমবঙ্গেও এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি  কোনোটাই করতে দেওয়া হবে না।   

সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই প্রতিবাদে মুখর হয়ে পুরোদস্তুর আলোচনা চেয়েছে কেন্দ্র সরকারের সাথে।  এই কারনে বাদল অধিবেশনের শুরু থেকেই পুরোদস্তুর আলোচনা চেয়ে এডজর্ন মোশান দাবী করে এসেছে। কেন্দ্র সরকার অবশ্য বিরোধীদের এইসব দাবীতে কর্ণপাত করতে ইচ্ছুক নয়, তবে তারা সংসদে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা করতে প্রস্তুত। 


Loading

ভারত ব্রিটেন সম্পর্ক আরো শক্তিশালী করতে সফর করছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ : “আমি ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি”, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত ও ব্রিটেন একটি সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়ী উন্নয়ন, স্বাস্থ্য এবং দুই দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা প্রসারিত হয়েছে। সফরকালে আমি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করার সম্ভাবনাগুলিকে কাজে লাগাবো। এর মূল উদ্দেশ্য উভয় দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। সফরকালে মাননীয় রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও আমি সাক্ষাৎ করবো। 

এর পর আমি মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সেদেশ সফর করবো। মালদ্বীপের স্বাধীনতার ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবো। এবছর আমাদের এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ তম বার্ষিকী। আমি রাষ্ট্রপতি মুইজ্জু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবো। একটি সর্বাঙ্গীন অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের যৌথ উদ্যোগকে প্রসারিত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করা হবে।

এই সফর যে ফলপ্রসূ হবে, যার ফলে আমাদের জনসাধারণ উপকৃত হবেন এবং প্রতিবেশী প্রথম নীতি আরও শক্তিশালী হয়ে উঠবে, সে বিষয়ে আমি নিশ্চিত।


Loading

জোজিলা সুড়ঙ্গ নির্মাণে ৩১ হাজার টন ইস্পাত সরবরাহ সেইলের 

জোজিলা পাসের এই সুড়ঙ্গ তৈরি হওয়াটা ছিল আবশ্যকীয়, দেশ নির্মাণে সহায়তা সেইলের 

আজ খবর (বাংলা), [দেশ], লে , লাদাখ , ২৩/০৭/২০২৫ : ভারতের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেইল) দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নির্মাণ প্রকল্প জোজিলা সুরঙ্গের একক বৃহত্তম ইস্পাত সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্মাণাধীন এই প্রকল্পটি ভারত এবং এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুরঙ্গ হতে চলেছে।

এই কৌশলগত পরিকাঠামো প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সেইল ইতিমধ্যেই ৩১,০০০ টনের বেশি ইস্পাত— টি-এম-টি রি-বার, স্ট্রাকচারাল, ও প্লেট— সরবরাহ করেছে। ২০২৭ সালে এই সুরঙ্গের নির্মাণ সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে অবিচ্ছিন্নভাবে ইস্পাত সরবরাহ করে চলেছে এই সংস্থা। এই অবদান সেউল-এর দীর্ঘস্থায়ী জাতি গঠনের ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে। 

জোজিলা সুরঙ্গের মতো বিরাটাকার প্রকল্পগুলির  সেইল-এর ইস্পাতের উপরই নির্ভরতা সংস্থার মানের প্রতি দায়বদ্ধতা এবং ভারতের ভবিষ্যৎ নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রমাণ করে।

১১,৫৭৮ ফুট উচ্চতায় অবস্থিত এই সুরঙ্গ দুর্গম হিমালয় অঞ্চলে নির্মিত হচ্ছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গ শ্রীনগর থেকে লে-র মধ্যে দ্রাস ও কার্গিল দিয়ে একটি গুরুত্বপূর্ণ সর্ব-ঋতু সহনকারী সংযোগ-ব্যবস্থা স্থাপন করবে। এটি ভারতের জাতীয় পরিকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ— বিশেষত শ্রীনগর-কার্গিল-লে জাতীয় মহাসড়ক— যা এই অঞ্চলে সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর উল্লেখযোগ্য উপকার করবে।

এই প্রকল্পটি শুধু একটি কৌশলগত পরিকাঠামো সম্পদ নয়, বরং এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাও বটে। সেল-এর জোজিলা টানেল প্রকল্পে অবদান ভারতের আরও কিছু বিখ্যাত পরিকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার ধারাবাহিকতা বজায় রেখেছে— যার মধ্যে রয়েছে চেনাব রেল সেতু, অটল সুরঙ্গ, বান্দ্রা-ওরলি সি-লিংক এবং ঢোলা-সদিয়া ও বগিবিল সেতু।


Loading

ফের এটিএম লুঠ শিলিগুড়িতে, পুলিশের তাড়া, উদ্ধার গাড়ি 

নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এটিএম লুঠ হয়ে যাচ্ছে, সেটা তলিয়ে দেখতে হবে পুলিশকেই 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৭/২০২৫ : শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোররাতে (প্রায় ৩:৩০ থেকে ৪টার মধ্যে) একদল দুষ্কৃতী ট্যাক্সি নম্বরের সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই-এর এটিএম লুট করে চম্পট দেয়।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে। যদিও এখনও পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও হিসেব জমা দেওয়া হয়নি।

জানা গিয়েছে, এটিএমের পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনও ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা।

লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি গাড়ি। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে। একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে।

সূত্রের দাবি, এই অপারেশনে আরেকটি ইনোভা গাড়িও ব্যবহৃত হয়েছে।

লুটপাটের সময় এটিএমে আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আসিঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই লুটের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।

ডিসিপি (ইস্ট) রাকেশ সিং জানিয়েছেন, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। পুলিশের টিম তাড়া করেছিল। বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ জুন ময়নাগুড়িতে এটিএম লুট, লুট হয় ৫৪ লক্ষ টাকা। ১৮ জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট, লুট হয় ১১ লক্ষ টাকা। ২২ জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে ২২ কোটি টাকার স্বর্ণালংকার লুট। ২৩ জুলাই ফের শিলিগুড়িতে এটিএম লুট, আনুমানিক লুটের পরিমাণ ২০ লক্ষ টাকা। এক মাসের মধ্যে একের পর এক লুটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। এখন বড় প্রশ্ন—শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দুষ্কৃতীদের ধরতে আদৌ সফল হবে কি? সেটাই দেখার।


Loading

স্বাধীনতা দিবসের আগে গুজরাট থেকে ধরা পড়ল চার আল কায়দা জঙ্গী 

স্বাধীনতা দিবসের কিছুটা আগেই এই জঙ্গীরা ধরা পরে যাওয়ায় গোয়েন্দাদের সুবিধা হল আরও তথ্য বের করে আনার। আরও কি কেউ কোথাও লুকিয়ে আছে , গর্ত থেকে টেনে বের করতে হবে তাদেরকেও। 

আজ খবর (বাংলা), [দেশ],  আহমেদাবাদ, গুজরাট, ২৩/০৮৭/২০২৫ : গোপন সূত্ৰেখবর পেয়ে একটি কঠিন অভিযান চালিয়ে গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল  এটিএস।

গোপন সূত্র মারফত খবর পেয়ে এটিএস জওয়ানরা গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীদেরকে গ্রেপ্তার করেছে। এই সন্ত্রাসবাদীরা আল কায়দা জঙ্গী গোষ্ঠীর ভারত সম্পর্কিত দোলে কাজ করছিল বলে জানা গিয়েছে। এই চার সন্ত্রাসবাদী কোনো কারনে একত্রিত হয়ে থাকতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। তাঁদের একটি জায়গায় হাজির হওয়ার খবর পেয়েই অভিযানে ঝাঁপিয়ে পড়েন এটিএস জওয়ানরা।  তাদেরকে গ্রেপ্তার হয়েছে। 

 ধৃতরা হল আমেদাবাদের মহম্মদ ফারদিন, উত্তর প্রদেশের নয়ডার জিসান আলী, আরাবল্লীর মোদাসার সাইফুল্লা কুরেশি এবং দিল্লীর মহম্মদ ফাইক।  এই চার জনকেই আটক করা হয়েছে। পুলিশ এদের জিজ্ঞসাবাদ করছে। ঠিক কি কারনে ের গুজরাটে সমবেত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল তাদের সেটাই জানার চেষ্টা চলছে। এই সন্ত্রাসবাদীদের সমবেত হওয়ার সাথে আসন্ন স্বাধীনতা দিবসের কোনো যোগসূত্র  সেটাই বোঝার চেষ্টা চালানো হচ্ছে। 


Loading

লাগাতার চার টেস্টে টসে হার ভারতের 

চতুর্থ টেস্টে সমতা ফিরলে আকর্ষণীয় হয়ে উঠবে পঞ্চম টেস্ট ম্যাচ। তবে সম্ভবত শেষ টেস্টে বুমরাকে পাবে না ভারত।

আজ খবর (বাংলা), [খেলা] ম্যানচেস্টার, ইউকে, ২৩/০৭/২০২৫ :  ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের মধ্যে আজ চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। লাগাতার চারটি টেস্ট ম্যাচেই টসে হেরেছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল. ইংল্যান্ড দল  ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে।

ম্যানচেস্টারে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ।  এই মুহূর্তে ইংল্যান্ড ২-১ ম্যাচে জিতে ভাল অবস্থায় রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ভারত।  দলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন অংশুল কম্বোজ। তিনি বোলার হিসেবে যথেষ্ট সফল, স্লাইডিং বাউন্স করতে পারেন যখন তখন, বল করেন বেশ জোরে। তাছাড়া ব্যাটিংয়েও তাঁর অবদান আছে, ভারত এ দলে  সাফল্যের সাথে খেলে এসেছেন। তাঁর ওপর ভরসা রেখেছেন  গোটা দল, ভারতীয় টাইম এক্সডিপি ও অর্শদীপ দুজনেই চোট পাওয়ার জন্যে কাম্বোজকে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে ম্যানচেস্টারে। দলে অবশ্য বুমরা আছেন। 

ভারতীয় সময় সন্ধ্যা ৬টা  ২৪ নাগাদ, ভারতীয় দলের সংগ্রহ ৯১ রান, কোনো উইকেট যায় নি. ব্যাট করছেন যশস্বী জয়সোয়াল ৪৫ (৮৩) এবং কে এল রাহুল ৪৩ (৯১). 


Loading

প্রধানমন্ত্রী ও সিনিয়র মন্ত্রীদের চাপেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা ধনকরের : কল্যাণ 

কি কারণে ধনকরের ইস্তফা তা কি আদৌ প্রকাশ্যে আসবে কখনো, কৌতূহল বোধ হয় থেকেই যাবে।

আজ খবর (বাংলা),  [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সিনিয়র কিছু মন্ত্রীর  হুমকির জেরেই গতকাল উপরাষ্ট্রপতিপদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর  বলে দাবী করলেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি।

গতকাল বিকেল  পর্যন্ত ফুরফুরে মেজাজে কাজ চালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই সন্ধ্যেবেলায় শারীরিক অসুস্থতার কথা বলে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন জগদীপ ধনকর।  তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। আর সেই ইস্তফাপত্র শুধু সঙ্গে সঙ্গে গৃহীতই হয় নি, সেই ইস্তফাপত্র প্রকাশ করে দেওয়া হয়েছে বাইরে।  ইস্তফার বিষয়টি পুনর্বিবেচনার জন্যে কেউ জগদীপ ধনকরকে কোনো রকম প্রস্তাবও দেয় নি।

তৃণমূল কংগ্রেসের সাংসদ  কল্যাণ ব্যানার্জি আজ সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীদের হুমকির জেরেই জগদীপ ধনকর  উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। মনে হয় হয় তাঁকে বলা হয়েছিল রাত্রি ৯টার  মধ্যে ইস্তফা দিয়ে দিতে নতুবা তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্টের মোশন দাখিল করা হতে পারে। উপরাষ্ট্রপতি পদ এবার সামলাতে পারেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং.” এই সবই কল্যাণ ব্যানার্জি মনে করছেন, তবে আসল বিষয়টি কিন্তু এখনো প্রকাশ্যে আসে নি। 

এমন কি ঘটল যে কারনে জগদীপ ধনকর  হঠাৎ করেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। তিনি অবশ্য কিছুটা অসুস্থ ছিলেন, গত মার্চ মাসেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবু তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। গতকাল ভালোভাবেই তিনি কাজকর্ম সামলে যাচ্ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।  


Loading

বিহার হল দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা হবে ১২০০র কম 

এই ব্যবস্থা সম্ভবত গোটা দেশেই চালু হতে চলেছে 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২২/০৭/২০২৫ : দেশের মধ্যে বিহার হল প্রথম রাজ্য যেখানে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হবে ১২০০-র কম। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতাদের দীর্ঘ লাইন এড়াতে ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্রকে যুক্ত করা হয়েছে। 

বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনে ২৪ জুন ২০২৫-এর নির্দেশিকায় অতীতে ভোটগ্রহণ কেন্দ্র পিছু ১৫০০ ভোটদাতার বিষয়টিকে সংশোধন করে তা ১,২০০-য় নির্দিষ্ট করা হয়। ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র যুক্ত হওয়ায় বর্তমানে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০,৭১২ তে। বিহারের এই সাফল্য অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও অনুসরণ করা হবে।

সিইও, ডিইও-রা, ইআরও-রা এবং বিএলও-রা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ২৯.৬২ লক্ষ ভোটারের গণনা ফর্ম এপর্যন্ত সংগৃহীত না হওয়ার বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও ৪৩.৯৩ লক্ষ ভোটারের উল্লেখ করা বাড়ির ঠিকানায় তাদের খুঁজে না পাওয়ার বিষয়টিও জানানো হয়েছে। ১২টি প্রধান রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে যাতে তারা এই সব অবশিষ্ট ভোটারদের সঙ্গে তাদের জেলাসভাপতি এবং বুথ স্তরের এজেন্ট মারফৎ যোগাযোগ করেন। এর উদ্দেশ্য হল নির্বাচন কমিশন চায় কোনো যোগ্য ভোটাদাতার নাম যাতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পয়লা আগষ্ট ২০২৫।


Loading

দেবের উচিত মাথা উঁচু করে দল ছেড়ে বেরিয়ে আসা : দিলীপ 

মেদিনীপুরে এসে দেবকে নিয়েই রাজনৈতিক আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন দিলীপ ঘোষ.

আজ খবর ( বাংলা), [বিনোদন], ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২২/০৭/২০২৫ :  “দেবকে ব্ল্যাক মেইল করা হচ্ছে, দেবের উচিত মাথা উঁচু রেখে পার্টি থেকে বেরিয়ে আসা”, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রতি বছর বন্যায় ভেসে যায় ঘটাল মহকুমা। এই ঘটালের বন্যা সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনীতির খেলা চলছে। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব জনগণকে একদিন কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়িত করার জন্যে। কিন্তু এখনও  পর্যন্ত তা হয় নি। এখনো পর্যন্ত এই মাস্টারপ্ল্যান নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতারা। ভুগছেন ঘটালের সাধারণ মানুষ।

মেদিনীপুরে এসে শহীদ তর্পণ করার কর্মসূচী নিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ. সাংবাদিকদের এক প্রশ্নের মুখে তিনি ঘাটাল ও দেব নিয়ে উত্তর দিতে গিয়ে বলেন, “দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাকে পুতুলের মত ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতি না করলে তার সিনেমা প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। দেবের উচিত এই সব কিছু ছেড়ে মাথা উঁচু করে দল থেকে বেরিয়ে আসা। মেদিনীপুরের মানুষ মুড়ি চিরে খেয়ে থাকতে পারে কিন্তু মাথা নিচু করতে জানে না।” 

প্রসঙ্গত, বিদেশ থেকে সিনেমা শ্যুটিংয়ের ব্যস্ততম শিডিউল ছেড়ে তাঁকে শহীদ দিবসে উপস্থিত থাকতে হয়েছে বলে জানা গিয়েছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor