
আজ খবর (বাংলা), [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ২০/০২/২০২৬ : গতির বলি হলেন এক যুবক। ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই যুবক, আহত ১ ।
শুক্রবার সকালে ধূপগুড়ির শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম (২১)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকিন নামে আরও এক যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাজে যাওয়ার সময় শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে তাঁদের বাইকটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি লরির নিচে ঢুকে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাসিরুলকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় মোস্তাকিনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
![]()