
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ২৫/১২/২০২৫ : বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার এই রাজনৈতিক দলটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা হয়েছে।
বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই চলছে রাজনৈতিক ডামাডোল। বার বার অশান্ত হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষ। ক্ষমতাচ্যুত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে তাঁকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের একবার ফিরে আসার চেষ্টা করছিল আওয়ামী লীগ। কিন্তু বৃহপতিবার জানিয়ে দেওয়া হল বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, সে দেশে আসন্ন নির্বাচনে আর লড়তে পারবে না মুজিব কন্যা শেখ হাসিনার এই রাজনৈতিক দলটি।
আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার চলছে। ইতিমধ্যেই শেখ হাসিনাকে সেই আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। বাংলাদেশ থেকে পালিয়ে এসে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখন বাংলাদেশ তাঁকে ফেরত নিতে হস্তান্তরের জন্যে বারবার আবেদন করছে ভারতের কাছে। এই ব্যাপারে ভারত অবশ্য এখনো নিজেদের সিদ্ধান্ত জানায় নি বাংলাদেশকে।
এর আগেই অবশ্য শেখ হাসিনা প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর দলকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনো নির্বাচন হবে না যদি হয়, তাকে বরং নির্বাচন নয়, রাজ্যাভিষেক বলা উচিত। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেইসব সিদ্ধান্তগুলি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন তিনি।
![]()