Aaj Khabor

রাজস্থানে বাড়ি ভেঙে মৃত ২ আহত ৫ পরিযায়ী বাঙালি শ্রমিক 

শোকের ছাওয়া  নেমেছে কাশিপুর গ্রামে 

আজ খবর (বাংলা) [দেশ], পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, ০৬/০৮/২০২৫ : রাজস্থানের জয়পুরে অতিবৃষ্টির কারনে ভেঙেপড়ায়া বাড়িতে চাপা পরে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা।

রাজস্থানের জয়পুরের সুভাষচকে ভয়াবহ দুর্ঘটনা। টানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। বাড়িটিতে মূলত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বহু গয়না কারিগর বসবাস করতেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত বাগদি (৩৫) ও তাঁর পাঁচ বছরের কন্যা পিউ বাগদি। ঘটনায় আহত হয়েছেন প্রভাত বাগদির স্ত্রী সুমিত্রা বাগদি সহ এই এলাকারই বাসুদেব বাগদি, সুপর্ণা বাগদি, সোনু বাগদী, ঋষি বাগদি।

দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। এখনও পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। 

তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের কাশিপুর গ্রামে। মৃতের পরিজনেরা জানাচ্ছেন এলাকায় কাজ নেই, তাই বাধ্য হয়েই যেতে হয়েছে ভিন রাজ্যের  কাজে।


Loading

চীনকে ৭-০ গোলে হারাল ভারত 

অসাধারন হকি খেলছে টিম ইন্ডিয়া 

আজ খবর (বাংলা), [খেলা], রাজগীর, বিহার, ০৬/০৯/২০২৫ : এশিয়া কাপ রাজগীর বিহার ২০২৫ চ্যাম্পিয়নশিপে ভারতীয় হকি দল চীনকে ৭-০ গোলে পরাজিত করেছে। এশিয়া কাপের টুর্নামেন্টে তৃতীয় সুপার ৪এর খেলায় চীনের বিরুদ্ধে জয় পেলো ভারত।

ভারতের হয়ে দুটি গোল করেছেন অভিষেক, এছাড়া বাকি গোলাগুলি করেছেন শীলানন্দ লাকরা, দিলপ্রিট সিং, মনদীপ সিং, রাজকুমার পাল এবং সুরজিৎ সিং. খেলা শুরু সময় থেকে একেবারে শেষ পর্যন্ত ভারতীয় দল অসাধারণ হকি খেলেছে।  চীনকে দাঁড়াতেই দেয় নি. গোটা ম্যাচে তাই ভারতের আধিপত্য ছিল অনেক বেশি। আগামী রবিবার ভারত মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান কোরিয়ার।

প্রথম কোয়ার্টারে ভারত ২টি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়. দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও একটি গোল করে. বিশাল লিড হাতে থাকাসত্ত্বেও ভারত চীনের ওপর চাপ রেখে দিতে থাকে এবং তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে. চতুর্থ কোয়ার্টারেও ভারত আরও দুটি গোল ওরে. মোট ৭টি গোল হজম করতে হয় প্রতিপক্ষ চীনকে।  এদিকে ৭ম/৮ম স্থান অধিকারের লড়াইয়ে কাজাখস্তান ৬-৪ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। এছাড়া অন্য একটি ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কোরিয়া। 


Loading

স্কোর হবে ৬০-০, ভারতকে চ্যালেঞ্জ পাক সেনা কর্তার

এখন ফাঁকা আওয়াজ করেই দিন কাটছে পাক সেনা কর্তাদের 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ইসলামাবাদ, পাকিস্তান, ০৬/০৮/২০২৫ : ফের ফাঁকা আওয়াজ দিতে শুরু  করেছে পাকিস্তান। আজ পাক বিমান বাহিনীর  তরফ থেকে ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। 

অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি বড় বিমানকে ধ্বংস করে দিয়েছিল।  এছাড়াও পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমানঘাঁটি, রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং হ্যাঙ্গারগুলিকে  গুঁড়িয়ে দিয়েছিল। ধূলিস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গী ঘাঁটিগুলিকে। সেই সময় রীতিমত পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল ভারত।

তখন থেকেই পাক সেনা কর্তাদের মুখে তর্জন গর্জন শোনা যাচ্ছিল। আমেরিকায় গিয়ে পাক সেনা কর্তা  আসিফ মুনির নানা রকম কথা বলেছিলেন ভারত সম্পর্কে। এবার পাকিস্তানের আর এক বায়ু সেনা কর্তা এয়ার ভাইস মার্শাল শাহরিয়ার খান ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, “ভারত গতবার ৬-০ স্কোর করেছিল (৫টি যুদ্ধ বিমান + ১টি সাধারণ বিমান) পরেরবার স্কোর হবে ৬০-০ (পাকিস্তানের পক্ষে), ইনশাআল্লা।” তিনি আরও বলেন, “দেশের প্রতিরক্ষায় কোনোরকম ত্যাগ স্বীকার করা হবে না।”

শাহরিয়ার খান বলেন, “পাকিস্তানের মানুষ বেশ শান্তিপ্রিয়। তাঁরা সাধারণ জীবন যাপন করেন। কিন্তু আমাদের এই শান্তির আকাঙ্খাকে কখনোই আমাদের দুর্বলতা বলে ভুল করলে হবে না.। এরপর ভারত যদি আমাদের সাথে কোনোরকম শত্রুতা করতে আসে, তাহলে তার ফল ৬-০ নয়, বরং আল্লার দোয়ায় ৬০-০ হবে. যে কোনো  রকম শত্রুতার জবাব দিতে পাকিস্থান বায়ু সেনা সম্পূর্ণ প্রস্তুত আছে।”


Loading

ট্রাম্পকে ওভার বাউন্ডারি মোদীর 

ট্রাম্পকে সন্মান জানিয়েই সঠিক চাল দিলেন মোদী, একেই বলে সুপার কূটনীতি  

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০৬/০৮/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতি এবং ভারত-মার্কিন সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং তার প্রতিদান দেন। শ্রী মোদী বলেন,  “ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে”। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার প্রতি একই মনোভাব ব্যক্ত করি।”

ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।”


Loading

ফের দুর্গাপুজা কার্নিভালে মাতবে শিলিগুড়ি 

গতবারের মতোই সেজে উঠবে শিলিগুড়ি শহর 

আজ খবর (বাংলা), ]রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ :  শিলিগুড়িতে আবারও পুজো কার্নিভাল, ৪ অক্টোবর হিলকার্ট রোডে থাকবে রঙিন আয়োজন। আজ এই  শিলিগুড়ির মেয়র গৌতম দেব. 

গতবারের মতো এবছরও শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব।

শনিবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পুজো কমিটি ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, “গতবারের মতো এ বছরও কার্নিভালে ১২ থেকে ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে। ইতিমধ্যেই নয়টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে।”

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কার্নিভাল আয়োজন করা হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। যদিও উদ্যোক্তাদের বিপুল খরচ হয় এই কার্নিভালে, তাই খানিকটা সাহায্য করবে পৌরনিগম, তবে সম্পূর্ণ ব্যয়ভার নেওয়া সম্ভব নয়।

মেয়র আরও জানান, “গতবারের মতো এ বারও জাঁকজমকভাবে আয়োজন করা হবে কার্নিভাল। শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে তৈরি করা হবে মূল মঞ্চ। খুব শীঘ্রই কার্নিভালে কী কী বিশেষ চমক থাকছে, তাও জানানো হবে।”


Loading

আইসি ফোন কেটে দেওয়ায় আন্দোলনের আগুন জ্বলে উঠলো দপ করে 

রাত বাড়তেই বেড়েছে আন্দোলন অবস্থানের তীব্রতা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], চলাচল, মালদহ, ০৬/০৮/২০২৫ :  রাজনৈতিক আন্দোলন রং বদলে হয়ে গেলো অপমানের প্রতিবাদ আন্দোলনে। মালদহের চঞ্চল ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে চাঁচল থানায় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাড়ে চারঘন্টা অতিক্রম হলেও অবস্থান উঠেনি। রাত যত বাড়ছে আন্দোলনের আচ ততটাই বাড়ছে। মাইক ভাড়া করে পুলিশের বিরুদ্ধে চলছে শ্লোগান। তির ধনুক উচিয়ে অবস্থান চলছেই।  উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর,রতুয়া,মালতীপুর ও হবিবপুর সহ বিভিন্ন ব্লক থেকে বিজেপি সমর্থকেরা কর্মসূচিতে যোগ দিতে আসছে বলে বিজেপি সূত্রের খবর।

সাংসদের ঘোষণা,  “আইসি না এলে রাতভর আন্দোলন চলবে।আইসিকে আসতেই হবে। আমার ফোন তিনি কেটে দেন !  এই অপমানের আন্দোলন চলবে।  নিরীহ মানুষদের অন্যায় ভাবে জেলে ভরা হয়েছে। তাই এই আন্দোলন চলবে।”  এরপর রাত পৌনে ন’টা নাগাদ আন্দোলন চলাকালীন থানার আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


Loading

পানিট্যাংকীতে ইন্দোনেশিয়ার ধৃত মহিলা জাল নথী ব্যবহার করে এক দশক বাস করছিলেন মুম্বইয়ে 

গোটা দেশে এই রকম কতজন বিদেশী অবৈধভাবে বসবাস করছেন তা দেখা দরকার 

আজ খবর (বাংলা), [দেশ], নকশালবাড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ : গতকালই ভারতীয় নথি জাল করে ভারতে ঢুকে গ্রেফতার হয়েছিলেন এক ইন্দোনেশীয় মহিলা,  আজ তিনি তাঁর মুম্বই  যোগসূত্রের কথা স্বীকার করে নিয়েছেন।

গতকাল পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করেছিল  এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক জাল নথি ধরা পড়ে যায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা।

অভিযুক্ত মহিলা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে—

তিনি মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন।  শুধু তাই নয়, প্রায় এক দশক ধরে তিনি মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসা পরীক্ষার পর খরিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।


Loading

এশিয়া কাপের মাঠে গা ঘামাতে শুরু করল ভারত 

দলে পুরোনো মুখের পাশে রয়েছে এক ঝাঁক নতুন মুখও। দেশবাসীর প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ০৬/০৯/২০২৫ : আসন্ন এশিয়া কাপে খেলতে ভারত আরবের মাটিতে গা ঘামাতে শুরু করল। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে গোটা দলকেই আজ চাঙ্গা লেগেছে। এশিয়া কাপে খেলার জন্যে মুখিয়ে রয়েছে গোটা দল। 

আগামী ৯ তারিখ থেকে আরবের মাটিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের আটটি দেশ অংশ নিচ্ছে এই টি ২০ টুর্নামেন্টে। এই দেশগুলি হল আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, ভারত, ওমান, পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরশাহী। আগামী ১০ তারিখে আরবের সাথে দুবাইতে খেলা হবে ভারতের।  ওটাই ভারতের প্রথম খেলা এই টুর্নামেন্টে। 

ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখ রবিবার। খেলা শুরু হবে রাত্রি আটটায়। সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে এই ম্যাচগুলির সরাসারি সম্প্রসারণ দেখতে পাওয়া যাবে। 

ভারতীয় দল — হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যিয়া, সনজু স্যামসন , তিলক ভার্মা, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, রিংকু সিং, শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক  শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেন শর্মা (উইকেট রক্ষক), যশপ্রীত  বুমরাহ, অর্শদীপ সিং, হরষিত রানা। রিজার্ভ বেঞ্চ — প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুয়েল ও যশস্বী জয়সোয়াল। বোলিং কোচ হিসেবে থাকছেন মর্নে  মরকেল।

# ‘আজ খবর’ ধারাবাহিকভাবে এশিয়া কাপের সব খবর পৌঁছে দেবে পাঠকের কাছে। নজর রাখুন ‘আজ খবর’ এ। 


Loading

রাজ্যে আর একজনও তৃণমূলী থাকবে না : দিলীপ 

ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, ০৬/০৯/২০২৫ :  বিজেপি সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে  কুকথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলে  এবার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।” 

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক যেভাবে এর আগে বামেরা  আর কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজ্য থেকে। রাজ্যের পরিস্থিতি একবার দেখুন, অরাজকতা আর অব্যবস্থায় ভরে গিয়েছে।  আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই। বাম সরকার আর কংগ্রেস সরকারের শেষদিকে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। একই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের শাসনেও। আগামী বিধানসভা নির্বাচনে একেবারে হেরে যাবে তৃণমূল, এবং এখন থেকে ওরা বিদায় নেবে।”

দিলীপ ঘোষ বলেন, “বিধানসভায় দাঁড়িয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন দিন খুব তাড়াতাড়ি আসছে, যখন রাজ্যে আর একজন বিজেপি থাকবে না। আমি বলছি খুব সত্বর  সেই দিন আসতে চলেছে, যেদিন রাজ্যে আর একজন তৃণমূলী থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে ওরা  ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাজ্যের মানুষই ওদের বিদায় জানাবে।”


Loading

জলপাইগুড়িতে শিক্ষক দিবস পালিত 

আজ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের  জন্মদিন

আজ খবর (বাংলা),  [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৫ : বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল। 

অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যোগা সোসাইটির উপস্থিত সদস্যরা। 

শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত‌ হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্যরা। বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য ‌রূপ দেওয়া হয়। বিবেকানন্দ যোগা সোসাইটির সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানান উপস্থিত সদস্যরা। 

এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জীবনে শিক্ষকের ভুমিকা ও অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor