Aaj Khabor

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বিস্ফোরণ, নিখোঁজ ৭, ধূলিস্যাৎ ৬টি বাড়ি 

ভয়ঙ্কর পরিস্থিতিতে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয় অঞ্চলে এ বছর মার খেতে পারে পর্যটন 

আজ খবর (বাংলা), [দেশ], চামোলি, উত্তরাখন্ড, ১৮/০৯/২০২৫ :  উত্তরাখন্ড রাজ্যের  চামোলি  ভেসে গেলো মেঘ ভাঙা বৃষ্টির কারনে।  এই ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ আছেন অন্তত ৭ জন. চামোলি অঞ্চলে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৬/৭টি বাড়ি।  উদ্ধারকাজ চলছে। 

হিমালয়ে এই বছর অতি  বৃষ্টির খেসারত দিতে হচ্ছে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয়কে।  সেক্ষেত্রে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে।  প্রচুর  হতে হয়েছে হিমালয়ের এই অংশকে। উত্তরাখন্ডের বেশ কিছু জায়গায় ধ্বস নেমে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। হড়পা বন্ এবং মেঘ ভাঙ্গাব্রিষ্টির জেরে হনজীবন ব্যাহত হয়েছে।  প্রচুর মানুষের জীবনহানি ঘটেছে। 

গতকাল রাত্রে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দনগর ঘাট এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির জন্যে  ক্ষয়ক্ষতি হয়েছে। ওই গ্রামের ছয় সাতটি গ্রাম্য বাড়ি ভযেজে পড়েছে এবং সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ঐ  বাড়ির বাসিন্দারা নিরাশ্রয় হয়ে পড়েছেন। শুধু তাই নয়, ঐ  গ্রামের অন্তত সাত জনকে  না. এই ঘটনার পর থেকে ঐ  সাতজন নিখোঁজ বলে জানানো হয়েছে।  তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংস্তুপ সরিয়ে ফেলার কাজ চলছে। গোটা জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

একটি মেঘভাঙা বিস্ফোরণে গোটা গ্রাম যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ ভোরে ধ্বংসস্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু তারপরেও ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে.. ওই  অঞ্চলে এখনো বৃষ্টি হয়ে চলেছে বলে জানা গিয়েছে। 


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

নরেন্দ্র মোদী ৭৫

জন্মদিনের শুভেচ্ছা আসছে গোটা বিশ্ব থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৯/২০২৫ :  আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম  জন্মদিন পালন করছে ভারতীয় জনতা পার্টি।  দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে মোদীর জন্মদিন, সেই উপলক্ষে কোথাও হচ্ছে বস্ত্র বিতরণ, কোথাও আবার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 

বিশ্বের অন্যতম জনপ্রীয়  জননেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছেছে মোদীর কাছে। বিভিন্ন রাজনৈতক দলের নেতা নেত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর দীর্ঘ আয়ু কামনা করে বিভিন্ন জায়গায় যজ্ঞ করা হয়েছে।  দেশের বিগ শট ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা রজনীকান্ত বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান, আমির খান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, আলিয়া ভাট  এবং অন্যান্যরা। পাঠিয়েছেন তাঁর শুভেছহা বার্তা। 

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশ্বের কূটনীতিতে তাঁর সাফল্যের প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। মায়ানমারের প্রেসিডেন্ট মিন আয়ুঙ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে।  কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পাঠিয়েছেন তাঁর শুভেচ্ছা বার্তা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার তরফ থেকে মোদীর কাছে আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা।  

তাঁর ৭৫ বছরের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানাচ্ছে আজ খবর। 


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

আসামে বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি 

মানুষ শুধু আবহাওয়ার শেষ আপডেট শুনতে চাইছে 

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ১৬/০৯/২০২৫ : বন্যা বিধ্বস্ত আসামে ফের অতি  বৃষ্টি এবং অতি  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের এই ঘোষণায় রীতিমত আশঙ্কায় আসামের মানুষ। 

আসামে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল।  ক্রমাগত বৃষ্টি গুয়াহাটি শহরে এবং অন্যান্য গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে।   ফলতঃ আসামের শহর ও গ্রামগুলি জলের তলায় তলিয়ে যায়। গ্রামাঞ্চলগুলিতে পরিবহনের একমাত্র মাধ্যম হিসেবে নৌকা চালানো হচ্ছে।  বিভিন্ন উঁচু জায়গাগুলিতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। গবাদি পশুদেরকেও সেখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। তাঁদেরকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে।  সব মিলিয়ে সাংঘাতিক পরিস্থিতি চলছে সমগ্র আসাম জুড়ে।

এর মধ্যেই ফের ভারী বৃষ্টি থেকে অতি  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আসামে।  এই ঘোষণাতেই কাঁপতে শুরু করেছেন আসামের মানুষ। জমে থাকা জল একটুকুও নামে নি, এর মধ্যে ফের ভারী বৃষ্টি শুরু হয়ে গেলে দুর্গতির সীমা থাকবে না।  বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি ও  উদ্ধারকাজ চালানোর জন্যে এসডিআরএফ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে তারা কাজ শুরুও করে দিয়েছে। পরিস্থিতি এখন এমন যে মানুষ শুধুমাত্র আবহাওয়ার সর্বশেষ ঘোষণাটুকু শুনতে চাইছেন। 

প্রতি বছর বন্যায় ভেসে যায় কাজিরাঙ্গা বনাঞ্চলের বিস্তীর্ন অঞ্চল। অরণ্যের পশুরা উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে।  তারা বনের মধ্যে দিয়ে যাওয়া পাকা উঁচু সড়কে আশ্রয় নিতে যায়।  সেই সময় গাড়ির ধাক্কায় তারা  আহত হয়, মারাও যায়।  প্রতি বছর এই সড়ক দুর্ঘটনায় এবং বন্যায় ভেসে গিয়ে অসংখ্য বন্য প্রাণীর মৃত্যু হয়।  এই বছরেও একই পরিস্থিতি। পশুরা অরণ্যের মধ্যেই বিপন্ন হয়ে উঠেছে। গোটা বিষয়টির ওপর নজর রাখছে বন দপ্তর। 


Loading

হংকংকে হারিয়ে শেষ চারে  শ্রীলংকা 

ভারত ছাড়াও শেষ চারে  শ্রীলংকা

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১৬/০৯/২০২৫ : একটা হাফ সেঞ্চুরি আর ধারালো বোলিংয়ে ভর করে  প্রতিপক্ষ হংকংকে চার উইকেটে হারিয়ে শেষ চারে  জায়গা করে নিল  শ্রীলংকা।

গতকাল টসে জিতে হংকংকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলংকা।  ব্যাট করতে নেমে ২০ ওভারে হংকং ১৪৯ রান তোলে। তাদের এন খান হাফ সেঞ্চুরি পেয়ে যান, তিনি ৩৮ বলে ৫২ রান তোলেন,  এ রথ ৪৮ রান করেন ৪৬ বল খেলে, আলী ১৭ বল খেলে ২৩ রান তোলেন। 

শ্রীলংকার বোলাররা বেশ ভাল বল করে ক্রমাগত চাপের মধ্যে রেখেছিলেন হংকংকে।  শ্রীলংকার চামিরা ৪ ওভার বল করে ২৯ রান দিয়েছেন এবং ২টি উইকেট পেয়েছেন। হাসারাঙ্গা তাঁর ৪ ওভারের স্পেলে  ২৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন, অধিনায়োক আসালংকা ৩ ওভার বল করে ২২ রান দিয়ে কোনো উইকেট পান নি, সনকা ১ ওভারে ৫ রান দিয়ে ১টি উইকেট পেয়ে যান। 

শ্রীলংকার ব্যাটারদের মধ্যে নিশাঙ্কা ৪৪ বলে ৬৮ রান তোলেন, এছাড়া মিসারা ১৯ রান, পেরেরা ২০ রান এবং মেন্ডিজ ১১ রান তোলেন।  সাত বল বাকি থাকতেই শ্রীলংকা মোট ১৫৩ রান তুলে ফেলে। প্রতিপক্ষ হংকংকে তারা ৪ উইকেটে হারিয়ে দেয় এবং শেষ চারে  উঠে আসে তারা। 


Loading

দার্জিলিং জেলা কংগ্রেসের স্বাক্ষর অভিযান

‘ভোট চোর, গদ্দি চোর’ স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে কংগ্রেস 

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/০৯/২০২৫ : অখণ্ড কংগ্রেস কমিটি (AICC)-র নির্দেশ মেনে আজ দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি এক বৃহৎ স্বাক্ষর অভিযানের আয়োজন করল। গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে দার্জিলিং জেলা কংগ্রেস অফিসে (বিধান ভবন, ভেনাস মোড়, এইচ.সি. রোড, শিলিগুড়ি)।

জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবিত S.I.R. এবং বিজেপি-নির্বাচন কমিশনের অশুভ আঁতাত গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করছে। এর প্রতিবাদ জানাতেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

এই কর্মসূচিতে জেলা কংগ্রেস কমিটির বহু সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁদের আন্দোলন জারি থাকবে।


Loading

রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তির থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

ক্রমেই দুষ্কৃতীদের আখড়া  হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা 

আজ খবর (বাংলা),  [রাজ্য] ফারাক্কা, মুর্শিদাবাদ, ১৫/০৯/২০২৫ : পাচার করার আগেই  পুলিশের জালে এক দুষ্কৃতী, উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। 

মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হল একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র।   

পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রবিউল সেখ ( ৩৭), বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়।গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার থানার পুলিশ ফরাক্কার জয়রামপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রবিউল সেখকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত রবিউলের আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল। কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় ঘোরাফেরা করছিল, কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কাকে বিক্রি করতো তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।


Loading

নেপালে আটকে কোচবিহারের ২৫ জন শ্রমিক

ভিডিওর মাধ্যমে বাড়িতে ফিরিয়ে আনার আর্জি

আজ খবর (বাংলা), [রাজ্য] তুফানগঞ্জ, কোচবিহার, ১৫/০৯/২০২৫ :  শ্রমিকের কাজ করতে গিয়ে নেপালে আটকে তুফানগঞ্জের পঁচিশজন শ্রমিক।  ভিডিওর মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার আর্জি ভাইরাল হয়েছে।

বিক্ষোভের কারণে  অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী নেপাল দেশে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে।চারপাশ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ।উত্তাল পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন তুফানগঞ্জের নাটাবাড়ি -১ গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকরা। নেই পর্যাপ্ত খাবার। ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠায় বাড়ছে পরিবারে।

ভারতের সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁদের একটাই দাবি, নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থ ভাবে সবাই বাড়ি ফিরে আসুক।

জানা গেছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের হাপাল মারা, বস পাড়া গ্রামের প্রায় ২৫ জন যুবক কাজ করেন নেপালে। পেটের টানে পরিযায়ী শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই এলাকার যুবকরা। এবছর পূজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। একেবারে অগ্নিপর্ব পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে। 

এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়  যুবকরা তাদের কারখানার ভেতর ঢুকে মারধর করছে বলে অভিযোগ। এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। তারা বাইরে বেরোতে পারছেন না এই অবস্থায় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা যেন তাদের দ্রুত নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়।


Loading

মালদায় ফের শ্যুট আউট 

গুলিবিদ্ধ  ব্যক্তি একটি খুনের মামলার মূল সাক্ষী 

আজ খবর (বাংলা), [রাজ্য], ইংরেজবাজার, মালদা, ১৫/০৯/২০২৫ : মালদায় ফের শুটআউট। গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী। সূত্রে জানা গেছে, আতিমুলের ওপর এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র।

আতিমুল মোমিন

গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে-সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং কি তারা জেল হেফাজতে রয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনড় থাকেন। সেই কারণেই কি এই পরিকল্পিত শুটআউট? উঠছে একাধিক প্রশ্ন।

ইতিমধ্যেই ঘটনায় নেমেছে পুলিশ। আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলেও শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।


Loading

ভারতের সামনে ফের একবার ধরাশায়ী পাকিস্তান 

খেলার শেষে পাক খেলোয়াড়দের সাথে হাত মেলালো না ভারত 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১৪/০৯/২০২৫ :  এশিয়া কাপের গ্রূপের খেলায় পাকিস্তান  হারিয়ে সেরা চেয়ারের তালিকায় নাম লিখিয়ে নিল  ভারত। 

এশিয়া কাপের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান দল.  টসে জিতে ভারতকে ফিল্ডিং করতে পাঠিয়ে নিজেরা ব্যাটিং শুরু করেছিলপাকিস্তান। কিন্তু খেলতে নেমে প্রথমেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।  বুমরাদেরকে যথেষ্ট সমীহ করতে দেখা যায় তাদের।  এই  ভাবে কোনো রকমে ব্যাট করতে করতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১২৭ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। 

পাক ব্যাটারদের মধ্যে ফারহান ৪০ রান, জামান ১৭ রান এবং আফ্রিদি ৩৩ রান তোলেন। বাকিরা সেভাবে রান তুলতেই পারেন নি. পাকিস্তানের দেওয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে ভারত প্রথম থেকেই আত্মবিশ্বাসের সাথে চালিয়ে খেলতে শুরু করে. শেষমেশ ২৫ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। .পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়.

ভাতের অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান, শুভমন গিল ৭ বলে ১০ রান, সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রান, তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান তোলেন এবং শিবম দুবে  ৭ বলে ১০ রান তোলেন।  ভারতীয় দলের ব্যাটিং স্কোর দেখেই বোঝা যাচ্ছে কতটা আত্মবিশ্বাসের সাথে খেলেছে ভারত।  পাকিস্তানকে  দুরমুশ করে দিয়েছে টিম ইন্ডিয়া। 

প্রতিবেশী দেশ হলেও কূটনৈতিক সখ্যতা না থাকায় এবং সরাসরি ভারতের সাথে শত্রুতা করায় পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে  যথেষ্ট আপত্তি ছিল দেশের মধ্যে। কিন্তু তা সত্বেও খেলা হয়েছে। ভারত যেভাবে এর আগে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল, ঠিক সেভাবেই আজ পাকিস্তানকে রীতিমত দুরমুশ করে দিল ভারত। খেলার শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলায় নি ভারতীয় ক্রিকেম্যাচ  থেকে উঠে গিয়ে তারা ড্রেসিং রুম বন্ধ করে রাখে অনেক্ষন পর্যন্ত।  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদব ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন। 


Loading

সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসফ কর্মী ও তাঁর বন্ধু 

এঁরা প্রত্যেকেই অপরের পূর্ব পরিচিত ছিল

আজ খবর (বাংলা), [রাজ্য], অশোকনগর, উত্তর ২৪পরগনা, ১৪/০৯/২০২৫:  চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে,  খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কর্মী ও তার বন্ধু। 

অভিযুক্ত বিএসএফ কর্মী নাম অভিজিৎ হালদার বাড়ি অশোকনগর কল্যাণগড় এলাকায় তার সহযোগী শম্ভু পাল বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়। 

প্রসঙ্গত আগস্ট মাসের ৪ তারিখ অশোকনগর বুজরুক দীঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। 

তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল সেই ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার। 

পরবর্তীতে মৃত যুবকের নাম পরিচয় জানা যায় তার বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

তবে কি কারণে খুন তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে অশোকনগরে নিয়ে আসে রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor