Aaj Khabor

চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে তুলকালাম

একটি মৃত্যুতে ফের প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন, তবু সমাদজন কৈ!!

সুবল সোরেনের মৃতাদেহকে ঘিরে বিক্ষোভ

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে আর তাঁর মৃতাদেহকে ঘিরে ফের যেন প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন।

চাকরি হারিয়ে “প্রাক্তন” শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন মেদিনীপুরের সুবল সোরেন। চাকরি হারিয়ে আন্দোলন করছিলেন, অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। আজ বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি দুই বছরের এক শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গিয়েছেন।

এদিন মৃতদেহবাহী গাড়ি থেকে সুবল সোরেনের মৃতাদেহ নামিয়ে এনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যান্য চাকরিহারা শিক্ষকরা সুবল সোরেনের মৃতদেহকে ঘিরে স্লোগান দিতে থাকেন। নিমেষে আমদোলন যেন ফের একবার প্রাণ পায়। আন্দোলনকারীরা মুকুন্দপুরের কাছে ই এম বাইপাস আবারোধ করে দেন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যান যত সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবী জানাতে থাকেন। তবে পুলিশের বিরুদ্ধে দ্রুত মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত দেহে আটকে কালো পতাকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অন্যান্য চাকরিহারা শিক্ষকেরা।


Loading

রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৪০ ছাত্রী, হাসপাতালে মমতা

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা

হাসপাতালে পড়ুয়ারা

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়ে মমতার উপস্থিতিতেই অসুস্থ হয়ে পড়ল স্কুল ছাত্রীরা।

আজ স্বাধীনতা দিবসে ধৰ্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রেড রোডে। সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর রেড রোডে কুচকাওয়াজ শুরু হয়।

এর মাঝেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রীরা অসুস্থ বোধ করতে থাকে। কেউ কেউ জ্ঞান হারানোর মত অবস্থা হয়। দ্রুত তাদেরকে রেড রোড থেকে নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। মোট ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে একজনকে আরও পর্যবেক্ষণের জন্যে রেখে দিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী রেড রোড থেকে দ্রুত পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে তিনি পড়ুয়াদের দেখেন এবং ডাক্তারদের সাথে কথাও বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরমের জন্যেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল, এখন সবাই ভালো আছে।


Loading

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, আহত ৩৫

বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন!!

দুর্ঘটনাগ্রস্ত বাস

আজ খবর (বাংলা ) [রাজ্য] বর্ধমান, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : স্বাধীনতা দিবসের দিনেই সকালে ঘটে গেলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘন্তন্যায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।

আজ গঙ্গাসাগর থেকে স্নান সেরে পুন্যর্থীদের একটি দল বিহারে ফিরছিল। তাঁরা সবাই একটি বাসে করে বিহারের পথে ফিরছিলেন। বাসে ছিলেন মোট ৪৫ জন যাত্রী। বাস টি ১৯ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় মোট ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে ২ জন মহিলা এবং ৮ জন পুরুষ বলে জানা গিয়েছে। আহত অবস্থায় আরও ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। আহতদের চিকিৎসা চলছে, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


Loading

স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া ব্রিজ সেজে উঠলো ত্রিবর্ণে 

হাওড়া ব্রিজে স্বাধীনতার সাজ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ :  স্বাধীনতার চেতনাকে সম্মান জানাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, কলকাতা (এসএমপি), কলকাতা — প্রাক্তন কলকাতা পোর্ট ট্রাস্ট — হাওড়া ব্রিজকে ত্রিবর্ণের আলোয় সজ্জিত করল। এই আয়োজন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে।

হাওড়া ব্রিজ কলকাতার এক চিরন্তন প্রতীক। এটি বাণিজ্য ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সেতু। ত্রিবর্ণে আলোকিত এই সেতু একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি সকলকে মনে করিয়ে দিচ্ছে যে স্বাধীনতার চেতনা আজও দেশের অগ্রগতিকে পথ দেখায়।

এই উদ্যোগে এসএমপি কলকাতা দেশের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি, শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকারও পুনর্ব্যাক্ত করেছে।


Loading

জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মোদী উন্নত ভারতের স্বপ্ন দেখালেন 

স্বাধীনতা দিবসের ভাষণে উন্নয়নের টার্গেট তৈরি করলেন মোদী 

আজ  খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৫/০৮/২০২৫ :  দেশের ৭৯তম  স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দেশবাসীকে স্বপ্ন দেখালেন উন্নত ভারত গড়ে তোলার। এবার একজন প্রধানমন্ত্রী হিসেবে ১২তম বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন নরেন্দ্র মোদী।

দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমি কন্ডাক্টর চিপ উৎপাদন, জেট ইঞ্জিনের উন্নয়ন, যুব কর্মসংস্থানের জন্যে ১ লক্ষ কোটি টাকা এবং পারমানবিক শক্তির দশ গুণ উন্নতির কথা বলেন। ভারতকে নয়া ভারত হিসেবে তৈরি করে ২০৪৭ সালের মধ্যে বিশ্বের মধ্যে এক উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কথা বলেন।

মোদী বলেন, “আজ থেকে ৫০-৬০ বছর আগে আমাদের দেশ  সেমি  কন্ডাক্টর কারখানা চালু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা জন্মলগ্ন থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু চলতি বছরের শেষেই আমাদের দেশ প্রথম মেদ ইন্ডিয়া চিপ চালু করবে।  আগামী দুই দশকের মধ্যে দেশের পারমানবিক শক্তি ১০ গুন্ বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে ১০টি চুল্লি একসাথে কাজ করে চলেছে।”দেশের ৭৯তম  স্বাধীনতা দিবসে ভাষণ মোদীর  

আগামী প্রজন্মের  উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। যার উদ্দেশ্যই হল অর্থনৈতিক উন্নয়ন করা, লাল ফিতের জট  কাটানো, শাসন ব্যবস্থা আধুনিকীকরণ করা এবং ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দাবী পূরণ করা। প্রধানমন্ত্রী এক লক্ষ কোটি টাকার একটি প্রকল্প শুরু করেছেন, যার উদ্দেশ্য হল দেশের আগামী প্রজন্মের যুবকদের কর্ম সংস্থানে ব্রতী করে তোলা। এই প্রকল্পে আগামী দিনে কর্ম সংস্থানপ্রাপ্ত নব্য যুবকরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন।  দেশের ৩ কোটি যুব এই সুবিধা পাবেন। 

আন্তর্জাতিক সীমান্তের কাছে অনুপ্রবেশ ও অভিবাসন দেশের কাছে এক বড় চ্যালেঞ্জ, এবার থেকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যেও নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ভারতের নাগরিকদের ঐক্য ও অখন্ডতা বজায় থাকবে।  প্রতি বছর জ্বালানি গ্যাস, পেট্রল ও ডিজেল আমদানিতে দেশের প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। বিকল্প হিসেবে সৌরশক্তি, হাইড্রোজেন, জল ও পারমানবিক শক্তির উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সমুদ্রের নিচের সম্পদ আহরণ করার প্রচেষ্টাও চালানো হচ্ছে। 

মোদী বলেন, “যেভাবে আমরা করোনার সময় ভ্যাকসিন বানিয়েছিলাম, ডিজিটাল পেমেন্টের জন্যে ইউপিআই বানিয়েছি, সেভাবেই দেশের উন্নয়নের স্বার্থে জেট ইঞ্জিন বানানো আমাদের দেশের বিজ্ঞানী ও যুব সমাজের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকেও জিতে দেখাতে হবে।”


Loading

১৪ দিন পার, বিহারে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ নেই নতুন ভোটার তালিকা নিয়ে 

 SIR  নিয়ে প্রবল আপত্তি, নতুন ভোটার তালিকা নিয়ে আপত্তিই নেই কারোর 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ :  নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোনো রাজনৈতিক দল। 

বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ চালানো হচ্ছে।  প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই  নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছেআজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ :  নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো ম্পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোঁপ রাজনৈতিক দল। 

বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ অচালানো হচ্ছে।  প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই  নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে.।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের মানুষ ব্যক্তিগতভাবে মোট ২৩,৫৫৭টি অভিযোগ ও দাবী  জমা করেছে নির্বাচন কমিশনের অফিসে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ জমা পড়েনি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন। 


Loading

দেশভাগ ছিল অত্যন্ত যন্ত্রণার : নরেন্দ্র মোদী 

দেশ ভাগ বিভীষিকা স্মরণ করলেন প্রধানমন্ত্রী 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ১৪/০৮/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করেছেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে দুঃখের অধ্যায়ে অগণিত  মানুষের জীবনে প্রভূত উথালপাতাল ও যন্ত্রণার কথা স্মরণ করেছেন।

দেশভাগের ফলে পীড়িতদের অনমনীয় দৃঢ়তা ও সহনশীলতার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। সেইসব মানুষের অভাবনীয় ক্ষতির মুখোমুখি হওয়ার ক্ষমতা এবং পুনরায় তাদের জীবন গড়ে নেওয়ার শক্তিকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন :

“ভারত দেশভাগ বিভীষিকা দিবস স্মরণ করছে। আমাদের ইতিহাসে করুণতম অধ্যায়ে অগণিত মানুষের জীবনের উত্থানপতন এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতা স্মরণ করা হচ্ছে। এই দিনটি তাদের অনমনীয় দৃঢ়তা এবং অবর্ণনীয় ক্ষতির মুখোমুখি হওয়ার ক্ষমতা ও নতুন করে জীবন শুরু করার শক্তিকে সম্মান জানানোরও দিন। পীড়িতদের অনেকেই নতুন করে জীবন গড়ে নিয়েছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আমাদের দেশকে যে মৈত্রীর বন্ধন বেঁধে রেখেছে তাকে শক্তিশালী করতে আমাদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়ারও এই দিন।”


Loading

চলে গেলেন লিয়েন্ডারের বাবা ড. ভেস পেজ

কিংবদন্তি হকি  খেলোয়াড় ছিলেন ভেস পেজ 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৮/২০২৫ :  প্রয়াত হয়েছেন বিখ্যাত হকি খেলোয়াড় ড. ভেস পেজ। আজ সকালে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন। 

ড. ভেস পেজ ছিলেন একজন লিজেন্ড হকি খেলোয়াড়। ১৯৭২সালে ভেস পেজ জার্মানির মিউনিখে অলিম্পিকে যোগ দিয়েছিলেন এবং সেই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ড. ভেস পেজ উডল্যাণ্ড হাসপাতালেই চিকিৎসা করতেন এবং স্পোর্টস মেডিসিনে তাঁর যথেষ্ট অবদান আছে। হকি  খেলোয়াড় হিসেবে তাঁকে কিংবদন্তি বলা হত।  

ভেস পেজের আর এক পরিচয়, তিনি কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের বাবা।  বিখ্যাত এই হকি  খেলোয়াড় মাল্টি অর্গ্যান ফেলিওরে আক্রান্ত হয়েছিলেন। দিন দু’য়েক আগে তাঁকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। আজ সকালে উডল্যান্ড হাসপাতালেই তিনি পরলোকে গমন করেছেন। ভেসে পেজের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Loading

দার্জিলিং পাহাড়ে ব্যাডমিন্টনের প্রসার ঘটাতে উদ্যোগ নেবে জিটিএ

আগে ছিল শুধুভফুটবল, এখন নানা রকম খেলার ওপর আগ্রহ বেড়েছে পাহাড়ে –

ব্যাডমিন্টন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে জিটিএ প্রধানা অনিক থাপা

আজ খবর (বাংলা), [খেলা] দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ১৩/০৮/২০২৫ : জিটিএ এবার ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবে এবং একটি ব্যাডমিন্টন হলও নির্মাণ করবে।

জিটিe প্রধান অনিক থাপা বলেন, “ইয়ং সাটলারস দার্জিলিং স্থানীয় শিশুদের জন্য একটি ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প পরিচালনা করছে। আমি জানতে পারলাম যে এই ক্যাম্পটি একটি ভাড়া করা হলঘরে পরিচালিত হচ্ছে। তারা অনেক দিন ধরে আমাকে ক্যাম্পে আমন্ত্রণ জানিয়ে আসছিল। আমি আজ ক্যাম্পে পৌঁছেছি। একটি নিয়মিত টুর্নামেন্ট চলছিল। হলটি প্রশিক্ষণার্থী এবং অভিভাবকদের দ্বারা পরিপূর্ণ ছিল। শিশুদের খেলাধুলা করা স্বাভাবিক, কিন্তু আজ আমি দেখলাম বাবা-মায়েরা তাদের সন্তানদের উৎসাহিত করার জন্য চিৎকার করছে। আমি মনে মনে ভাবলাম যে আজকের বাবা-মায়েরা তাদের সন্তানদের সর্বাত্মক বিকাশের জন্য চেষ্টা করছেন। দার্জিলিংয়ে খেলাধুলার কথা এলে আগে কেবল ফুটবলের কথাই মনে আসত। এখন খেলাধুলার জন্য অনেক বিকল্প রয়েছে। ব্যাডমিন্টন সেই বিকল্পগুলির মধ্যে একটি।

টুর্নামেন্টের পরে, আমি জনতার উদ্দেশ্যে বললাম যে আজকের শিশুদের জীবনে আমাদের সময়ে খেলার সংস্কৃতি আমরা খুঁজে পাই না। আজকাল, বাবা-মায়েদের জন্য বাইরের দূষিত পরিবেশ থেকে তাদের সন্তানদের রক্ষা করা কঠিন। ইয়ং সাটলারস দার্জিলিং শিশু এবং অভিভাবকদের জন্য একটি ভালো জায়গা তৈরি করেছে যেখানে শিশুরাও খেলতে, শব্দ করতে এবং দৌড়াতে পারে। অর্থাৎ, শিশুরা শিশুদের মতো সময় কাটাতে পারে। সাটলার্স দার্জিলিংয়ের সদস্যদের অভিনন্দন। ভালো কাজ হয়েছে। ভাইয়েরা বাচ্চাদের খেলতে উৎসাহিত করার জন্য বিনামূল্যে কিছু দেয়নি। এখানে, শিশুদের শেখার জন্য ব্যাডমিন্টনের ফি দিতে হয়। তারা কোচিংয়ের জন্য হল ভাড়া করেছে।

Oplus_131072

আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি দার্জিলিংয়ে একটি ভালো ব্যাডমিন্টন হল তৈরি করব এবং রক্ষণাবেক্ষণের জন্য এটি তোমাদের দেব। অনেক শিশু কম খরচে তাদের নিজস্ব হলে খেলতে পারবে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আমি জেনেছি যে তারা জিটিএ স্তরে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করবে। সেই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে জিটিএ দ্বারা স্পনসর করা হবে।

ভালো কাজ করা হচ্ছে। অভিভাবকরাও সাহায্য করছেন। এটি প্রশংসনীয়। আমাদের ভালো কাজ চালিয়ে যাওয়া উচিত। শিশুরা পড়াশোনা করতে পারে এবং খেলতে পারে। কিন্তু অতীতে, এর জন্য সঠিক পরিবেশ ছিল না। এখন, আমি এই ধারণা নিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করার জন্য কাজ করছি যে শিশুরা পড়াশোনা করতে এবং খেলতে সক্ষম হবে। অন্যদের দ্বারা বিভ্রান্ত হয়ে পাহাড়ে অশান্তি তৈরি করা উচিত নয়। আমরা কেবল ক্ষতিগ্রস্থ হব।

আমি সবসময় ভালো কাজের প্রশংসা করি এবং সমর্থন করি। পাহাড় নির্মাণের কাজ এবং উদ্যোগের মাধ্যমেই পাহাড়ের বিকাশ ঘটবে।”


Loading

ভেজাল ওষুধের রমরমা ব্যবসা ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার

দেশজুড়ে ভেজাল ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র

বাজারে নিম্নমানের জাল ক্ষতিকর ওষুধের বিক্রি বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল ড্রাগস্‌ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশন (সিডিএসসিও) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এর মধ্যে রয়েছে:

১) ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং পরীক্ষার সঙ্গে যুক্ত সংস্থাগুলি নিয়মিত পরিদর্শন করে চলেছে সিডিএসসিও। এ পর্যন্ত ৯০৫টি ইউনিট পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৬৯৪টির বিরুদ্ধে উৎপাদন বন্ধ, পরীক্ষা-নিরীক্ষা বন্ধ, লাইসেন্স বাতিল, সতর্ক বার্তা, শো-কজ নোটিশ সহ একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২) ৩০০ ধরনের ওষুধের উপর বার কোড বা ক্যুইক রেসপন্স কোড বাধ্যতামূলক করা হয়েছে।

৩) প্রতিটি ওষুধের মোড়কের উপর চিহ্নিতকরণ কোড, ব্যাচ নম্বর, ওষুধ প্রস্তুতের তারিখ, মেয়াদ সহ বিভিন্ন তথ্য থাকা বাধ্যতামূলক। ওয়েবসাইটে https://cdsco.gov.in/opencms/opencms/en/Notifications/Gazette-Notifications) কিউআর কোড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।

৪) ড্রাগ অ্যালার্ট (www.cdsco.gov.in) শিরোনামে সিডিএসসিও-র ওয়েবসাইটে ওষুধপত্র সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে।

৫) ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ওষুধ, কসমেটিক্স এবং চিকিৎসা সংক্রান্ত উপকরণের নমুনা সংগ্রহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রকাশ করেছে সিডিএসসিও। এর মধ্যে রয়েছে – নমুনা সংগ্রহের পরিকল্পনা, বাছাই, স্থান নির্ধারণ, সংখ্যা ও নমুনার পরিমাণ, সময়ানুবর্তিতা এবং পরীক্ষাগারগুলির ভূমিকা প্রভৃতির উল্লেখ।

৬) অভিযুক্তদের দ্রুত শাস্তির লক্ষ্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ আদালত গঠন করা হয়েছে।

৭) গুণগতমান বজায় রাখতে কেন্দ্রীয় সরকার সিডিএসসিও এবং রাজ্য ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আধিকারিকদের জন্য বাসস্থান, প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে ২২,৮৫৪ জন কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে সিডিএসসিও। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষে ২০ হাজার ৫৫১ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor