
আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২৪/০২/২০২৬ :
মেষ রাশি : আজকের দিন শুরুই হবে কোনো সুখবর দিয়ে, যা আপনি কোনো বন্ধুর থেকে পেতে পারেন। আজ নতুন কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। পুরোনো সূত্রগুলিও লাভদায়ক থাকবে। আজ কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সাথে মনোমালিন্য হবে। যে কোনো সিদ্ধান্ত সব দিক ভেবেই গ্রহণ করুন। প্রেম বা বিবাহিত জীবনে সঙ্গী বিরূপ প্রতিক্রিয়া দেখতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃষ রাশি : সাম্প্রতিক কালে যে সব সমস্যা নিয়ে চলছেন সেইসব সমস্যার সমাধান করতে বাড়ির লোকেদের, বিশেষ করে বয়স্ক লোকেদের সহায়তা পেয়ে যাবেন। ক্ষনিকের আলাপ হয়েছে যার সাথে তার সাথে ব্যক্তিগত সবরকম আলোচনা করবেন না। কর্মক্ষেত্র লাভদায়ক হবে, কাজে উন্নতি হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা মনকে বিচলিত রাখবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মিথুন রাশি : আজ আপনার সারাদিন একটা ভালো দিন কাটবে। শরীর সুস্থ থাকবে। যারা আপনার সময় ও অর্থ নষ্ট করে দেয়, যারা আপনার থেকে ঋণ নিয়ে ফেরত দিতে চায় না, সেইসব লোকেদের থেকে দূরে থাকুন। তাদেরকে এড়িয়ে চলুন। আজ পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলতে চেষ্টা করুন। না হলে সময় নষ্ট হয়ে যাবে। প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি থাকার সময় চোখ কান খোলা রাখুন,তারা কি বলছে তা শুনুন এবং সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কর্কট রাশি : বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে প্রাচীরের মত এসে দাঁড়াবে, কিন্তু সেই সবকিছুর মোকাবিলা আপনাকে খুব ঠাণ্ডা মাথায় এবং বুদ্ধি খরচ করে করতে হবে। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, এবং আজ সে যথেষ্ট সক্রিয় থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
সিংহ রাশি : স্বপ্নকে বাস্তব বলে মনে হতে পারে। পরিচিত মানুষের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ রয়েছে। কিছুদিন আগে বিনিয়োগ করেছেন এমন সূত্র থেকে অর্থ লাভের সম্ভবনা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত মঙ্গলজনক, বিশেষ করে আপনার সঙ্গী আজ আপনাকে চমক দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কন্যা রাশি : কোনো পুরোনো ব্যাথা আজ আপনাকে কষ্ট দিতে পারে, শরীরের ওপর কোনো রকম চাপ বা শক্তি প্রয়োগ করবেন না। পারলে আজ শরীর চর্চাও করবেন না। দিনের শুরুতেই আর্থিক ক্ষতির খবর গোটা দিনের কাজকে পন্ড করে দিতে পারে। তবে দিনের শেষ দিকে সুসংবাদ আসতে চলেছে। আর্থিক উপার্জনের পথ সুগম করতে আপনার সামনে অনেক সুযোগ এগিয়ে আসবে, বাঝে পদক্ষেপ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
তুলা রাশি : বাইরে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, আপনাকে মন শান্ত রেখেই এগিয়ে যেতে হবে. মানসিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে। পারলে কিছুক্ষন ধ্যান করুন। অর্থ সংক্রান্ত কোনো মামলায় আজ আদালত আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাবে, যা আপনাকে আর্থিক দিক থেকেও উপকৃত করবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃশ্চিক রাশি : আজ তাঁরা আর্থিক লাভবান হবেন যাঁরা কিছু কাল আগেই অচেনা ব্যক্তির পরামর্শে আর্থিক বিনিয়োগ করেছিলেন। পরিবারকে আরও বেশি করে সময় দিলে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো মিটে যেতে পারে। পরিবারের সাথে খোলামেলা থাকার চেষ্টা করুন। কোথাও কাছে পিঠে ঘুরে আসতে পারলেও ভালো হবে. সাধু সন্তের আশীর্বাদ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
ধনু রাশি : আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে , তবে তা হতে পারে কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা কর্মক্ষেত্রে অনেক পরিস্থিতিকে অনুকূলে এনে দেয়, আপনার বিবাহিত জীবনকেও নিয়ন্ত্রণ করে। তবু আজ কিছু কিছু বিষয়ে আপনাকে হার মানতে হতে পারে, এবং সেই হার থেকে আপনি যদি শিক্ষালাভ করেন, তাহলে তা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মকর রাশি : আজ বেশ কিছু নতুন সুযোগ এসে যাবে আপনার সামনে, সেইসব সুযোগগুলির মধ্যে থেকে সেরাগুলিকে বেছে নিন। লোভে পা দেবেন না। আর্থিক উপার্জনের নানান উদ্যোগ আজ গ্রহণ করতে পারেন। তবে সেই নতুন উদ্যোগের কথা পাঁচ কান করতে যাবেন না। দীর্ঘমেয়াদি কিছুতে বিনিয়োগ করতে পারেন। পরিবার আজ আপনাকে উৎসাহ যোগাবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : দীর্ঘদিন ধরে চলতে থাকা চাপমুক্তির দিন আজ। চাপমুক্ত যে কারণে হল, সেই পথকে ধরে রাখুন, প্রয়োজনে নিজের জীবন দর্শনকেই বদলে ফেলতে পারেন। তাতে সাফল্য আসবে। ব্যবসায়িক লাভের জন্যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সৎ উপদেশ কাজে লাগবে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও পরিবার, বিশেষ করে ছোটদের আরও সময় দিন. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মীন রাশি : অনেকদিন হালকা মেজাজে দিন কাটান নি, আজ কিছুটা মানসিক বিশ্রাম নেওয়া উচিত হবে। হাসতে ভুলে যাবেন না। পরিবারের সদস্যদের থেকে আজ নিজের দূরত্বও কিছুটা বজায় রাখুন, সবরকম বিতর্ক এড়িয়ে চলুন। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করুন। কিছু কিছু বিষয়ে ভাগ্য যে সহায় থাকছে, তা বুঝতে পারবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
![]()