
আজ খবর (বাংলা) , আজকের রাশিফল, ১৬/০২/২০২৬ :
মেষ রাশি : খেলাধুলা ও বাইরের কাজে ব্যস্ত সময় কাটবে। জপ, ধ্যান ও আধ্যাত্মিক সাধনা মন ও শরীরকে ভালো রাখবে। অর্থ সমস্যার আজই সুরাহা হতে পারে। পরিচিত কারোর দ্বারা উপকৃত হতে পারেন। সমস্যার কথা পরিবারকে বলবেন না, তারা তাদের সমস্যা নিয়েই আপনার কাছে আসবে। ব্যবসার জন্যে ভালো দিন, অপ্রত্যাশিত মুনাফা। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : কারোর উপকার করতে ক্ষমতা ও প্রভাব দেখাতে হতে পারে। বকেয়া ঋণ ফেরত পাবেন না, পেলেও সামান্য অংশ পাবেন। নিকট জনেরা আপনার ভুলগুলো ধরিয়ে দিতে চাইবে। এই ধরনের আলোচনা করে সময় নষ্ট করবেন না। সৃজনশীল কাজে সাফল্য আসবে, কিন্তু স্বীকৃতি অধরা থেকেই যাবে। হাতে যে কাজগুলো জমে আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মিথুন রাশি : বেশ কিছুদিন ধরেই আপনি নানারকম চাপ নিয়ে চলেছেন, আজ আপনার উচিত হবে একবারে বিশ্রাম নিয়ে নেওয়া। কিছুটা সময় বিনোদন জাতীয় কিছুতে সময় দিতে পারেন। পুরোনো আর্থিক বোঝাগুলো এবার একটি একটু করে কাঁধ থেকে নামাতে শুরু করুন। নিজেকে হালকা করুন। ইতিমধ্যেই এইসব কাজের বোঝা আপনার স্বাভাবিক প্রতিভাগুলোকে বিনষ্ট করে দিয়েছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কর্কট রাশি : ধ্যান ও যোগ সাধনা আপনার মনকে আরও দৃঢ় করে তুলবে। পরিবারের প্রবীণ সদস্য আপনাকে আর্থিক সহায়তা করবেন। বন্ধু এবং আত্মীয়দের মধ্যে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। প্রেমের ক্ষেত্র জটিল, কোনো রকম কথা দিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। আজ নিজের জন্যে কিছুটা সময় বের করে নিন। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
সিংহ রাশি : আজ কেউ তার নিজের দায় বাঁচাতে আপনার ওপর চাপাতে চাইবে, তাই সাবধান থাকুন। কর্মক্ষেত্রে চাপ ও উত্তেজনা দুই বাড়তে পারে। শেয়ারে অর্থ বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ে অত্যাধিক ব্যয়ের কারণে পারিবারিক মনোমালিন্য হতে পারে। তবু সঙ্গীর জন্যে আপনার মনে প্রেম বিরাজ করবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কন্যা রাশি : অনেক দিনের অসুস্থতা এবার কেটে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে। আপনি আরোগ্যের পথে এগোবেন। বাড়ির প্রবীণ কেউ আপনাকে অর্থ সাহায্য করতে এগিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্র উত্তম, বিবাহের কথা পর্যন্ত এগোতে পারে। খুচরো ও পাইকারি ব্যবসা ভালো যাবে। পড়ুয়ারা সময় পারে। সঙ্গীর সাথে বিতর্কিত দিন কাটতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
তুলা রাশি : নিজের অসংযত ব্যবহারে লাগাম দিন, নাহলে বিপদে পড়তে হতে পারে। সঞ্চিত অর্থ নিরাপদে গচ্ছিত রাখুন। আপনার বক্তব্য বা পরিধান আজ অন্যের বিরক্তির কারন হয়ে দাঁড়াতে পারে। এতে আপনার অসম্মান বাড়বে। নতুন ক্লায়েন্ট বা ক্রেতাদেরকে বোঝানোর জন্যে আজকের দিনটা আদর্শ প্রমাণিত হতে পারে। পারিবারিক ক্ষেত্র মঙ্গলদায়ক। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : আজ বিতর্ক পিছু ছাড়বে না, যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলুন। তবে সন্ধ্যের পর সব বিতর্কেই আপনি জল ঢেলে দিতে পারবেন। আজ দ্রুত উপার্জন করতে চাইবেন। পরিবারকে আজ সময় দিতে চেষ্টা করুন, এটা আপনার জন্যে অবশ্যই মঙ্গলজনক হবে। নিজের সমস্যাগুলি সঙ্গীর সাথে আলোচনা করুন। সমাধান বেরিয়ে আসতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : নিজের জীবনকে যেভাবে গড়ে তোলার কথা ভেবেছিলেন, আজ সেইভাবেই নিজেকে গড়ে তুলুন। ভাগ্য আপনার সহায় থাকবে। জীবন গড়ে তোলার কাজে সেই অর্থ এবার কাজে লাগাতে পারেন যে অর্থ অতীতে আপনি সঞ্চয় করে রেখেছিলেন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এই অনুষ্ঠানে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য আপনাকে ভালো জায়গায় নিয়ে আসবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মকর রাশি : ঘরে বাইরে কিছু চাপ আপনাকে ঠিকমত কাজে মনোনিবেশ করতে দেবে না। তা সত্বেও কাজে মন দিন , আজ সময় নষ্ট করা একেবারেই উচিত হবে না। বাইরের কাজ করলেও বাড়ির কাজগুলি ফেলে রাখবেন না. সেগুলিকেও ঠিকমত শেষ করুন। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব গ্রহণ করে প্রশংসিত হবেন। দিন যত এগোবে, ততই পরিবেশ আপনার নিয়ন্ত্রণে আসবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কুম্ভ রাশি : শরীরের যত্ন নিন, কাজের চাপে শরীরকে অবহেলা করা ঠিক হবে না। আজ বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নিন। পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটাতে পারেন। সন্তানদেরকেও সময় দিন। কর্মক্ষেত্রে উর্দ্ধতন আধিকারিকরা বিরোধিতা করলেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। সব রকম অবৈধ প্রস্তাব এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মীন রাশি : আজ কোনোভাবেই হতাশ ও অবসাদ গ্রস্ত হওয়া চলবে না। নিজেকে আরও দৃঢ়করুন এবং ঠাণ্ডা মাথায় সব কিছু পরিচালনা করুন। বাইরে যাওয়ার আগে বয়স্কদের আশীর্বাদ নিন। বাড়ির কোনো সমস্যা আজ আপনার মনকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীদের আজ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সঙ্গীর ব্যবহার আপনাকে বিচলিত করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
![]()