
আজ খবর (বাংলা), আজকের রাশিফল : ১৯/০২/২০২৬ :
মেষ রাশি : আজ নিজের সব রকম সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যেকোনো রকম সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করলে চলবে না, দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই পথে এগিয়ে যেতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসবেন, তিনিই আপনাকে অগ্রগতির দিক নির্দেশ করবেন। প্রেম ভাগ্য মন্দ। শরীর ও সামর্থ বুঝে এগিয়ে চলাই শ্রেয়। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি : নিজের নেতিবাচক অনুভূতিগুলিকে চিহ্নিত করে সেগুলিকে চিরকালের জন্যে বর্জন করুন। নিজের অভ্যাসেও কিছুটা বদল আনুন। এই পরিবর্তন না করলে সমস্ত পরিকল্পনা পন্ড হয়ে যেতে পারে। ভূসম্পত্তিতে বিনিয়োগ সফল হবে না। প্রেম ভাগ্য বেশ ভালো, তবে কোনো কথা দেবেন না. বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি : আজ সারাদিন ব্যস্ত থাকবেন, কাজের চাপে থাকবেন। এই চাপের মধ্যে থেকে চটজলদি কোনো বিনিয়োগে যাবেন না। যদি বিনিয়োগ করতেই হয়, তাহলে কাগজপত্র যাচাই করে নিন। আজ নিজের মানসিক তৃপ্তি অন্য সকলের সাথে ভাগ করে নিতে ইচ্ছা করবে। কর্মক্ষেত্রে পরিবেশ সহায়ক থাকবে। সৃজনশীল বা সৃষ্টি শীলতা আপনাকে সাফল্যের মুখ দেখাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কর্কট রাশি : শরীর সুস্থ রাখুন। মাঝে মাঝেই অসুস্থ হয়ে চলমান কাজগুলিকে পণ্ড করে দিতে পারে। বন্ধুদের সাথে মেলামেশা করার ক্ষেত্রে আপনাকে বাছবিচার করতে হবে, মনে রাখতে হবে সকলেই কিন্তু বন্ধু হয় না। ব্যাবসায়ীদের জন্যে আজকের দিনটা ভালো, অপ্রত্যাশিত মুনাফা আসতে পারে। আজ দুর্ঘটনা এড়িয়ে চলুন, বিশেষ করে নিজের বাহন সাবধানে চালান, দুর্ঘটনা ঘটলে বেশ কিছুদিন কাজ করতে পারবেন না। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
সিংহ রাশি : আজ খুব ভালো একটা দিন. শরীর সুস্থ থাকবে, মন থাকবে উচ্ছাসে ভরপুর। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। দূর থেকে প্রাপ্ত কোনো খবরে গোটা পরিবার খুশি হবেন। কঠোর পরিশ্রম উদ্যোগ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তবে তুচ্ছ কোনো কারনে কারোর সাথে গন্ডগোল লাগার সম্ভাবনাও আছে। ভাই বা বোন কেউ ঋণ চাইতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কন্যা রাশি : আভ্যন্তরীন নয়, বরং বাইরের কাজ আপনাকে বেশি লাভ দেবে। তাই বাইরের কাজেই মনোসংযোগ করে রাখুন। এই মুহূর্তে আপনার শারীরিক ও মানসিক পরিস্থিতি বেশ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থের অভাব আপনাকে বিচলিত করে রাখছে। পরিবারের সাথে সমস্যাগুলি নিয়ে আলোচনা করুন। পেশাদাররা নিজেদের আত্মবিশ্বাসকেই মূলধন করুন। শুভ সংখ্য , শুভ রং হলুদ।
তুলা রাশি : খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। মাইগ্রেনের রোগীরা সাবধানে থাকুন। আজ হঠাৎ অসুস্থতা আপনার কাজকে ব্যাহত করতে পারে। নতুন উদ্যোগ কাজে লাগতে পারে, এবং সেই নতুন উদ্যোগের জন্যে প্রয়োজনীয় মূলধনের জন্যে আবেদন করতে পারেন। আপনার উদ্যম এবং আত্মবিশ্বাস আপনাকে সফল করে তুলতে পারে। সঙ্গীর চাহিদা মেটানো অসম্ভব মনে হতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃশ্চিক রাশি : আজ শিশুদের সাথে সময় কাটান, ওদের ভাবপ্রবণতা, আবেগ আপনার মন জয় করবে, আপনার মনকে শান্ত রাখবে। প্রয়োজনে ওদের জন্যে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার আর্থিক সমস্যার সমাধান আজই হতে পারে। অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। আপনার বিহ্বলতা আপনার পরিবারের কাছে চিন্তাজনক হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি : আজ আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে বা সত্যি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনাকে যেটা করতে হবে সেটা হল নিজের উত্তেজনাকে দমন করতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রভূত অর্থ আসবে কিন্তু সাথে সাথে সেই অর্থ সঞ্চয়ের জন্যে সঠিক উপায় অবলম্বন করার দরকার রয়েছে। অতিরিক্ত খরচ সঙ্গীকেও বিরক্ত করতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মকর রাশি : আপনার ইচ্ছা শক্তি প্রবল, এটাকেই কাজে লাগান। ভালো ফল পাবেন। বুদ্ধি ও কৌশলে পরিস্থিতি আয়ত্তে আনুন। পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকবে। সঙ্গীর সাথে গৃহাস্থলির বিষয়ে আলোচনা করুন। শ্বশুবাড়ি থেকে সহায়তা পাবেন। মনের দৃঢ়তা বজায় রাখুন। প্রতিকূল পরিস্থিতিকে যে কোনো উপায়ে অনুকূল করুন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি : ঘরে এবং বাইরে কোনো বিতর্কে নিজেকে জড়াবেন না। যে কোনো রকম বিতর্ক ও দ্বন্দ্ব আজ আপনার সারাদিনের কাজকে পন্ড করে দিতে পারে। নিজের ক্রোধকে দমন করে চলুন। প্রেমের ক্ষেত্রেও আজ পুরোনো কোনো ঘটনা নিয়ে বিতর্কে জড়াবেন না। দিনের শেষে কোনো না কোনসূত্র থেকে অর্থ উপার্জনের যোগ রয়েছে। আজ নিজেকে একটু একা রাখুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মীন রাশি : আজ বেশ কিছু সুযোগ আপনার কাছে আসবে, সেই সুযোগগুলিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হবে. আজ কিছু নতুন প্রস্তাবও আসতে পারে। সেগুলির মধ্যে থেকে সেরা প্রস্তাবগুলি বেছে নিন। আপনার সুন্দর স্বভাব আজ অনেক সমস্যার সমাধান করবে। আজ আপনার সঙ্গী আপনাকে ভালোবাসা দেবে, অবাক করা কিছু করে দেখাবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
![]()