
আজ খবর, [আন্তর্জাতিক] ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ২১/১১/২০২৬ : ভারতের ৭% জিডিপি এবং তা সত্বেও ভারতীয় রিজার্ভ ব্যাংক যেভাবে ঋনের ওপর সুদের হার কম রেখেছে, তা থেকে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারতে দেখুন জিডিপি ৭% হয়ে গিয়েছে, তা সত্বেও সেখানকার কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার কম রেখেছে। আর আমাদের দেশে দেখুন যেই একটু মুনাফা বাড়তে শুরু করছে, জিডিপি একটু ভালো হতে শুরু করছে, অমনি আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে দিয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের ফেড খুবই রাজনৈতিক। আমি বুঝি নির্দিষ্ট রাজনৈতিক কারণে তারা এটা করে। যখনই আমরা দেশের অর্থনীতি নিয়ে ভালো কোনো খবর দিই, তখনই মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে দেয়, তার ফলে আর্থিক উন্নয়নের হার থমকে যায়। ভারতের এই ব্যবস্থা ও নীতি থেকে আমাদের শেখা উচিত।”

তিনি বলেন, “শক্তিশালী কর্মদক্ষতার ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার কমিয়ে দেওয়া উচিত। কারণ উন্নত আর্থিক পরিসংখ্যান উন্নত আর্থিক ঋণ যোগ্যতার ইঙ্গিত দেয়। কিন্তু আমাদের দেশে এর উল্টোটা করা হয়। এর ফলে আমাদের দেশে আর্থিক উন্নতির হার সীমাবদ্ধ হয়ে পড়ছে। ভারতের জিডিপি ৭% বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেন একই রকম পন্থা আমাদের দেশেও নেওয়া হলে, আমাদের দেশেও জিডিপি আরও বেড়ে যাবে।






