হাসিনার প্রত্যাবর্তন : জ্বলছে গোটা বাংলাদেশ

হাসিনার প্রত্যাবর্তন : জ্বলছে গোটা বাংলাদেশ

হাসিনার প্রত্যাবর্তন : জ্বলছে গোটা বাংলাদেশ

 

আজ খবর, [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ১৯/১১/২০২৬ :  শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সময় যতই এগিয়ে আসছে, ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি।  বাংলাদেশ রীতিমত জ্বলছে। প্রতিবেশি দেশের পরিস্থিতির ওপর কড়া  নজর রাখছে নয়া দিল্লী।

ad cyber solution 3
ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে চলে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে নিজের দেশে প্রতিবর্তন করতে চেয়েছেন, যতই তাঁর প্রত্যার্তনের সময় এগিয়ে আসছে, ততই বাংলাদেশের পরিস্থিতি যেন অগ্নিগর্ভ হয়ে উঠছে।  বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রয়েছে হাসিনার আওয়ামী লীগ.তা সত্বেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের কার্যকলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সদস্যরা।
ad12 3
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিয়ে চলেছে শাসক বিএনপি। এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। তাছাড়া বিএনপি নেতা তথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যেই সে  দেশেরজাতীয় সংসদে বিবৃতি দিয়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দল বলে ঘোষণা করেছেন, সেই সঙ্গে আওয়ামীলীগের সামগ্রিক  কর্মকান্ডকে প্রতিহত করার আহবান জানিয়েছেন।
Mind Junction 2
এই সব কিছুর প্রতিবাদে পথে নেমে আন্দোলনে করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।  বিভিন্ন জায়াগায় রাস্তা অবরোধ করা হচ্ছে। এমনকি বিভিন্ন রাস্তার ওপর গাছ কেটে রেখেও রাস্তা বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করার পর সেখান থেকে পুলিশও সরে গিয়েছে।
ad5 3
ওই রাতেই এক বিএনপি সংসদ সাদায়ের  লাগিয়ে দেওয়া হয়েছিল।  তার বদলা হিসেবে আবার আওয়ামী লীগের তিন নেতার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে হাসিনার দেশে প্রত্যাবর্তনের সময় যতই এগিয়ে আসছে, ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি।
ad4 5
এই মুহূর্তে সম্মুখ সমরে আওয়ামী লীগ ও বিএনপি। কিছু কিছু জায়গায় বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।  পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে বিএনপি। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার ঘটনায় এখনো পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত সরকার।
Sofa 1 1
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *