চিন্ময় প্রভুর বিষয়ে কূটনৈতিক স্তরে আলোচনা করুক ভারত : অধীর

চিন্ময় প্রভুর বিষয়ে কূটনৈতিক স্তরে আলোচনা করুক ভারত : অধীর

adhir.news .jpg

আজ খবর, [আন্তর্জাতিক] বহরমপুর,মুর্শিদাবাদ, ১৮/১১/২০২৬ :  কোনোরকম আগাম নোটিশ বা বা বার্তা ছাড়াই  হিন্দু সাধু সিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম জেল থেকে ঢাকা জেলে নিয়ে যাওয়ায় প্রাবালুদবেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

ad3 3
অধীর চৌধুরী সমাজ মাধ্যমে লিখেছেন, “হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাস অনেকদিন ধরেই বাংলাদেশের জেলে বন্দি হয়ে আছেন। তাঁর শরীরের অবস্থা ভালো নয়. তা সত্বেও আগাম কোনো বার্তা না দিয়েই তাঁকেচট্টগ্রাম জেল থেকে ঢাকা জেলে স্থানান্তরিত করা হয়েছে। চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে ভারত সরকার কি কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ? কেন তাঁর ব্যাপারে ভারত কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের সাথে আলোচনা করছে না?”
ad6 3
এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জানিয়েছিলেন, “চিন্ময় প্রভুর যক্ষা রোগ আছে, তাই তিনি সব রকম খাবার খেতে পারেন না.  তাছাড়া তিনি স্বপাকে খাদ্য গ্রহণ করেন।  নিজের খাবার নিজেই রান্না করে নেওয়ার এই কাজে তাঁকে আর এক জেলবন্দি সাধু সাহায্য করতেন।  কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার জেলে শুধুমাত্র চিন্ময় প্রভুকে সরিয়ে নিয়ে আসার জন্যে তাঁর সেই সাহবন্দীর কোনো সাহায্য আর পাবেন না তিনি।  তাছাড়া তাঁর শরীর ভালো নেই. ঢাকার জেলে এসে তিনি এখনো ফল ছাড়া আর কিছুই খেতে পারেন নি. এভাবে চললে তিনি হয়তো আরও অসুস্থ হয়ে পড়বেন।”
homead
২০১৪ সালের ৩১শে  অক্টবর, চট্টগ্রামেরে চাদগাঁও থানায় চিন্ময় প্রভুর বিরুদ্ধে বিএনপি নেতা ফিরোজ খান অভিযোগ করে জানিয়েছিলেন চিন্ময় প্রভু নাকি বাংলাদেশের জাতীয় পাতাকার অবমাননা করেছেন।  এই মর্মে সেই সময় মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলায় তখন থেকেই জেলে আছেন  চিন্ময় কৃষ্ণ দাস. অবশ্য বিএনপি নেতা ফিরোজ খানকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিলো বাংলাদেশ সরকার।
ad.bag
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *