
আজ খবর, কলকাতা, ২৯/১০/২০২৬ : ইউনেস্কোর নাম করে দুর্গাপূজার সময় ভিআইপি পাস্ দুর্নীতি কাণ্ডে গতকাল গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনকে।

অভিযোগ উঠেছিল, রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন কলকাতায় দুর্গাপূজার সময় বেশ কিছু পূজা মণ্ডপে ভিড় এড়িয়ে প্রবেশ করার ভিআইপি পাসের আয়োজন করেছিলেন। চড়া দামে বিক্রি হয়েছে সেইসব ভিআইপি পাস। ভিআইপি পাস্ থেকে পাওয়া অর্থ তাঁর কাছে গিয়েছিলো বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার সক্রিয় ভূমিকার কথা সামনে এসেছে। এই সংস্থার মালিক হলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুচ্ছন্দা সেন।

গোটা বিষয়টি ভালোভাবে জানতে পুজোর আগেই ইন্দ্রনীল সেনকে তলব করে ঘন্টার পর ঘন্টা জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির জিজ্ঞাসাবাদে ইন্দ্রনীল সেন যা কিছু জানিয়েছিলেন, তাতে সন্তুষ্ট হতে পারে নি কেন্দ্রীয় ওই এজেন্সি। আজ ফের তলব করা হয়েছিল ইন্দ্রনীল সেনকে। সেইমত তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে আসেন। তাঁকে আজও ঘন্টা চারেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ততক্ষনে কেন্দ্রীয় সংস্থার দপ্তর ঘিরে ফেলেছে পুলিশ। এরপর ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বেশ ঘনিষ্ট মানুষ ছিলেন গায়ক ইন্দ্রনীল সেন. একসাথে বেশ কিছু দপ্তরের মন্ত্রী হয়ে দায়িত্ব সামলেছেন। প্রায়ই মমতার পাশে তাঁকে দেখা যেত. গায়ক হিসেবেও যথেষ্ট নাম করেছিলেন তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন. কিন্তু বর্তমানে আর্থিক দুর্নীতির দায় মাথায় নিয়ে তাঁকে পুলিশের হেফাজতেই থাকতে হচ্ছে।







