আজকে রাশিফল

আজকে রাশিফল

rashifol.news1 1

আজ খবর, আজকে রাশিফল – ২৭/১০/২০২৬ :

মেষ রাশি : এই সময়টা ব্যবসা করার জন্যে খুব ভালো সময়, চাপমুক্ত থাকবেন তাই ব্যবসায়ে আরও বেশিকে সময় দিতে পারবেন।  পরিবারকেও সময় দিতে পারবেন। স্ত্রীকে আর্থিক নিরাপত্তা প্রদান করে প্রশংসিত হতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আজ বিনিয়োগ  করলে .সুফল পাবেন।
বৃষ রাশি : আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে, তাই ভিড় এড়িয়ে একা থাকতে ভালো লাগবে।  ব্যবসার ক্ষেত্র আজ যথেষ্ট ভালো, বিশেষ করে দুপুরের পর বেশ কিছু সুযোগ আসতে  থাকবে।  সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে, সন্তানের ব্যাপারে পরিবারের সাথে আলোচনা করতে হতে পারে।
joyeeta das ad 2
মিথুন রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিনিয়োগের ক্ষেত্রেও কাগজপত্র ভালোকরে যাচাই করে নেবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো কারণে আজ খরচ বাড়বে। খরচ বাড়তে পারে সংসারেও,বিশেষ করে সন্তানের জন্যে।
কৰ্কট  রাশি : নিজের ভালো লাগে, সেই কাজই করতে গিয়ে পরিবারের বাধার মুখে পড়তে হতে পারে।  ব্যবসার ক্ষেত্র বেশ ভালো। ব্যবসায়ে কারোর সহযোগিতা পেয়ে যাবেন। আজ বিনিয়োগ করাও ভালো।  খাদ্য গ্রহণের ক্ষেত্রে সাবধান থাকুন। পরিবারের সাথে ভালো সময় কাটবে বাইরে কোথাও বেড়াতে গেলে।
ad11 1
সিংহ রাশি : আজ বেশ খোলামেলা কাটবে দিনটা। অতীতে বিনিয়োগ করা আছে, এমন ক্ষেত্র থেকে আর্থিক লাভ আজ ঘরে আসবে। পুরোনো কোনো সম্পত্তিও পেতে পারেন। সন্তানের কৃতিত্বে খুশি হতে পারেন। আজ বেশ কিছুটা অবসর সময় পেয়ে যেতে পারেন।  ব্যবসার ব্যাপারে পরিবারের সাথে আলোচনা হতে পারে।
কন্যা রাশি : আজ কোনো ঘটনায় মেজাজ ঠিক রাখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। কারোর সাথে আজ কোনো বিতর্কে যাবেন না। বিতর্কিত বিষয়গুলিকে সম্পূর্ণ এড়িয়ে চলুন। ব্যবসার ব্যাপারে আজ পরিবারে আলোচনা করতে হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ব্যবসায়ে প্রভূত উন্নতি।
new.ad .Tantravidya 3
তুলা রাশি : ব্যবসার ক্ষেত্রে নীতিচ্যুত হবেন না। অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ না করলে বিপদ বাড়বে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে ব্যবসার উন্নতি হওয়া সম্ভব, কিন্তু নিজের ভুলে সেই সুযোগও হাতছাড়া হয়ে যাওয়ার আশংকা আছে। পরিবারেরসাথে বেড়াতে গিয়ে আর্থিক সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি : পরিবারে বিবাদ বাড়তে পারে, এবং সেই কারণে গুনগার দিতে হতে পারে। ব্যবসার দিকেও আরও কিছু বিনিয়োগ দরকার, কিন্তু অর্থ প্রাপ্তির সূত্র খুঁজে পাবেন না। আত্মীয় বা বন্ধুদের সাহচর্য পছন্দ হবে না। আজ কেউ টাকা ধার চাইলে তাকে দেওয়া উচিত হবে না। সেই টাকা আর নাও ফিরতে পারে।
ad.vaastu
ধনু রাশি : পরিবারের সাথে আজ অনেকটা সময় খরচ হয়ে যেতে পারে, কিছুটা বাদানুবাদ হতে পারে। তবে নিজের ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসবে, কিছু সুযোগ আসবে। সেগুলিকে যথা সময়ে কাজে লাগান। পেশাগত দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
মকর রাশি : ভালো মন্দ মিশিয়ে আজ একটা মিশ্র দিন কাটবে। খুব বেশি আর্থিক লেনদেন করতে যাবেন না। আর্থিক বিষয়ে কারোর সাথে আলোচনা করবেন না। কোনো বন্ধু আজ ঋণ চাইতে পারে। পেশার ক্ষেত্রে আজ ভালো দিন, বেশ কিছু নতুন সুবিধা পেয়ে যাবেন।  বিনিয়োগ করুন বুঝে শুনে।
কুম্ভ রাশি : আজ ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে। তবে পরিবারের দিক থেকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হবে। পারিবারিক পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে, তবে বিকেলের দিকে বাবার সাহায্যে সমস্যার জট  কাটবে। নিজেকে সংযত রাখুন, আপনার ব্যবহারে বয়স্ক কেউ আঘাত পেতে পারে।
ad.bhutan1
মীন রাশি :  অতীতের খারাপ কোনো ঘটনার উল্লেখ করে সংসারে অশান্তি ডেকে আনবেন না। পরিবারে বিবাদ বাড়লে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। ঘনিষ্ট কোনো আত্মীয়ের বাড়িতেও চলে যেতে পারেন। জীবনসঙ্গীর সাথে সেরা মুহূর্ত কাটানোর পরিকল্পনা গ্রহণ করতে পারেন। গবেষণার কাজে অগ্রগতি।
a.devgopal 4
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *