আমেরিকায় ভারতের এসার গ্রুপের ১৫ বিলিয়ন ডলারের ইস্পাত কারখানা

আমেরিকায় ভারতের এসার গ্রুপের ১৫ বিলিয়ন ডলারের ইস্পাত কারখানা

 

আমেরিকার আইওয়ায় এসার গ্রুপের ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা
আমেরিকায় ভারতের এসার গ্রুপের ১৫ বিলিয়ন ডলারের ইস্পাত কারখানা

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] আমেরিকা ০১/১০/২০২৬

আমেরিকার মাটিতে ভারতের কোনও শিল্পগোষ্ঠীর অন্যতম বৃহৎ ইস্পাত প্রকল্প তৈরির ঘোষণা এসছে । ভারতের এসার গ্রুপ আমেরিকার আইওয়া প্রদেশে একটি বৃহৎ  ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা করেছে। এই প্রকল্পে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানা গেছে ।

অন্য রুট ব্যানার

প্রস্তাবিত কারখানায় বছরে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির উৎপাদন ২০৩০ সালের মধ্যে শুরু করার লক্ষ্য রয়েছে। আমেরিকায় ভারতের শিল্প বিনিয়োগের ক্ষেত্রে এই প্রকল্পকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবেই  দেখা হচ্ছে। এসার গ্রুপের সঙ্গে যুক্ত সংস্থা Mesabi Metallics-এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আইওয়ায় ইস্পাত উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রকল্পটির সঙ্গে কাঁচামাল সরবরাহ ও সংশ্লিষ্ট শিল্প পরিকাঠামো তৈরিরও পরিকল্পনা রয়েছে।

WhatsApp Image 2026 09 29 at 16.54.00

প্রকল্পটি বাস্তবায়িত হলে আমেরিকার ইস্পাত উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে প্রায় ১,৭৫০টি স্থায়ী কর্মসংস্থান তৈরি হতে পারে।

add maa tara

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্পাত বাজার আমেরিকায় ভারতের একটি শিল্পগোষ্ঠীর এত বড় বিনিয়োগ দুই দেশের বাণিজ্যিক ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অনুমোদন ও নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পরই নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা বাস্তবে কতটা অর্জন করা সম্ভব হবে, তা স্পষ্ট হবে।

ad5 2

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *