ভোটের পর আইনি যুদ্ধে জিতে আজ শ্রীরামপুরে মমতার সভা

ভোটের পর আইনি যুদ্ধে জিতে আজ শ্রীরামপুরে মমতার সভা

 

শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা
ভোটের পর আইনি যুদ্ধে জিতে আজ শ্রীরামপুরে মমতার সভা

 

আজ খবর (বাংলা) [রাজ্য] শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ ২৬ /0৯ /২০২৬ :

দীর্ঘ আইনি টানাপোড়েনের পর আজ, শনিবার ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে জনসভা করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সভার অনুমতি দেওয়া হয়েছে। সভাকে ঘিরে এলাকায় নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

Mind Junction 1

আদালতের নির্দেশ অনুযায়ী, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সভা শেষ করতে হবে। কোর্ট ময়দানে সর্বোচ্চ ১,০০০ জনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঞ্চ ও জমায়েতের মধ্যে নির্দিষ্ট জায়গা খালি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ad9

 

সভা চলাকালীন জিটি রোডে কোনও রাজনৈতিক মিছিল করা যাবে না। একইসঙ্গে জিটি রোডে যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের কথাও বলা হয়েছে।

ad21

শ্রীরামপুরে সভার অনুমতি নিয়ে এর আগে দীর্ঘ আইনি টানাপোড়েন তৈরি হয়েছিল। প্রথমে মাহেশের স্নানপিঁড়ি ময়দানে সভা করার অনুমতি দেওয়া হলেও, সংলগ্ন জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়। পরবর্তী শুনানির পর সভার স্থান পরিবর্তন করে শ্রীরামপুর কোর্ট ময়দানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়।

ad5

মামলার শুনানিতে সভায় কতজনের উপস্থিতি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তৃণমূলের পক্ষ থেকে বেশি সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতির কথা বলা হলেও, কোর্ট ময়দানের আয়তন এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আদালত ১,০০০ জনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে।আদালতের নির্দেশে সভায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে এমন কোনও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সভা শেষ হওয়ার পর অস্থায়ী মঞ্চ খুলে ফেলার নির্দেশ রয়েছে।

ad13

হাইকোর্টের এই শর্ত মেনেই আজকের কর্মসূচি হচ্ছে শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে তৃণমূলের জেলা সফরের সূচনাও হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

WhatsApp Image 2026 09 16 at 14.09.39

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *