খাদ্যের মান নিয়ে পরিদর্শন, মল্লারপুরে মিষ্টির দোকান বন্ধের নির্দেশ

খাদ্যের মান নিয়ে পরিদর্শন, মল্লারপুরে মিষ্টির দোকান বন্ধের নির্দেশ
খাদ্যের মান নিয়ে পরিদর্শন, মল্লারপুরে মিষ্টির দোকান বন্ধের নির্দেশ
খাদ্যের মান নিয়ে পরিদর্শন, মল্লারপুরে মিষ্টির দোকান বন্ধের নির্দেশ

আজ খবর (বাংলা) মল্লারপুর, পশ্চিমবঙ্গ ০৫/০৯/২০২৬:  খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান বীরভূমে, উপযুক্ত নথি না থাকায় ও একাধিক অনিয়ম ধরার জন্য এই অভিযান ,আজ থেকে বীরভূমে বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে চাঞ্চল্য, রুটি বেকারি কারখানা, মিষ্টির দোকান, খাবারের হোটেল থেকে বিভিন্ন দোকানে উঠে এল একাধিক অনিয়ম । বীরভূমের মল্লারপুরে একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে হানা দিয়ে ধরা পড়ে একাধিক অনিয়ম এবং ওই কারখানায় খাদ্য সুরক্ষা সংক্রান্ত উপযুক্ত নথি না থাকায় দোকান টি বন্ধের নোটিশ টাঙিয়ে দেন আধিকারিকরা।

joyeeta das ad
স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে দিনভর মল্লারপুর শহরের একাধিক খাবারের দোকান ও খাদ্যপণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। আজ এই অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিল পুলিশ প্রশাসন ও অন্যান্ন আধিকারিকরা। মিষ্টির দোকান, খাবারের দোকান ও মুদির দোকান-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন চালিয়ে আধিকারিকদের নজরে আসে একাধিক অনিয়মের ছবি।

Screenshot 2026 08 27 114857

অভিযোগ, কিছু মিষ্টির দোকানে মিষ্টিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রঙ, তেলে ভাজার দোকানে দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেল ব্যবহারের অভিযোগও উঠে আসে অভিযানে।শুধু তাই নয়, হলুদে কৃত্রিম রাসায়নিক রং এবং খাবারের দোকানে অতিরিক্ত বা কৃত্রিম রং ব্যবহারের বিষয়েও নজরদারি চালানো হয়। বাজারের বিভিন্ন দোকান থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী। এই অভিযানে অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার সামগ্রী তৎক্ষণাৎ নষ্ট করে ফেলেন আধিকারিকরা। খাদ্যপণ্যের গুণমান, সংরক্ষণ পদ্ধতি এবং রান্নার পরিবেশ খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

Screenshot 2026 08 27 114913

অভিযানে বিভিন্ন দোকানের কর্তৃপক্ষকে অনিয়মের ধরন অনুযায়ী নোটিশ, সতর্কবার্তা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে যাতে একই ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানে সামনে এসেছে শহরের খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা। সাধারণ মানুষের বক্তব্য, খাবারের স্বাদ ও দামের পাশাপাশি তার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। এই অভিযানের পর প্রশ্ন উঠছে—দোকানে খাবার তৈরির সময় কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? প্রশাসনের নজরদারির পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকে।

ad

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *