ক্যানিংয়ে প্রশাসনের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানির দোকান-সহ ২ খাদ্য প্রতিষ্ঠান সিল

আজ খবর ( বাংলা ) ক্যানিং,পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৬ :  ক্যানিংয়ে রাতে প্রশাসনের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানির দোকানসহ ২ খাদ্য প্রতিষ্ঠান সিল । রাতে ক্যানিং মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান ও জল পরিশোধন ইউনিটে যৌথ পরিদর্শন চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের এসডিও, এসডিপিও এবং ফুড সেফটি অফিসাররা।

পরিদর্শনে কয়েকটি খাদ্য প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, অনিরাপদ খাদ্যসামগ্রী ব্যবহার এবং রান্নাঘরে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের অভিযোগ উঠে আসে। সংশ্লিষ্ট বেসামরিক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে একটি বিরিয়ানির দোকান-সহ মোট দুটি খাদ্য প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

প্রশাসনের এই অভিযানে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *