
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৬/২০২৬ : প্রবল চাপে তৃণমূল নেতারা। পুলিশ, সিআইডি, ইডির যৌথ তল্লাশীতে জেরবার তৃণমূলের ছোট বড় মাঝারি ও শীর্ষ নেতারা।
গতকাল মধ্যরাতে শালবনি থানার পুলিশ তল্লাশি চালাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে হানা দিয়েছিল। ভোর অবধি অপেক্ষা করার পর তারা কালীঘাট থানার সাহায্য নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের সহযোগিতায় বাড়ির প্রধান দরজার তালা ভেঙে প্রবেশ করে ছাদ পর্যন্ত তল্লাশি চালিয়েছে। শালবনি এলাকায় সরকারি জমি চুরি কাণ্ডে ধরা হয়েছিল সুজয় হাজরা নাম একজনকে, তাকে জেরা করেই পুলিশ জানতে পারে যে এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়. গতকাল রাত্রি পর্যন্ত এই সুমিতের লোকেশন দেখাচ্ছিল পটুয়াপাড়ার অভিষেকের এই বাড়ি। কিন্তু আজ ভোর হওয়ার আগেই বেপাত্তা সেই সুমিত।
আজ ভোর রাতেই এই বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়ে দেখেন গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এদিকে আগামীকাল ফের একবার সিআইডি ডেকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল ভবানী ভবনে সিআইডি দপ্তরে অভিষেক যাবেন বলেই জানা গিয়েছে। আর এক দিকে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয়বার সমন পাঠিয়েছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। এর আগে তিনি দুই বার সমন এড়িয়ে গিয়েছেন। কিন্তু হাইকোর্টের নির্দেশে এবার তাঁকে পুলিশের ডাকে সাড়া দিতেই হবে। অরূপ বিশ্বাসের ভাই সুমিত বিশ্বাস পুলিশের হেফাজতেই আছেন।
তৃণমূলের আর এক নেতা মদন মিত্রের একাধিক ঠিকানায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। মদন মিত্রের ভবানীপুর, দক্ষিনেশ্বর, জোকা সহ মোট পাঁচ ঠিকানায় ইডি আজ তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। জগু বাবুর বাজার এলাকায় মদন মিত্রের পার্টি অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। অন্য দিকে ভোটের আগে উস্কানি দেওয়ার অভিযোগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে শিলিগুড়িতে।

![]()