Aaj Khabor

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২৪/০২/২০২৬ : 

মেষ  রাশি :  আজকের দিন শুরুই হবে কোনো সুখবর দিয়ে, যা আপনি কোনো বন্ধুর থেকে পেতে পারেন। আজ নতুন কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। পুরোনো সূত্রগুলিও লাভদায়ক থাকবে। আজ কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সাথে মনোমালিন্য হবে। যে কোনো সিদ্ধান্ত সব দিক ভেবেই  গ্রহণ করুন। প্রেম বা বিবাহিত জীবনে সঙ্গী বিরূপ প্রতিক্রিয়া দেখতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

বৃষ রাশি :  সাম্প্রতিক কালে যে সব সমস্যা নিয়ে চলছেন সেইসব সমস্যার সমাধান করতে বাড়ির লোকেদের, বিশেষ করে বয়স্ক লোকেদের সহায়তা পেয়ে যাবেন।  ক্ষনিকের আলাপ হয়েছে যার সাথে তার সাথে ব্যক্তিগত সবরকম আলোচনা করবেন না।  কর্মক্ষেত্র লাভদায়ক হবে, কাজে উন্নতি হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে  ভুল বোঝাবুঝির সম্ভাবনা মনকে বিচলিত রাখবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।

মিথুন  রাশি :  আজ আপনার সারাদিন একটা ভালো দিন কাটবে। শরীর সুস্থ থাকবে।  যারা আপনার সময় ও অর্থ নষ্ট করে দেয়, যারা আপনার থেকে ঋণ  নিয়ে ফেরত দিতে চায় না, সেইসব লোকেদের থেকে দূরে থাকুন। তাদেরকে এড়িয়ে চলুন।  আজ পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলতে চেষ্টা করুন। না হলে সময় নষ্ট হয়ে যাবে।  প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি থাকার সময় চোখ কান খোলা রাখুন,তারা কি বলছে তা শুনুন এবং সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

কর্কট রাশি :  বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে প্রাচীরের মত এসে দাঁড়াবে, কিন্তু সেই সবকিছুর মোকাবিলা আপনাকে খুব ঠাণ্ডা মাথায় এবং বুদ্ধি খরচ করে করতে হবে। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, এবং আজ সে যথেষ্ট সক্রিয় থাকবে।  শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া  উচিত। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

সিংহ রাশি :  স্বপ্নকে বাস্তব বলে মনে হতে পারে। পরিচিত মানুষের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ রয়েছে।  কিছুদিন আগে বিনিয়োগ করেছেন এমন সূত্র থেকে অর্থ লাভের সম্ভবনা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে।  পারিবারিক ক্ষেত্র অত্যন্ত মঙ্গলজনক, বিশেষ করে আপনার সঙ্গী আজ আপনাকে চমক দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

কন্যা রাশি :  কোনো পুরোনো ব্যাথা আজ আপনাকে কষ্ট দিতে পারে, শরীরের ওপর কোনো রকম চাপ বা শক্তি প্রয়োগ করবেন না। পারলে আজ শরীর চর্চাও করবেন না।  দিনের শুরুতেই আর্থিক ক্ষতির  খবর গোটা দিনের কাজকে পন্ড করে দিতে পারে। তবে দিনের শেষ দিকে সুসংবাদ আসতে  চলেছে।  আর্থিক উপার্জনের পথ সুগম করতে আপনার সামনে অনেক সুযোগ এগিয়ে আসবে, বাঝে পদক্ষেপ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

তুলা রাশি :  বাইরে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, আপনাকে মন শান্ত রেখেই এগিয়ে যেতে হবে. মানসিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে। পারলে কিছুক্ষন ধ্যান করুন।  অর্থ সংক্রান্ত কোনো মামলায় আজ আদালত আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাবে, যা আপনাকে আর্থিক দিক থেকেও উপকৃত করবে।  বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

বৃশ্চিক রাশি : আজ তাঁরা আর্থিক লাভবান হবেন যাঁরা কিছু কাল আগেই অচেনা ব্যক্তির পরামর্শে আর্থিক বিনিয়োগ করেছিলেন।  পরিবারকে আরও বেশি করে সময় দিলে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো মিটে যেতে পারে। পরিবারের সাথে খোলামেলা থাকার চেষ্টা করুন। কোথাও কাছে পিঠে ঘুরে আসতে  পারলেও ভালো হবে. সাধু সন্তের আশীর্বাদ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

ধনু রাশি :  আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে , তবে তা হতে পারে কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা কর্মক্ষেত্রে অনেক পরিস্থিতিকে অনুকূলে এনে দেয়, আপনার বিবাহিত জীবনকেও নিয়ন্ত্রণ করে। তবু আজ কিছু কিছু বিষয়ে আপনাকে হার মানতে হতে পারে, এবং সেই হার থেকে আপনি যদি শিক্ষালাভ করেন, তাহলে তা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মকর রাশি :  আজ বেশ কিছু নতুন সুযোগ এসে যাবে আপনার সামনে, সেইসব সুযোগগুলির মধ্যে থেকে সেরাগুলিকে বেছে  নিন। লোভে পা দেবেন না।  আর্থিক উপার্জনের নানান উদ্যোগ আজ গ্রহণ করতে পারেন। তবে সেই নতুন উদ্যোগের কথা পাঁচ কান করতে যাবেন না।  দীর্ঘমেয়াদি কিছুতে বিনিয়োগ করতে পারেন।  পরিবার আজ আপনাকে উৎসাহ যোগাবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

কুম্ভ রাশি :  দীর্ঘদিন ধরে চলতে থাকা চাপমুক্তির দিন আজ। চাপমুক্ত যে কারণে  হল, সেই পথকে ধরে রাখুন, প্রয়োজনে নিজের জীবন দর্শনকেই বদলে ফেলতে পারেন। তাতে সাফল্য আসবে।  ব্যবসায়িক লাভের জন্যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সৎ উপদেশ কাজে লাগবে।  সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও পরিবার, বিশেষ করে ছোটদের আরও সময় দিন. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

মীন রাশি :  অনেকদিন হালকা মেজাজে দিন কাটান নি, আজ কিছুটা মানসিক বিশ্রাম নেওয়া উচিত হবে। হাসতে ভুলে যাবেন না। পরিবারের সদস্যদের থেকে আজ নিজের দূরত্বও কিছুটা বজায় রাখুন, সবরকম বিতর্ক এড়িয়ে চলুন।  আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করুন। কিছু কিছু বিষয়ে ভাগ্য যে সহায় থাকছে, তা বুঝতে পারবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।


 

Loading

ভারতীয় নৌবাহিনীর জাহাজ পৌঁছালো মিশরে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ পৌঁছালো মিশরে

গভীর সমুদ্রে ছোট নৌকা নিয়ে অভিযান ভারতীয় নাবিকদের দক্ষতাকেই তুলে ধরে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ :  ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী লোকযান-২৬-এর অঙ্গ হিসেবে ২১ ফেব্রুয়ারী ২০২৬ –এ পৌঁছোল মিশরের সাফাগায়। সালালা থেকে সাফাগা ১৮৩২ নটিক্যাল মাইল ১৬ দিনে পেরলো একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতে জাহাজের নাবিকদের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সহনশীলতা প্রকাশ পায়।

পৌঁছনোর পরে মিশরের নৌবাহিনীর আধিকারিকরা এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান। আইএনএস সুদর্শিনীর কম্যান্ডিং অফিসার দেখা করেন বেস কম্যান্ডার রেড সি এবং সাফাগা নাভাল বেসের রিয়ার অ্যাডমিরাল রামি আহমেদ ইসমাইল মহম্মদের সঙ্গে। আলোচনায় তাঁরা জোর দেন দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ওপর। বন্দরে থাকাকালীন ভারতীয় নৌবাহিনী পেশাগত আলাপচারিতা করবে মিশরের নৌ-আধিকারিকদের সঙ্গে। ভাগ করে নেওয়া হবে অভিযান প্রশিক্ষণের খুঁটিনাটি। দ্বিপাক্ষিক সৌজন্য শক্তিশালী করতে নানা ধরনের সামাজিক কাজকর্মে যোগ দেবেন তাঁরা।

এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে দিয়ে সমস্যাসঙ্কুল আবহাওয়ার পরিস্থিতিতে অভিযান চালানো কৃতিত্বের যা পেশাদারী দক্ষতার চূড়ান্ত মান নির্দেশ করে। “ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ” উদ্যোগে আইএনএস সুদর্শিনীর এই সাফাগা যাত্রা সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর নিরন্তর দায়বদ্ধতার পরিচায়ক।


 

Loading

ফের অশান্ত নেপাল সীমান্ত, কার্ফু জারি

ফের অশান্ত নেপাল সীমান্ত, কার্ফু জারি

 ভারত থেকে রকসৌল  সীমাত হয়ে যাতায়াতে অসুবিধা  

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বীরগঞ্জ, নেপাল, ২৩/০২/২০২৬ :  ফের একবার অশান্ত হয়ে উঠলো নেপালের বীরগঞ্জ। এইখানে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটার পর আজ থেকেই অনির্দিষ্টকালের জন্যে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।

গতকাল নেপালের পার্সা জেলার বীরগঞ্জে দুই যুব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তার আগে বীরগঞ্জের একটি ট্রান্সপোর্ট এলাকায় সশস্ত্র পুলিশ তল্লাশি চালাতে গেলে সেখানকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। সেই সময় পুলিশ বাহিনীর সাথে তাদের সংঘাত বেঁধে যায়। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে গোটা জায়গাটিকে কর্ডন করে ঘিরে ফেলে।  এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বেঁধে যায়। এই পরিস্থিতিতে সোমবার সকাল ৯;৪৫ মিনিট থেকে বীরগঞ্জে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।

কার্ফু চলাকালীন এমার্জেন্সি পরিষেবা, সংবাদ মাধ্যম, বৈধ বিমান টিকিট আছে এমন যাত্রী, শববাহী গাড়ি ইত্যাদি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।  আজ সকাল থেকে শুরু করে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষন পর্যন্ত কার্ফু চলবে বীরগঞ্জে। বীরগঞ্জ সীমান্ত দিয়েই ভারত থেকে বেশিরভাগ মানুষ নেপালে প্রবেশ করেন।  বীরগঞ্জে অশান্তি ছড়িয়ে পড়ায় ভারতের রকসৌল সীমান্তে ভীড় বাড়ছে। কেউ কেউ আবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি- কাকড়ভিটা  সীমান্ত হয়ে নেপালে যাতায়াত করছেন।


 

Loading

দিল্লীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি উড়িয়ে দেওয়ার মেইলকে ঘিরে তৎপরতা পুলিশের

দিল্লীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি উড়িয়ে দেওয়ার মেইলকে ঘিরে তৎপরতা পুলিশের

পুলিশ খোঁজ নিচ্ছে খালিস্তানি গ্রূপ সম্বন্ধে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ :  রাজধানী নতুন দিল্লীতে ফের বোমা বিস্ফোরণের হুমকি মেইল পাওয়া গেলো, যার জেরে দিল্লীর বেশ কিছু জায়গায় আজ বোমাতঙ্ক দেখা দিয়েছিল।

আজ সকালে দিল্লী পুলিশের কাছে কেউ মেইল করে  কিছু জায়গা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি মেইল পেয়েই এলার্ট মোডে  চলে যায় দিল্লী পুলিশ। এক এক করে প্রত্যেক জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি।  পুলিশ কর্মী ও বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালাতে থাকেন আর্মি স্কুলে।  একটি দল অভিযান চালায় দিল্লীর লাল কেল্লায়, একটি দল তল্লাশি চালাতে যায় দিল্লীর বিধানসভায় এবং আরও দুটি দল যায় দিল্লীর দু’টি স্কুলে।

প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুর দিয়েও বোমার খোঁজ চালানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো বোমার হদিশ মেলে নি। শেষমেশ পুলিশ জানিয়ে দেয় কোথাও কোনো বোমা নেই। আজ সকালেই বোমা থাকার কথা মেইল করে জানানো হয়েছিল পুলিশ দপ্তরে। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে, সেই তালিকাও পুলিশকে দেওয়া হয়েছিল ওই মেইলে। সেইমত পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে তল্লাশি চালিয়েছে। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয়েছে যে কোথাও বোমা রাখা নেই। কোথাও কোনো বিপদের আশংকা নেই ।

এই ধরনের হুমকি এর আগেও দিল্লী পুলিশ পেয়েছে, কিন্তু কোনোবারই ঝুঁকি নেওয়া হয় নি। তল্লাশি অভিযান চালিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে এই মেইলগুলি পাঠাচ্ছে কারা ? তাদের উদ্দেশ্য কি ? আজ যে মেইল এসেছিল পুলিশের কাছে, সেই মেইল প্রেরকের নামের জায়গায় লেখা ছিল ‘খালিস্তানি গ্রূপ’। ব্যাস,  আর কিছু লেখা ছিল না। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


 

Loading

প্রবল তুষারপাতে সিকিমে আটকে পর্যটকদের ৩৫০ গাড়ি, উদ্ধারে সেনা

প্রবল তুষারপাতে সিকিমে আটকে পর্যটকদের ৩৫০ গাড়ি, উদ্ধারে সেনা

গতকাল থেকেই ছাঙ্গু লেক অঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষারপাত 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ২৩/০২/ ২০২৬ : প্রবল তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু লেকের কাছে বিপজ্জনকভাবে আটকে গেলো পর্যটকদের গাড়ি। উদ্ধার করতে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।

রবিবার সকাল থেকেই সিকিমের ছাঙ্গু লেক এলাকায় প্রবল তুষারপাতের খবর আসছিল। তুষারপাতের জেরে  হয়ে গোটা এলাকা সাদা হয়ে যায়। এর মধ্যেই ভরা পর্যটন মরসুমে প্রচুর গাড়ি এবং পর্যটকেরা ভীড় করেন ছাঙ্গু লেক অঞ্চলে। একটা ট্রিপেই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং  নাথুলা দেখে নেওয়া যায়। একেই এই জায়গাটি হাই অল্টিচিউড এলাকা, তার ওপর জায়গাটি চীন সীমান্তের একেবারে কাছে থাকায় পর্যটন আকর্ষণ অনেক। বোনাস হিসেবে এখানে তুষারপাত দেখতে পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময় গোটা এলাকাটাই তুষারে ঢাকা থাকে।

রবিবারও এখানে পর্যটকদের ব্যাপক ভীড় হয়েছিল।  এদিন এই এলাকায় মোট ৩৫০টি গাড়ি আটকে পড়েছিল। প্রবল তুষার পাতের কারণে গাড়িগুলি আর এগোতে পারছিল না। এদিকে তুষারপাতও থামছিল না, তার মধ্যেই এই এলাকায় আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেই সময় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমে পড়ে পুলিশ, সেনাবাহিনী, জিআরইএফ এবং স্থানীয় কিছু বাসিন্দাদের একটি দল। দ্রুত পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী শিবির তৈরি করে সেখানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় জল ও ওষুধ দেওয়া হয়।

উদ্ধার অভিযান এখনও  চলছে। আবহাওয়ার উন্নতি হয় নি এখনও।  তুষারপাত হচ্ছে যখন তখন। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা পরিস্কার হয়ে গেলেই পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও  পর্যন্ত পর্যটকরা সুস্থ আছেন, অস্থায়ী শিবিরগুলোতে শিশুরাও আছে।

 

Loading

প্রয়াত হলেন মুকুল রায়

প্রয়াত হলেন মুকুল রায়

 

“তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা” 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/০২/২০২৬ : প্রয়াত পশ্চিমবঙ্গের “রাজনীতির চাণক্য” মুকুল রায় !! আজ ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের অন্যতম প্রধান কারিগর এবং প্রায় দুই দশকের বেশি বঙ্গ রাজনীতির ইতিহাসে মুষ্টিমেয় ব্যক্তিত্বর মধ্যে এক নক্ষত্র এবং বর্ণময় চরিত্র, যেখানে UPA আমলে ৬ মাসের রেলমন্ত্রী এবং প্রায় ৩ বছরের কাছাকাছি কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মুকুল রায়।  ২০১২ সালে রেল বাজেট নিয়ে মুকুল বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী ভাড়া বৃদ্ধির বিষয়ে অসন্তোষ প্রকাশ এবং তৎকালীন রেলমন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর পদত্যাগ দাবি করেছিলেন।

দীনেশ পদত্যাগ করার পর মুকুল ভারতের রেলমন্ত্রী হন এবং তিনি প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর প্রবর্তিত ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করেন যেই ঘটনা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। পরবর্তীতে খুচরো ব্যবসা এবং বিমানযাত্রার খাতে ৫১% FDI অনুমোদনের কারণে UPA-2 জোট থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাওয়ার পর মুকুল রায়ের রেলমন্ত্রীর মেয়াদ ২০১২ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যায়। ২০১৭ সালের ২৫শে সেপ্টেম্বর তৃণমূল কগ্রেস থেকে পদত্যাগ করেন মুকুল রায় এবং তারপর তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের মতন কেন্দ্রীয় বিজেপি নেতাদের সাথে সাক্ষ্যাতের অভিযোগে মুকুল রায়কে ৬ বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়!

দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলানোর পর ১১ অক্টোবর ২০১৭ সালে তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেন এবং ২০২১ সালের ১১ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছেলে শুভ্রাংশুর সাথে তৃণমূল কংগ্রেসে ঘর-ওয়াপসি করেন মুকুল রায়। ২০২১ সালের জুন মাসের ২৫ তারিখ মুকুল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত PAC কমিটির সদস্য নির্বাচিত হন এবং আগামীতে ৩ সপ্তাহ পর ১৪ই জুলাই তারিখে PAC কমিটির চেয়ারম্যান হন।

২০২২ সালের ১৯ জানুয়ারী তার আইনজীবী স্পিকারকে জানান, যে তিনি এখনও বিজেপিতে আছেন এবং তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগ দেননি, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দলত্যাগ বিরোধী আইনের অধীনে মুকুলের বিধায়ক-পদ বাতিল করে দেন। কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সুপ্রিম কোর্ট চলতি বছরের ১৬ই জানুয়ারি মুকুল রায়ের বিধায়কপদ খারিজের মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল।

দীর্ঘ রাজনীতির কেরিয়ারে ১৯৯৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের বেশি তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক এবং ১ বছর বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন মুকুল রায়। দীর্ঘ সেই রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো রবিবার গভীর রাতে। বাংলার রাজনীতিতে রেখে গেলেন তাঁর হাতে রাজনীতির হাতে খড়ি হওয়া অগণিত রাজনৈতিক ভক্ত ও অনুগামীদের।রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তাঁর নিজের বাড়ি কাঁচরাপাড়ার ঘটক রোডের বাড়ীতে সোমবার সকাল থেকেই নেমে এসেছে শোকের ছায়া।


 

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২৩/০২/২০২৬ : 

মেষ  রাশি :  আজ অজানা এক ধরনের  শঙ্কা বা ভয় গ্রাস করে থাকবে, যা আপনার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করবে। কিন্তু এই শঙ্কা আপনার মানসিক ব্যাপার। এই ভয় পাওয়াটা আপনাকেই দ্রুত ঠিক করে ফেলতে হবে।.  অহেতুক মানসিক চাপ নিয়ে কাজে এগোবেন না। আজ আপনার ভুল বা অসতর্কতার কারণেই কিছুটা লোকসান হবে বা টাকা আটকে থাকবে।  আইনি পরামর্শ নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

বৃষ রাশি :  শরীর ও মন দুই ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারেন। নতুন প্রকল্পের জন্যে ঋনের আবেদন করতে পারেন। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। আজ কাউকে কিছু বোঝাতে গিয়ে অনেকটা জ্ঞানের দরকার হবে।  দিনের শেষ ভাগে আজ নিজেকে সময় দিতে চাইবেন। কিছুটা সময় পেয়েও যাবেন। বিবাহিত জীবন উত্তম।  শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

মিথুন  রাশি :  নিজের মনকে শান্ত ও সংযত করুন। আজ আপনার সামনে ভালো বা মন্দ যাই আসুক না কেন, তাকে মোকাবিলা করতে হলে মানসিক স্থিতিশীলতা দরকার।  অন্যমনস্কতার সুযোগ নিয়ে কেউ টাকা চুরি করতে পারে, সুতরাং সাবধান থাকুন।  কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন।  দিনের শেষে বন্ধুদের নিয়ে বিনোদন।  পারিবারিক পরিস্থিতি মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

কর্কট রাশি :  ধর্মীয় ও সামাজিক কাজে আজকের দিনটা অনেকটাই অতিবাহিত হতে পারে। মন শান্ত থাকবে। গত কয়েকদিনে বেশ কিছু টাকা আপনি খরচ করে ফেলেছেন, আজ থেকেই সঞ্চয় শুরু করুন।  অংশীদারি বা যৌথ উদ্যোগের প্রস্তাব এলে তাকে এড়িয়ে চলুন।  এই মুহূর্তে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা উচিত হবে না। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

সিংহ রাশি :  নিজের শক্তি ফের সঞ্চয় করতে আজ আপনার বিশ্রাম নেওয়াই উচিত। আজকেই বড় কোনো কাজ শুরু না করাই ভালো।  আগামী দিনের সম্ভবনাগুলিকে ভালো করে যাচাই করে দেখুন। পরিবারের কেউ আজ অসুস্থ হলে অর্থ ব্যয় হতে পারে।  পারিবারিক কোনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হতে পায়ে। পরিবারকে সময় দিতে গিয়ে কোনো কাজ ভুলে যেতে পারেন। শুভ সংখ্যা ৫, শুভ রং – সবুজ।

কন্যা রাশি : আজকের দিনে ভাগ্য সহায় থাকলেও রাতের আগে অর্থ হাতে আসবে না। কাউকে ঋণ দিয়ে থাকলেও সেই টাকা আপনার কাছে ফিরে আসবে রাতের দিকে অথবা আগামীকাল।  ঘনিষ্ঠ কেউ  আপনার মনের দুঃখ বুঝে ফেলবে, আপনার সঙ্গীও হতে পারে।  কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে আপনিই মধ্যমনি হয়ে থাকবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

তুলা রাশি :  বিগত দিনের নেওয়া উদ্যোগগুলি থেকে প্রভূত অর্থ এসে যাবে, যা আপনার প্রত্যয় ও আত্মবিশ্বাসকে বলিষ্ঠ করবে। পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে অর্থ ব্যয় করতে হতে পারে।  কোনো আত্মীয়ের বাড়িতে আজ যেতে হতে পারে, সেই কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপের জন্যে নাজেহাল হয়ে যাবেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

বৃশ্চিক রাশি : আপনার কোনো অভ্যাসের জন্যে বিবাহিত জীবন খারাপ হয়ে যাচ্ছে। চেষ্টা করুন  অভ্যাসটিকে ত্যাগ করার। মদ বা ধূমপান এই দুই নেশা থেকেই দূরে থাকার চেষ্টা করুন।  এই দুই নেশার কারনে শরীর যেমন দ্রুত ভেঙে যাচ্ছে, তেমন আপনার সঞ্চয় ভেঙে নিঃশেষ হয়ে যাচ্ছে।  এই অর্থ সঙ্কট  নিয়ে আজ পরিবারে আপনি এমন ব্যবহার করবেন, যা আপনারই ভাবমূর্তি বিনষ্ট করবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

ধনু রাশি :  শরীর চর্চা শুরু করুন, যোগব্যায়ামকে প্রতিদিনের অভ্যাস বানিয়ে ফেলুন।  পুরোনো বকেয়া দেনা বা বিলগুলি ঝামেলায় ফেলবে। আজ আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই। আপনার পরিবার আপনার ত্রাতা হিসেবে এগিয়ে আসবে। আপনি পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকবেন।  জীবন সম্বন্ধে আজ নতুন কিছু শিখতে পারেন।  বিবাহিত জীবন চমৎকার কাটবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

মকর রাশি : আজ আপনার মিষ্ট ব্যবহারই আপনার হাতিয়ার, ভদ্র ব্যবহার দিয়ে আজ আপনি অনেকের মন জয় করে নিতে পারবেন। সরাসরি প্রশংসিত হতে পারেন। পরিবারের জন্যে সামান্য ঝুঁকিপূর্ণ কিছু কাজ আপনাকে করতে হতে পারে।  ভয় পাবেন না, কারণ সুযোগ  গেলে আর ফিরে আসে না. সারাদিন এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

কুম্ভ রাশি : আজ প্রায় সারাদিন কাটবে কোনো সৃজনশীল কাজের জন্যে যা আপনার মনকে প্রভূত আনন্দ দেবে।  কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ঠিক সময়ে শেষ না করার জন্যে অনুতাপও করতে হতে পারে। আজ পরিবারের জন্যে কিছু ব্যয় করতে হতে পারে।  তবে আজকের এই ব্যয় ভবিষ্যতে অনেক কিছু থেকে আপনাকে বাঁচাবে। দরকারি কিছু বিষয় নিয়ে সঙ্গীর  আলোচনা করতে হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

মীন রাশি :  আজ আপনার দিন কাটবে বিনোদন ও হালকা মেজাজে। কোনো অনুষ্ঠানেও যোগ দিতে হতে পারে।  যৌথ ব্যবসা বা কোনো বিনিয়োগ নিয়ে যদি মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে সমস্ত বিষয়টাই পুঙ্খানুপুঙ্খ দেখে নিয়ে তবেই এগোনো উচিত হবে।  দূর থেকে কোনো সুসংবাদ আসতে  পারে, যা থেকে  গোটা পরিবার খুশি হবে। কর্মক্ষেত্রে আজ বিজয়ের দিন, শত্রুরা পরাস্ত হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।


 

Loading

দেশে বড়সড় নাশকতার ছক ভেস্তে গেলো

তামিলনাড়ু থেকে ধৃত জঙ্গীরা ভারতে নাশকতার ছক কষেছিল, কলকাতাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার ছক ভেস্তে গেল 

আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা ও চেন্নাই, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু, ২২/০২/২০২৬ :

ভারতে সম্ভবত বড়সড় কোনো নাশকতা ভেস্তে গেলো। দেশের নিরাপত্তা এজেন্সিগুলি আজ তামিলনাড়ু থেকে জঙ্গী সংগঠনগুলির সাথে যুক্ত এমন ৮ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে উমর ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্ততার করা হয়েছিল। এই উমর ফারুক লস্কর ই তৈবা জঙ্গী গোষ্ঠীর এক হ্যান্ডলারের সংস্পর্শে এসেছিল। উমর ফারুককে জেরা করে আর এক জনের নাম জানতে পেরেছিল নিরাপতা এজেন্সি। তার নাম শাবির আহমেদ লোন।  এই ব্যক্তি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। সে পাকিস্তানের মুজাফ্ফরাবাদে গিয়ে জঙ্গী প্রশিক্ষণ নিয়েছিল। ২০০৭ সালে সে একবার অস্ত্রশস্ত্র ও গ্রেনেড সমেত ধরা পড়ে গিয়ে জেলে গিয়েছিল। এই ব্যক্তি আইএসআই এর সাথেও যোগাযোগ রাখতো বলে জানা যাচ্ছে। নাশকতা ঘটানোর ট্রেনিং নিয়েছিল এই শাবির আহমেদ লোন।

রবিবার নিরাপত্তা এজেন্সির হাতে ধরা পড়ে  যায় আট জঙ্গী। এদের মধ্যে একজন ছিল বাংলাদেশী। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গী সংগঠনগুলি আট জনের এই দলটিকে ভারতে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটাতে পাঠিয়েছিল।  এদের টার্গেট ছিল ভারতের বিভিন্ন শহরে জনবহুল এলাকায় নাশকতার ঘটনা ঘটানো, যাতে প্রচুর মানুষকে হত্যা করা যায়।

জঙ্গীদের এই দলটির থেকে আপত্তিজনক বেশ কিছু নথী বাজেয়াপ্ত করা হয়েছে। এদের থেকে অনেকগুলি মোবাইল ফোন এবং প্রচুর সিম কার্ড পাওয়া গিয়েছে। এরা কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে ভারত বিরোধী নানারকম পোস্ট করছিল বলে জানা গিয়েছে।  এরা জাল আঁধার কার্ড ব্যবহার করছিল, নিজেদের নাম গোপন করেছিল এবং বস্ত্র শিল্পে কাজ করছিল।

উমর ফারুক কলকাতায় একটি ঘাঁটি তৈরি করার চেষ্টা করছিল। শাবির আহমেদ লোনের সাথে যোগাযোগ রাখছিল। কলকাতাকে জঙ্গী ঘাঁটি বানিয়ে নিজেদের আস্তানা তৈরি করার চেষ্টা চালাচ্ছিল উমর।  এই নির্দেশ সরাসরি পাকিস্তান থেকেই এসেছিল বলে জানা গিয়েছে।  ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে অনেকটা জায়গায় প্রাচীর  বা কাঁটা তার দেওয়া নেই।  জঙ্গীরা সেই জায়গাগুলি দিয়েই ভারতে প্রবেশ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


 

Loading

সাপ্তাহিক রাশিফল – ২২/০২/২০২৬ — ২৮/০২/২০২৬

আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল – ২২/০২/২০২৬ — ২৮/০২/২০২৬ : 

মেষ  রাশি :  এই সপ্তাহে আপনি সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিতে আগ্রহ দেখাবেন।  এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হতে পারে, যা আপনার আর্থিক উপার্জনের ক্ষেত্রটিকে মজবুত করবে।  বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটবে, এমনকি ছোটোখাটো ভ্রমণ উপভোগ্য হবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা এসে থাকলে, কোনো চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে থাকলে, এই সপ্তাহে তার সমাধান যাবে।  চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক ক্ষেত্র খুবই ভালো। প্রেম ক্ষেত্র উত্তম। পরিবারের থেকে সহায়তা পাবেন।  নতুন উদ্যোগ  নিতে পারেন, সাফল্য আসবে।

বৃষ রাশি :   এই সপ্তাহে ক্লান্ত  হয়ে পড়ার যোগ রয়েছে, তাই বাইরে কোথাও বেড়াতে যাবেন না। স্বাস্থ্যকে সব =চেয়ে বেশি গুরুত্ব দিন।  এই সপ্তাহে আপনার দীর্ঘমেয়াদি বিনিয়োগগুলি  ঘরে অর্থ নিয়ে আসবে।বড় কোনো বিনিয়োগে যাওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে  নিতে হবে। ঘনিষ্ঠ কারোর সাথে মতবিরোধ হবে, আপনি আপনার মতামত তাকে বুঝিয়ে বলতেই পারবেন না।  প্রেম ভাগ্য ভালো নয়, ভালোবাসার মানুষটির সাথে যোগাযোগ রাখাই দুস্কর হয়ে উঠতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সপ্তাহটা পড়াশুনার ব্যাপারে বেশ চাপযুক্ত বলে মনে হবে।.  বিবাহিত জীবন মধ্যম।

মিথুন  রাশি :  এই সপ্তাহে অনেকদিন ধরে যাঁরা ভুগছেন তাঁদের আরোগ্য, অন্যদের স্বাস্থ্য ভালো যাবে। মন উৎফুল্য থাকবে। কাজে মন বসবে। স্বাস্থ্য ভালো থাকলে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ সফলভাবে করা যেতে পারে।  ব্যবসায়ীদের এই সপ্তাহে ব্যবসার কারণে বাইরে কোথাও যেতে হতে পারে এবং সেই কারণেই অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে।  এই সপ্তাহে পরিবারের ছোটদের সাথে সময় কাটানো উচিত,ওদেরকে একটু বেশি সময় দিন.  কর্মক্ষেত্রে কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। সাবধান থাকুন।  পড়ুয়াদের ক্ষেত্রে সুসংবাদ আসতে  পারে। পারিবারিক ক্ষেত্র মধ্যম।

কর্কট রাশি :   গর্ভবতী মহিলারা এই সপ্তাহে একটু সাবধানে থাকবেন, কোনোরকম সংক্রমণ যেন না হয়. সেদিকে খেয়াল রাখবেন।  যে অর্থ দীর্ঘদিন ধরে কোথাও আটকে আছে, সেই অর্থ এই সপ্তাহে উদ্ধার করা যাবে।  নানাভাবে আর্থিক উপার্জনের যোগ রয়েছে সপ্তাহ জুড়ে।  কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন।  এই ব্যাপারে আপনার ক্রোধ চারপাশের পরিবেশকে নষ্ট করতে পারে। এতে করে পরিবারে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।  ব্যবসায়ীদের এই সপ্তাহ খুব খারাপ  নেই,তবু নতুন কোনো প্রকল্প গ্রহণ বেশি ভালো হতে পারে।  পারিবারিক ক্ষেত্র মধ্যম। ধ্যান করলে মনসংযোগ বাড়বে।

সিংহ রাশি :চলতি সপ্তাহে অনেক গুলো কাজ শেষ করতে চাইবেন।  সেই কাজগুলো করতে হলে যে শারীরিক ও মানসিক শক্তি আপনার লাগবে, তা আপনি পেয়ে যাবেন।  মন উৎফুল্ল থাকবে।  এই সপ্তাহে প্রতি পদে অর্থের যোগান লাগবে। ব্যয় সংকোচ করে চলুন প্রথম থেকে, না হলে সঞ্চয়ে হাত পড়ে  যাবে। পারিবারিক জীবন উত্তম কাটবে, যে কোনো রকম সমস্যায় আপনি পরিবারের একজন বয়স্ক ব্যক্তির সাহায্য পেয়ে যাবেন।  ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা ভাবতেই পারেন, তবে এক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া চলবে না। পারিবারিক সমর্থন বজায় থাকবে, সন্তানকে আরও সময় দিন।

কন্যা রাশি : এই সপ্তাহে শরীর  অনেকটাই ভালোথাকবে।  মানসিক দিক থেকেও চাঙ্গা থাকবেন।  কর্মক্ষেত্রে পরিবেশ সহায়ক থাকবে। চারপাশের মানুষ আপনাকে উৎসাহিত  করবে।  অংশীদারি ব্যবসায়ীরা সাবধান, আপনার সঙ্গী অর্থ আত্মস্যাৎ করতে পারে। পালিয়েও যেতে পারে।  প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের পরিচয় বাড়িয়ে তুলুন।  সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ব্যবসায়িক লক্ষয়পূরণ করতে এই সপ্তাহেই সব কাজ শেষ করার চেষ্টা করুন।  পড়ুয়ারা যদি এই সপ্তাহে কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে অবৈধ কোনো উপায়ের আয়োজন যেন না করে।

তুলা রাশি :  এই সপ্তাহে বেশ কয়েকটি গ্রহের প্রভাব আপনার শরীরকে ভালো রাখবে, মনকে চাঙ্গা রাখবে। এতে করে আপনার কাজের গতিও বাড়বে।  এই সপ্তাহে আপন একাধিক উদ্যোগ নিতে পারেন, অনেকগুলি সূত্র থেকে আর্থিক লাভবান হওয়ার সুযোগ আসবে।  রাহু আপনার রাশির পঞ্চম ঘরে থাকায়, যে কোনো বিনিয়োগ করার আগে সব কাগজপত্র খুঁটিয়ে দেখে নেবেন। দরকারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সহায়তা গ্রহণ করতে পারেন।  অন্যের ওপর বিশ্বাস ও নির্ভরশীলতা আপনাকেই চাপে রাখবে।  পুরোনো বকেয়া কাজ শেষ করে উঠতে পারবেন না। সেই কারণে কিছুটা হতাশা আসতে পারে।

বৃশ্চিক রাশি : ধর্মীয় ও সামাজিক কিছু করার কথা ভেবে থাকলে এই সপ্তাহে সেগুলি থেকে সাফল্য আসবে।  এই কাজ করে আপনি অপার মানসিক সুখ পাবেন। সামাজিকভাবে আপনি প্রশংসিত হবেন। আর্থিক দিক থেকেও এই সপ্তাহ বেশ ভালো।  আর্থিক ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে।  তবে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে থাকলে তা পরে ভোগাতে পারে, তাই সতর্কতা বাঞ্ছনীয়। শরীর স্বাস্থ্য ভালো যাবে।  পারিবারিক ক্ষেত্র উত্তম, পরিবারকে আরও সময় দিতে হবে. তাদের সমস্যাগুলোকেও বুঝতে হবে। বাড়িতে মিস্ত্রির কাজ করাতে হতে পারে।  বয়স্কদের সাথে বিতর্ক থেকে দূরে থাকুন।

মকর রাশি :  শরীর ভালো রাখতে আপনাকেই উদ্যোগ নিতে হবে. শুধুই মেডিসিন নয়, আপনাকে শরীর চর্চা করতে হবে. এই সপ্তাহে অজানা সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে।  এই উপার্জন আপনাকে অনেকটাই খুশি করবে। বাড়ির ছোটদের জন্যে উপহার কিনে আনুন।  আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক আরও গভীরে যেতে পারে। মনের দিক থেকে ইতিবাচকতা বাড়ায় আপনি নতুন কোনো উদ্যোগের কোথাও ভাবতে পারেন।  পেশাদার ব্যক্তিরা কর্মক্ষেত্রে সব সমস্যা কাটিয়ে উঠে সাফল্য পাবেন। আর্থিক উন্নতিও হবে. তবে প্রতিটা পদক্ষেপ ধৈয্য ও সংযম বজায় রেখেই ফেলুন।

কুম্ভ রাশি :  শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে। এই সপ্তাহে অনেক বকেয়া কাজ সম্পন্ন করতে পারবেন। শরীর ভালো রাখতে যেমন প্রতিদিন যোগ ব্যায়াম করে কাটাচ্ছেন, তেমনই  করে যান। শাকসবজি একটু বেশি করে খান।  পারিবারিক সম্পত্তি সূত্র থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে।  বর্তমান সময় আপনাকে বিদেশে স্থানান্তরিত হওয়ার অনুমতি দিচ্ছে।  তবে আপনার মনের  উচ্চাকাঙ্খা যেন মাত্রাতিরিক্ত না হয়।  বিদেশে গিয়ে সাফল্য আসতে পারে।  কর্মক্ষেত্রে এই মুহূর্তে আপনার পরামর্শ গুরুত্ব পাবে না, তাই দর্শক হয়েই থাকুন।  উচ্চশিক্ষায় প্রাপ্তি যোগ রয়েছে।

মীন রাশি : শুধুই নিজের শরীর যে যত্নে রাখবেন, সুস্থ থাকবেন, তা নয়, পরিবারের সকল সদস্যের শরীর ভালো থাকার কারণ আপনিই হবেন।  এতে পরিবারে আপনার সন্মান আরও বাড়বে।  গোটা সপ্তাহ আপনার অনুকূলে থাকবে, তাই সব কাজ ঠিকমত সাফল্যের মুখ দেখবে।  আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ  নেওয়ার পরিকল্পনা করতে পারেন, তা সফল হবে। তবে আর্থিক লেনদেন সতর্কভাবে করবেন।  পারিবারিক কাজকমের মধ্যেও সামাজিক কাজে যুক্ত হবেন এবং পরিবারকে নিয়ে কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার কথা ভাবতে শুরু করবেন। কর্মক্ষেত্রে কেউ বিরোধীতা করতে পারে, সতর্ক থাকুন।


Loading

বাঙালি কারোর ওপর নির্ভরশীল নয় : মমতা

বাংলা দখল করার এত লোভ ? প্রশ্ন মমতার 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০২/২০২৬ :   কলকাতায় আজ মাতৃভাষা  উপলক্ষে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে রীতিমত তুলোধোনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ২১শে ফেব্রুয়ারি, বিশ্ব মাতৃভাষা দিবস। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপকে  তুমুল আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তোমরা কেন্দ্র সরকার শাসন করছো, বাংলা দখলের এতলোভ কেন ? এসআইআর করে তোমরা বলপ্রয়োগ করে বাংলা দখল করতে চাও ? আমি এই সব কিছুর প্রতিবাদ জানাবো।”

এদিন ভোটার তালিকার নিবিড় সংশোধনের ব্যাপক নিন্দা করেন তিনি। তিনি বলেন, “এভাবে বাংলা দখল করতে দেওয়া হবে না. এভাবে বল প্রয়োগ করে লাভ হবে না।  আমি প্রাণ বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু মাথা নত করতে পারবো না।”

মমতা এদিন অভিযোগ করেন, “বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাকে হেনস্থা করা হচ্ছে। বাংলার এই অপমান আমরা মেনে নেবো না। গোটা দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে। আমি বলছি আপনারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।  আমরা সকল ভাষাকে সন্মান করি। অন্য কোনো ভাষাভাষী কেউ বিপদে পড়লে আমরা তার পাশে দাঁড়াই, আমাদের প্রতিশ্রুতি মত।  একটা কথা মনে রাখবেন, বাঙালি কারোর ওপর নির্ভরশীল নয়।”


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor