Aaj Khabor

মায়ানমারে পরপর ভূমিকম্প, কাঁপলো কলকাতাও

মায়ানমারে পরপর ভূমিকম্প, কাঁপলো কলকাতাও

ভূকম্পন অনুভূত হয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারতেও 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইয়াঙ্গন, মায়ানমার, ০৩/০২/২০২৬ :  মায়ানমারে পরপর ভূমিকম্প। ওই ভূমিকম্পের জেরে কেঁপে উঠলো কলকাতার মাটিও। কম্পন  বাংলাদেশের  ঢাকা সমেত অন্যান্য জায়গা ছাড়াও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

আজ রাত্রি ৯:০৪ মিনিটে মায়ানমারের সর্বত্র জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৬। মায়ানমারে বার বার মাটি কেঁপে উঠেছে। ভয়ে বহু মানুষ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছে।  ভূমিকম্পের উৎস্য কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার নিচে।  তখনই  এই জোরালো ভূমিকম্পের একটা আফটার শক এর জন্যে মায়ানমারের মানুষ প্রস্তুত হচ্ছিলেন।

মায়ানমারের এই ভূমিকম্পের জেরে উত্তর পূর্ব  ভারতের প্রায় সব রাজ্যই কেঁপে উঠেছে। বাংলাদেশের ঢাকা, সিলেট সহ অন্যান্য জায়গায় কম্পন অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। ঝুলে থাকা পাখাগুলিও দুলতে শুরু করেছিল।

মায়ানমারে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় তার কিছুক্ষন পরেই, অর্থাৎ ৯:২১ মিনিটে।  দ্বিতীয়বারের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ধরা পড়েছে ৫.৩ ;  এবারেও ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার নিচে। মায়ানমার বা অন্য কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর আসে  নি।  বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Aaj Khabor Desk, 03/02/2026 : A series of earthquakes struck Myanmar, causing mild tremors that were also felt in parts of Kolkata and nearby regions of eastern India. People in some areas rushed out of buildings as the shocks were felt, though there were no immediate reports of major damage or casualties. Authorities are monitoring the situation to assess the impact of the quakes.


Loading

কাশ্মীর উপত্যকায় ফের শুরু হয়েছে ভয়ঙ্কর গুলির লড়াই

কাশ্মীর উপত্যকায় ফের শুরু হয়েছে ভয়ঙ্কর  গুলির লড়াই

এনকাউন্টার চলছে এখনো 

আজ খবর (বাংলা), [দেশ]  উধমপুর, জম্মু ও কাশ্মীর, ০৩/০২/২০২৬ :  জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগর  এলাকায় জঙ্গীদের সাথে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। এই মুহূর্তেও চলছে ঐ  এনকাউন্টার।

আজ দুপুর নাগাদ জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে গোপন সূত্রে একটি ইনপুট আসে, সেই ইনপুট অনুযায়ী আজ বিকেল চারটে  নাগাদ উধমপুর জেলার রামনগর তহশিলের বসন্তগড়  এলাকায় একটি জায়গায় পৌঁছে যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বড়সড় একটা বাহিনী।  এই বাহিনীতে রয়েছে সিআইএফ ডেল্টা, হোয়াইট নাইট কর্পস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা।  এই বাহিনী অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত রয়েছে।

অকুস্থলে পৌঁছেই নিরাপত্তা বাহিনী প্রথমে নিশ্চিত হয়ে যায় যে সেখানে  জঙ্গীরা রয়েছে। তবে কতজন জঙ্গী সেখানে রয়েছে সেটা বোঝা যাচ্ছিল না. সেনাবাহিনীর তরফ থেকে জঙ্গীদের আত্মসমর্পনের কথা বলা হলেও কেউ সেই প্রস্তবে সাড়া  দেয় নি. এরপর সেনাবাহিনীর তরফ থেকে জঙ্গীদের চ্যালেঞ্জ জানানো হয়. এর পর থেকেই ওই ২অঞ্চল দফায় দফায় গুলির  ওঠে.

এই প্রতিবেদন লেখার সময়েও গুলির বৃষ্টি চলছে বসন্তগড় এলাকায়।  গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে। ঐ  এলাকার চারপাশের অঞ্চলগুলিতে তল্লাশি চালানো  হচ্ছে.জংগিদের কোনোভাবে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে না. ঐ  জায়গাটি প্রাকৃতিক শোভায়  ভরপুর, পাহাড়ি অরণ্য অধ্যুষিত অঞ্চল। স্বর্গের মতো সুন্দর জায়গাগুলিকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা একেবারে নরক বানিয়ে রেখেছে।  বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Aaj Khabor, Udhampur, Jammu & Kashmir, 03/02/2026 : A major encounter is ongoing between security forces and militants in the Basantgarh area of Udhampur district, Jammu and Kashmir. Acting on specific intelligence received earlier in the day, a large joint force comprising the Indian Army’s White Knight Corps, CIF Delta, CRPF, and Jammu and Kashmir Police reached the Ramnagar tehsil area around 4 pm. Upon confirming the presence of militants, security forces asked them to surrender, but there was no response. This led to an exchange of heavy gunfire, which is continuing at the time of reporting. The entire area has been cordoned off, with extensive search operations underway to prevent militants from escaping. The region is a forested, mountainous area.


Loading

বালি ও কয়লা কাণ্ডের তদন্ত করতে ইডি তল্লাশি চালাচ্ছে আসানসোল, জামুড়িয়ায়

বালি ও কয়লা কাণ্ডের তদন্ত করতে ইডি  তল্লাশি চালাচ্ছে আসানসোল, জামুড়িয়ায়

বনসলদের বাড়ি ও অফিসে হানা দিয়েছে ইডি, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার বনসলদের  

আজ খবর (বাংলা) [রাজ্য], আসানসোল, পশ্চিম বর্ধমান, ০৩/০২/২০২৬ : বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা জামুরিয়ায়, বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি।

বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়।

ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত আর একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই এই অভিযান।

এদিকে, ইডির অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে রমেশ বনসালের ছোট ছেলে সুমিত বনসালের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

পাণ্ডবেশ্বরে নবগ্রামে মোঃ মাইজুলের ঘরেও বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা চলছে । এছাড়াও একাধিক জায়গায় চলছে ইডির হানা। এছাড়া বালি কান্ডে হানা দেওয়া হয়েছে  দুর্গাপুরের সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে।

Aaj Khabor Desk, Assansole, West Bradhaman, 03/02/2026 : The Enforcement Directorate (ED) conducted simultaneous raids in Jamuria and Raniganj areas of Asansol, West Burdwan, in connection with the sand and coal scam. The operation began early Friday morning, with ED teams arriving from Kolkata in multiple vehicles. Searches were carried out at several locations linked to businessman Ramesh Bansal, including his residence, the homes of his sons Sumit and Amit Bansal, a hardware store, and a warehouse near Punjabi More, as well as another Bansal Hardware outlet in Hat Tala. The raids are suspected to be related to financial transactions in the sand and coal case. Allegations were also made that Sumit Bansal obstructed media coverage during the operation. Raids were also conducted at multiple locations in Pandabeswar and Durgapur.


Loading

ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জোর আলোচনা, খুলতে পারে নতুন অর্থনৈতিক দিগন্ত

শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার নিয়ে ঐকমত্যের পথে নয়াদিল্লি–ওয়াশিংটন

শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার নিয়ে ঐকমত্যের পথে নয়াদিল্লি–ওয়াশিংটন

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লি, ভাড়াটে /০২/২০২৬ :ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। দুই দেশের মধ্যে এই চুক্তি বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, প্রতিরক্ষা, কৃষি ও শক্তি খাতে বিনিয়োগ এবং রপ্তানির নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শুল্ক হ্রাস, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, ডিজিটাল বাণিজ্য এবং মেধাস্বত্ব সুরক্ষা—এই চারটি বিষয়কে কেন্দ্র করেই মূল আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকে আইটি পরিষেবা ও ওষুধ শিল্পে আরও সহজ প্রবেশাধিকার চাওয়া হয়েছে, অন্যদিকে আমেরিকা কৃষিপণ্য ও উচ্চপ্রযুক্তি সরঞ্জাম রপ্তানিতে সুবিধা চাইছে।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই চুক্তি হলে দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ভারতের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও কিছু সংবেদনশীল খাতে এখনো মতপার্থক্য রয়ে গেছে, তবে কূটনৈতিক স্তরে আলোচনা আশাব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে ভারত–মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্ত হবে।

ভারত-মার্কিন বাণিজ্যিক চুক্তির সমস্ত কৃতিত্ব দিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানিয়েছেন এন ডি এ সাংসদরা। নরেন্দ্র মোদীর নামে আজ তাঁরা সংসদে জয়ধ্বনি দিতে শুরু করেন। নতুন প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক অনেকটাই কমিয়ে আপাতত ১৮%  করেছে। আর এই চুক্তির পুরো প্রক্রিয়াটাই নরেন্দ্র মোদীর প্রাপ্য বলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এনডিএ সাংসদরা।

Aaj Khabor Desk, New Delhi, India, 03/02/2026 : India and the United States are holding intensified talks on a new bilateral trade agreement aimed at strengthening economic ties between the two nations. The proposed deal focuses on reducing tariffs, expanding market access, boosting mutual investment, and enhancing cooperation in sectors such as information technology, pharmaceuticals, agriculture, energy, and defence. Indian negotiators are seeking easier access for IT services and pharmaceutical exports, while the US is pushing for greater entry for agricultural products and advanced technology goods. Government sources indicate that the agreement could significantly increase bilateral trade and generate employment opportunities in India. Although differences remain in some sensitive areas, discussions are progressing positively, raising hopes of a comprehensive trade pact soon.

Loading

দেখে নিন আজ কথাবার্তায় কাদেরকে সংযত থাকতে হবে ! বুঝে কথা না বললে কাদের বিপদ বাড়বে ?

দেখে নিন আজ কথাবার্তায় কাদেরকে সংযত থাকতে হবে ! বুঝে কথা না বললে কাদের বিপদ বাড়বে ?

 
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০3/০২/২০২৬ : 
মেষ  রাশি : হতাশা কাটিয়ে উঠে দাঁড়ান, হতাশায় আপনার স্বাস্থ্যহানির কারন হয়ে দাঁড়াতে পারে। যা আপনাকে স্থায়ীভাবে ফল দেবে, সেই ধরনের জিনিসেই বিনিয়োগ করুন। বাড়ির ছোট সদস্যদের সাথে খারাপ ব্যবহার করবেন না।  এই মুহূর্তে কিছু বিষয়ে ভাগ্য আপনাকে বাধা দিচ্ছে, নিজেকে সামলে রাখুন। সমস্ত সিদ্ধান্তে পরিবারকে সাথে রাখুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা ও রুপোলি।
বৃষ রাশি : বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই আপ্তবাক্যটি স্মরণে রেখে আজ কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বেন না।  অযথা তর্কে হারাবার অনেক কিছু আছে। বিনিয়োগ করার আগে ভালো করে খুঁটিয়ে দেখে নিন কিসে বিনিয়োগ করতে চলেছেন।  সন্ধ্যের  পর হঠাৎ কোনো সুখবর আসতে  চলেছে যা আপনার পরিবারকেও আনন্দিত করবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : অসুস্থতা কেটে যাবে, একটা সাহসের সঞ্চার হবে মনে। কোথাও বিনিয়োগ করার আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলুন। সন্তানদের প্রতিপালন নিয়ে চিন্তা থাকবে। আপনি চাইবেন তারা আপনার স্বপ্ন পূরণ করুক। কর্মক্ষেত্রে সহায়তা পাবেন, চাপও থাকবে।  কর্মক্ষেত্রে ভালো কাজের জন্যে সুনাম বাড়বে। সকালে পারিবারিক সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করবেন আপনার সঙ্গী। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি :  কাজের ব্যস্ততা বাড়বে, শরীর ভালোই যাবে। সঙ্গীকে মূল্যবান কিছু উপহার দিতে পারেন। সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যেবেলায় নিজের পরিবারকে আলাদা সময় দিন। তবে বিতর্কিত কোনো আলোচনা করবেন না। সকালে পরিবারের কারোর সাথে আপনার তর্কাতর্কি লেগে যেতে পারে, তবে রাত্রের  মধ্যে সেসব আবার মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং  হলুদ।
 
সিংহ রাশি :  কর্মক্ষেত্র সহায়ক, সেখান থেকে সময় বের করে বাড়তি উপার্জনের চিন্তা বিফলে যাবে না।  বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে ভালো সময় কাটতে পারে।  ভালোবাসার মানুষের সাথে রুক্ষ ব্যবহার করবেন না। পরিবারের কোনো বয়স্ক সদস্যকে সময় দিন, তাতে উপকারই হবে। প্রণয়ীর সাথে বাকবিতন্ডা হতে পারে।  তবে সেসব আপনি উপেক্ষা করে যাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি :  আপনার উত্তেজনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন।  আজবিশ্রাম নেওয়ার দিন.  নিজের শক্তি সঞ্চয় করে তাকে ফের জাগিয়ে তুলুন। কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো ব্যবহার করুন।  আজ বাইরে  গেলে খরচ বেড়ে যাবে। পরিবার সহযোগিতা করলেও নিজেদের দাবি থেকে সরে আসবে না। নতুন দায়িত্ব পেতে পারেন।  বিবাহিত জীবন উত্তম।  শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
তুলা রাশি :   পরিচিত কেউ আপনাকে ঈর্ষা করে বিরক্ত করতে চাইবে। এড়িয়ে যান. উত্তেজিত হলে পরিস্থিতি সামলানো বেশ কঠিন হয়ে পড়বে।   আজ বাড়তি উপার্জনের যথেষ্ট যোগ রয়েছে। পাশাপাশি কিছুটা দান করতেও ভুলবেন না। নতুন যোগাযোগ যেমন আসবে, তেমন নতুন বন্ধুও পেয়ে যেতে পারেন। বিবাহিত জীবন চরমভাবে উপভোগ করতে সক্ষম হবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি :  কর্মক্ষেত্র থেকে কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক হন। আপনার ব্যক্তিত্ব দেখে অনেকেই মুগ্ধ হবে।  আপনার কোনো আত্মায় আপনার জন্যে ভালো কিছু ভাবছেন, সেটা আজ জানতে পারবেন। কোনো অবৈধ কাজের প্ৰস্তাৱ থেকে দূরে থাকবেন।  এই ধরনের প্রস্তাব আপনাকে প্রভাবিত করলেও ভবিষ্যতের জন্যে বেশ খারাপ সাব্যস্ত হতে চলেছে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি ও ধূসর।
ধনু রাশি :  আজ অনায়াসে অর্থ রোজগারের দিন. বাড়তি উপার্জনের বিভিন্ন সূত্রগুলি খুলে যেতে থাকবে। পাশাপাশি পরোপকার করে মনে বিশেষ তৃপ্তি অনুভব করবেন।  আজ আপনার বিবাহের প্রস্তাব এসে যেতে পারে, আর এই ব্যাপারে বন্ধুরাও হয়তো সাহায্য করবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন।  বাইরের কারোর সাথে কথা বলার সময়ে বুঝে কথা বলুন।  শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি :  স্বাস্থ্যের যত্ন নিন. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ব্যয় এখনই বন্ধ করুন।  পরিবারকে আরও গুরুত্ব দিন।  ওদের সাথে অনেকটা সময় কাটান।  আপনার সঙ্গীর ভালোবাসা অনুভব করার চেষ্টা করুন।  বিদেশ থেকে ব্যবসার জন্যে নতুন যোগাযোগ আসতে  পারে। সেই সুযোগকে সদ্ব্যবহার করুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি :  কারোর সাথে অযথা তর্কাতর্কি মনে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকলেও ক্লান্ত হবেন না। আপনার আজ পরিবার, সহকর্মী এবং বাইরের সবাইকে ধৈর্য ও স্থিরতা দেখানোর দিন। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন।  কর্ম সূত্রে কোথাও যেতে হলে এই মুহূর্তে তা ফলদায়ক না হলেও ভবিষ্যতের জন্যে ফলদায়ক প্রমাণিত হবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :  জপ, যোগাভ্যাস ও ধ্যান চালিয়ে যান। এগুলি আপনার ক্ষেত্রে খুব ফলদায়ক হবে। আধ্যাত্মিক চেতনার উন্নতি হতে পারে।  সারাদিন মানসিক শক্তি ধরে রাখুন। আজ নতুন কোনো পরিস্থিতির সামনে পড়তে হতে পারে, সেই পরিস্থিতি উত্তেজনাও আনতে  পারে, তবে নতুন  এই পরিস্থিতি আপনাকে আর্থিক দিক থেকে লাভদায়ক করে তুলতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor