আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০২/২০২৬ : এসআইআর হয়ে যাওয়ার পর আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অবশ্য এরপরেও বাকি থেকে যাচ্ছে, যে আবেদনগুলি এখনো যাচাই করা হয় নি সেগুলি। এরপর আরও নামের তালিকা প্রকাশ করা হবে সাপ্লিমেন্ট হিসেবে।
আজ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মোট যে ভোটার তালিকা ছিল, সেই তালিকা সংযোজিত এবং বিয়োজিত হয়েছে। তাতে করে দেখা গিয়েছে এখনো পর্যন্ত ৫৮ লক্ষের কিছু বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
এরপর ফের সাপ্লিমেন্ট তালিকা প্রকাশিত হবে। তাতে করে আরও কিছু নাম সংযোজিত অথবা বিয়োজিত হতে পারে। ভোটার তালিকা এখনো যাচাই করা হচ্ছে। এই যাচাই পর্বে আদালতের বিচারকরা বাছাই করার দায়িত্ব পালন করছেন।
কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করে বলেছিলেন অন্তত ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়তে পারে। সেই সংখ্যার অর্ধেক আজ বাদ গিয়েছে। এরপর হয়ত আরও নাম বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব জায়গা থেকেই যখন নাম বাদ পরার হিড়িক পড়ে গিয়েছে, তখন ঝাড়গ্রামে ভোটারের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৭,০৪,৫৯,২৮৪ (সাত কোটি, চার লক্ষ, উনষাট হাজার, দুশো চুরাশি).