
আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং, ২৯/১২/২০২৫ : শিলিগুড়িতে ৫ হাজার চা শ্রমিক যোগদান করলো ভাড়াটিয়া জনতা পার্টিতে। উত্তরবঙ্গে আরও শক্তি বাড়লো বিজেপির।
বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপিতে ৫ হাজারের বেশি চা ও কারখানা শ্রমিকদের যোগদান।বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে শক্তি বাড়ালো বিজেপি। রবিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫হাজারের বেশি চা বাগান ও কারখানার শ্রমিক বিজেপিতে যোগ যোগদান করেন।বিভিন্ন দল ছেড়ে মূলত বিজেপির ভারতীয় চা শ্রমিক ইউনিয়নে শামিল হন তাঁরা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন,ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ উত্তরবঙ্গের একাধিক জেলার বিজেপি বিধায়কেরা। সভায় জলপাইগুড়ি,মেখলিগঞ্জ ও মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন চা বাগান এবং বোতল কারখানার শ্রমিক নেতা ও শ্রমিকেরা অংশ নেন। এদিন সাংসদ মনোজ টিগ্গার হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে শ্রমিকেরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এই যোগদানের ফলে আগামী দিনে উত্তরবঙ্গে দল আরও মজবুত হবে বলে আশাবাদী সাংসদ মনোজ টিগ্গা।
![]()

