
গ্রেপ্তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বড়কর্তা
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ২৮/০৩/২০২৬ : নেপালে জেন জি’র দুর্নীতি বিরোধী বিক্ষোভকে দমন করার অপরাধে আজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে।
নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভ চলাকালীন এক জনের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর অভিযোগে পুলিশ তদন্ত চালাচ্ছিল। সেই সময় নেপাল সরকার তুমুল বিক্ষোভ ঠেকাতে নানারকম পদক্ষেপ নিয়েছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে অনিচ্ছাকৃত হত্যা মামলায় তাঁর ভক্তপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।
একই অভিযোগে এর আগে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখককেও তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারপতি গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিটির সুপারিশেই গ্রেপ্তার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে। ফৌজদারি অবহেলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন নেপাল পুলিশের তৎকালীন সর্বোচ্য কর্তা চন্দ্র কুবের খাপুঙ।
![]()