
আজ খবর (বাংলা) [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ২৭/১২/২০২৫ : বাংলাদেশে ঘটে চলা একের পর এক হিংসাত্মক ঘটনার শিকার হচ্ছেন হিন্দুরা। এর প্রতিবাদেই গতকাল রাত্রে বিজেপি সারের রাজপথে বিশাল মশাল মিছিলযাত্রা করল। এই মিছিলে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষও।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, “যেভাবে পড়শী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, নগ্ন করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মশাল মিছিল সংঘটিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে হিন্দুদের সংগঠিত হওয়া উচিত, আর যতক্ষণ না এই সংগঠন তৈরি হচ্ছে ততক্ষন আমাদের প্রতিবাদ এবং প্রচেষ্টা চলবে।”
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিফলন আমাদের দেশে এভাবেই পাওয়া যাচ্ছে প্রতিবাদের ভাষায়। শিলিগুড়ি শহর গর্জে উঠেছে প্রতিবাদে। এই শহরে কোনো হোটেলে কোনো বাংলাদেশিকে থাকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্তনেওয়া হয়েছে। সেই মর্মে শিলিগুড়ির সব হোটেলে পোস্টার পড়েছে। তা সে স্টুডেন্ট ভিসাতেই হোক বা মেডিকেল ভিসা, শিলিগুড়িতে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল শিলিগুড়িতে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখার সামনেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। পোড়ানো হয়েছে কুশপুতুল।
![]()