আজ খবর (বাংলা), [রাজ্য] বেহালা, কলকাতা, ২৭/০২/২০২৬ : আজ বাংলাদেশে যে প্রবল ভূমিকম্প হয়েছে, পাশাপাশি ব্যাপক কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও, সেই কম্পনের জেরে বেহালার একটি রাস্তায় ব্যাপক ভাঙ্গন তৈরী হয়েছে।
আজ দুপুর ১:২৬ মিনিট নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। সেই কম্পন চলতে থাকে প্রায় ৪৫ সেকেন্ড পর্যন্ত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬; কম্পনের জেরে সিলিঙে থাকা পাখাগুলি দুলতে থাকে। পাত্রে রাখা জল দুলতে থাকে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন। এই কম্পনে কিছু পুরোনো বাড়ির সামান্য ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
কোনো কোনো বাড়ির প্রাচীরে চিড় ধরেছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেহালার একটি জায়গায়। আজকের ভূমিকম্পের জেরে কলকাতার বেহালার পর্ণশ্রী অঞ্চলের মান্না পারে নামে একটি জায়গায় রাস্তা ফেটে গিয়ে ফাঁক হয়ে গিয়েছে। ওই রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এমনভাবে হাঁ হয়ে গিয়েছে যে কোনো গাড়ি আর যাতায়াত করতে পারবে না।
কলকাতা ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ভূমিকম্পে একটি দোকান পাশের বিল্ডিং থেকে চিলেকোঠার পাঁচিল ভেঙে নিচের দোকানে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে থাকা যন্ত্রপাতি ও এডবেস্টাস ভেঙে গিয়েছে। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঁঠাল বেরিয়া বাজার এলাকায় আজ দুপুর একটা বাইশ মিনিট নাগাদ বসিরহাট মহকুমা জুড়ে ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা এতটাই ছিল যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি দোকান সহ বিভিন্ন অফিস কাছারি। মানুষ আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে বসিরহাটে।
আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০২/২০২৬ : বাংলাদেশে জোরালো আর সেদেশের ভূমিকম্পের ঢেউ আছড়ে পড়লো কলকাতাতেও। আজ জোরালো ভূমিকম্প হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
শুক্রবার বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ বলে জানা গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরা অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে পাশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। বিশেষ করে কলকাতা কেঁপে উঠেছিল। প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূকম্পন। কলকাতার বেশ কয়েকটি বাড়িতে ফাটল লক্ষ্য করা গিয়েছে। তবে মেট্রো রেলের কোনো ক্ষয়ক্ষতির খবর আসে নি। ভূমিকম্প অনুভূত হতেই কলকাতার মানুষ বহুতল ভবনগুলি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছিলেন। নবান্নতেও একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা ছাড়াও আশেপাশের এলাকাগুলিতে প্রবল কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বারাসাত, বনগাঁ, বসিরহাট, স্বরূপনগর এলাকাগুলিতে আজ প্রবল ভূ কম্পন অনুভূত হয়েছে।
আজ প্রতিবেশী রাষ্ট্র নেপালেও ভূকম্পন (৩.৩) অনুভূত হয়েছে। সিকিমের নামচিতেও আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১২টা নাগাদ সিকিমে যে ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ২.৭ বলে জানা গিয়েছে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।