তিন ট্রেনের একটি ছাড়বে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে
\
আজ খবর (বাংলা), [দেশ] গুয়াহাটি, আসাম, ১৩/০৩/২০২৬ : ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে আসাম পেলো তিনটি নতুন ট্রেন। শুধু তাই নয়, আসামের উন্নয়নের জন্যে কেন্দ্র সরকার দিলো মোট ৪,৫৭০ কোটি টাকার বাজেট।
আজ সবুজ পতাকা নাড়িয়ে নতুন তিনটি ট্রেনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামের এই তিন নতুন ট্রেনগুলি হল কামাখ্যা-চার্লাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি আসাম থেকে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের শিল্পতালুক চার্লাপল্লিতে পৌঁছে যাবে। আর একটি ট্রেন হল গুয়াহাটি – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। এই ট্রেনটি চালু হওয়ায় পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িও একটি ট্রেন পেলো, যা শিলিগুড়ির কাছে এনজেপি স্টেশন থেকে গুয়াহাটিকে জুড়বে। কেন্দ্র সরকারের দেওয়া আর একটি ট্রেন হল নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস। এই ট্রেনটি পূর্ব আসামের নারাঙ্গি থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলাকে জুড়বে।
বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আসামের গুয়াহাটি শহরে গিয়েছেন। ইতিমধ্যেই আসাম উন্নয়নের সাজে সাজতে শুরু করে দিয়েছিল। চওড়া রাস্তাঘাট, হাইওয়ে করিডোর, নতুন নতুন ফ্লাই ওভার, এশিয়ার অন্যতম দীর্ঘ সেতু, ব্রম্ভপুত্রের নিচে টানেল এক্সপ্রেস ওয়ে , এইসব নিয়ে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে চলেছে আসাম।