আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ : কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. আজ তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন।
কলকাতার একটি হোটেলে আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতা দিদি ভোটের আগে সবসময় ভিকটিম কার্ড খেলেন, এইভাবেই তিনি বাঙালির আবেগকে নিজের দিকে নিয়ে যান এবং ভোটে লড়াই করেন। ” এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে অমিত শাহ দুর্নীতি নিয়ে সোচ্চার হন. যাকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট হিসেবে ব্যক্ত করেছে।
অমিত শাহ আজ বলেন, “ভোট আসলেই মমতা দিদি এমন একটা অভিনয় করেন যেন মনে হয় তিনি ভুক্তভোগী, বঞ্চিত, বাংলা বঞ্চিত, কেন্দ্র সরকার শুধুই বঞ্চনা করে চলেছে। কখনও তাঁর পা ভাঙে, কখনও মাথা ফাটে। কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন, আবার কখনো তিনি এমন অসহায়তা দেখান যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই গালিগালাজ করেন। তাঁর এই ভিকটিম কার্ড খেলে ভোটে লড়ার অভ্যাসটা বাংলার মানুষ বুঝে গিয়েছে।”
অমিত শাহ আরও বলেন, ” দেশের বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে, কিন্তু কোথাও বিচার বিভাগীয় কর্তাদের নিয়োগ করতে হয় নি, একমাত্র পশ্চিমবঙ্গে করতে হয়েছে। মমতা দিদি এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে যাচ্ছিলেন। মমতা দিদিকে আমরা বলতে চাই, বাংলাদেশিরাও বাংলায় কথা বলেন, কিন্তু কোনো বাংলাদেশিকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। উনি বাংলাদেশিদের হয়ে কথা বলছেন। অনুপ্রবেশকারীরা ভোটাধিকার হারিয়েছে, এবার নাগরিকত্বও হারাবে।”
ওই দিন তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হবে
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৩/২০২৬ : আগামী ২৮ তারিখে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী ২৮ তারিখ ভোটের প্রচার করতে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন তিনি যে জনসভা করবেন, সেই সভায় গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার চালাতে গিয়ে যে সব দুর্নীতি করেছে, তার বিশদ খতিয়ান তুলে ধরবেন, সেই খতিয়ানের নাম দেওয়া হয়েছে ‘চার্জশিট’। সেদিন অমিত শাহ একেরপর এক চার্জশিট পেশ করে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করতে চান। ঐ দিন প্রচারে তিনি তৃণমূল সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরবেন বলে জানা গিয়েছে।
এরই পাশাপাশি বিজেপি নিজেদের ইশতেহার প্রকাশের প্রস্তুতিও নিয়েছে। দলীয় ইশতেহার প্রকাশের আগে অমিত শাহের মত নেতার অনুমোদন নেওয়াও হতে পারে। বিজেপি সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে চলেছে তাদের ইশতেহার।
“বাংলার ভালো নয়, অভিষেকের ভালোর জন্যেই সব কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”
আজ খবর (বাংলা) [রাজনীতি], মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০২/০৩/২০২৬ : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভায় এসে তৃণমূল কংগ্রেসকে উপর্যুপরি আক্রমণ শানালেন স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মথুরাপুরে আজ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যেপাধ্যায় যা কিছু করেছেন তা বাংলার মানুষের ভালোর জন্যে নয়, সব কিছুই করেছেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোর জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাঁর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন।“
অমিত শাহ বলেন, “হে বাংলার যুব সমাজ, আপনাদের নাম কোথায় আছে ? আপনাদের নাম তৃণমূলের তালিকায় নেই। আপনাদের নাম একমাত্র নরেন্দ্র মোদীর তালিকায় থাকতে পারে। বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা নিজের পরিবারের জন্যে রাজনীতি করে না। আমি বলতে এসেছি যে এই পরিবার কেন্দ্রীক রাজনীতি বন্ধ করতে হবে এই রাজ্যে। তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, “এখন সময় এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গড়ে দেওয়ার, আপনারা যদি তৃণমূলকে ভোট দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”
অমিত শাহ বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের ওপর কিভাবে আক্রমণ করা হয়েছিল, আমাদের শত শত কর্মী প্রাণ হারিয়েছিলেন, অনেকে পঙ্গু হয়ে গিয়েছিলেন, কত লোক বাড়ি ফিরতে পারেন নি। মমতা দিদি, আপনি কি মনে করেন আপনাদের গুন্ডাদের বিজেপি ভয় পায় ? আমাদের সহ্য ক্ষমতা নেক বেশি, তাই এসব আমরা সহ্য করে গিয়েছি। বাংলায় পদ্ম ফুলের সরকার গড়ে তুলুন তারপর আমরা তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। তাদের প্রত্যেককে আমরা চিহ্নিত করব আর বেছে বেছে জেলে পাঠিয়ে দেব।“
কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা থেকে মাওবাদী দমন—সরেজমিনে পরিস্থিতি মূল্যায়নে তিনদিনের সফর
আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী,ভারত, ০৫/০২/২০২৬ : দেশের দুই প্রান্তে নিরাপত্তা পরিস্থিতির সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড় সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি যেমন খতিয়ে দেখা হবে, তেমনই ছত্তিশগড়ে মাওবাদী নিয়ন্ত্রণ পরিস্থিতির বাস্তব চিত্রও সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন জম্মু শহরে। তিনদিনের এই সফরে তিনি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। রাজ্যের কোন কোন এলাকা এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে, কোথায় বাড়তি সতর্কতা প্রয়োজন—তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন অমিত শাহ।
কাশ্মীর উপত্যকায় সেনা, আধাসেনা ও পুলিশ বাহিনীর যৌথ নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা কার্যকর হয়েছে, সন্ত্রাস দমনে কী সাফল্য এসেছে—সেসব রিপোর্টও তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের গতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করবেন অমিত শাহ। সীমান্তে অবস্থিত ববিয়া ও গুরনাম ফাঁড়ি পরিদর্শন করে তিনি সরাসরি নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
কাশ্মীর সফর শেষ করেই আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড় সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, এর আগে আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছিলেন অমিত শাহ। সেই লক্ষ্যে গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে বহু মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। বিভিন্ন এনকাউন্টারে একাধিক মাওবাদীর মৃত্যুও হয়েছে।
তবে সরকার একদিকে যেমন কড়া অবস্থান নিয়েছে, তেমনই মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে একাধিক পুনর্বাসন ও আত্মসমর্পণ প্যাকেজও ঘোষণা করেছে। সেই প্যাকেজে সাড়া দিয়ে অনেকেই অস্ত্র নামিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—যারা আত্মসমর্পণ না করে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ভিড়ে আত্মগোপন করেছে, তাদের নিয়ে সরকারের ভবিষ্যৎ কৌশল কী?
বিশেষজ্ঞদের মতে, দেশের একাধিক পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এখনও মাওবাদী মতাদর্শের প্রভাব পুরোপুরি নির্মূল হয়নি। কিছু এলাকায় গোপন ‘স্লিপিং সেল’ এবং শহুরে পরিসরে আদর্শগত প্রভাব এখনো চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে মাও অধ্যুষিত এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারে—নতুন রাস্তা, রেললাইন, শিল্প তালুক ও পর্যটনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু শুধুমাত্র সশস্ত্র মাওবাদী দমন নয়, মাওবাদী চিন্তাধারার স্থায়ী অবসান সম্ভব কি না—সেই প্রশ্নের উত্তর পেতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
Aaj Khabor Desk, New Delhi, India, 05/02/2026 : Union Home Minister Amit Shah is set to visit Jammu & Kashmir and Chhattisgarh to review the internal security situation in two sensitive regions of the country. He will begin his three-day visit in Jammu, where he will assess border security, counter-terror operations, and the performance of security forces including the Army, paramilitary forces, and police. Shah will also review the progress of development projects and inspect border outposts such as Bobiya and Gurnam.
Following the Kashmir visit, Amit Shah will travel to Chhattisgarh from February 7 to 9 to evaluate the government’s campaign against Maoist insurgency. With the March 31 deadline set earlier for eliminating Maoism, he will personally assess ground realities, recent surrenders, and security operations. While armed Maoist activity has declined, concerns remain over ideological persistence and sleeper cells, making long-term eradication a continuing challenge.