
জমি সংক্রান্ত বিবাদের জের
আজ খবর (বাংলা), [রাজ্য] কান্দি, মুর্শিদাবাদ, ২১/০৩/২০২৬ : জমি সংক্রান্ত বিবাদের জের, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, আক্রান্ত একই পরিবারের পাঁচ জন।
ঈদের দিন সকালেই রক্তাক্ত মুর্শিদাবাদের কান্দি থানার হাট পাড়া গ্রাম। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা একটি পরিবারের উপর। গুরুতর আহত এক পরিবারের পাঁচ জন। জখম অবস্থায় আহতদের উদ্ধার করে গোকণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়।
আহত হয়েছেন তৌহিদ শেখ(৭০), এছাড়াও আহত হয়েছেন দুই ছেলে আমিরুল সেখ(৫০) রবিউল শেখ(৩৫), ও দুই নাতি আসিফ(১৮) ও বানারুল (২৫)। শনিবার সকালে দুষ্কৃতীরা যখন হামলা চালায় সেই সময় দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র কেড়ে নিলেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও কেন্দ্র বাহিনী। কেড়ে নেওয়া আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেয়।
![]()