
“বিজেপি একপেশে, কোনো ধর্ম মানে না”
আজ খবর (বাংলা) [রাজনীতি], পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৬ : বিজেপি ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার বানালে এই রাজ্যের মানুষ আর আমিষ খাবার খেতে পারবেন না বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দিতে ফিয়ে এই কথা বলেছেন তিনি।
পুরুলিয়ায় একটি জনসভায় নির্বাচনী ভাষণ দিতে গিয়ে আজ বিজেপকে তুমুল সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে বলেও তিনি সুর চড়িয়েছেন। আর এই সব ঘটনার জন্যে তিনি বিজেপিকেই দায়ী করেছেন।
এদিন জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ মাংস খাওয়া হয় না। তাই বিজেপি রাজ্যে এলে আপনারা কেউ আর মাছ-মাংস-ডিম্ খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনো ধর্ম মানে না। এরা দাঙ্গায় উস্কানি দেয়, তারপর মানুষ মেরে এরা ক্ষমতায় আসে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসী ও নারীদের ওপর বেশি হামলা হয়। বাংলাভাষী মানুষের ওপর অন্য রাজ্যগুলিতে হামলা হচ্ছে। অথচ আমরা কিন্তু কাউকে দমন করি না। “
![]()