
নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে চায় না সিআরপিএফ
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৯/০২/২০২৬ : জঙ্গী ও সন্ত্রাসবাদীদের আটকাতে জম্মু ও কাশ্মীরের উচ্চতর পার্বত্য এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোট ৪৩টি অস্থায়ী শিবির তৈরী করেছে।
জম্মু ও কাশ্মীরে যাতে সব সময় এবং সব জায়গায় জঙ্গী কাজকর্ম আটকানো যায় এবং যথাযথভাবে নজরদারি চালানো যায়, সেই কারনে জম্মু ও কাশ্মীরের যে সব দুর্গম জায়গাগুলি ৬০০ ফুটেরও বেশি সেইসব জায়গায় অস্থায়ী শিবির তৈরি করেছে সিআরপিএফ। আজ এই খবর জানা গিয়েছে সিআরপিএফ সূত্রে। এই শিবিরগুলি থেকে জঙ্গীদের গীতিবিধিকেও চ্যালেঞ্জ জানানো যাবে।

নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জয়গুলিকেই বেছে নেওয়া হয়েছে এই শিবিরগুলি তৈরি করার জন্যে। এই শিবিরগুলি যেখানে অবস্থান করছে, সেই সব প্রত্যন্ত অঞ্চলখুবই দুর্গম, সেখানে সহজে পৌঁছানোই দুস্কর। কিন্তু নিরাপত্তার প্রশ্নে সিআরপিএফ কোনো রকম ঝুঁকি নিতে চায় না; তাই এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে হয়ত বছরের বেশিরভাগ সময় তুষারাবৃত থাকে — সেইসব জায়গা বেছে নেওয়া হয়েছে অস্থায়ী শিবির করার জন্যে।
![]()