
আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল , ১৫/০২/২০২৬ :
সমস্ত পাঠকদেরকে ‘আজ খবর’ এর তরফ থেকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই
মেষ রাশি : মেষ রাশির দ্বাদশ ঘরে রয়েছে শনি, সুতরাং শরীর স্বাস্থ্য খেলাধুলার মাধ্যমে ভালো রাখুন এবং নিজের হাতেই নিজের কাজগুলোকে গুছিয়ে নিন। এই সপ্তাহে বাবা বা মায়ের থেকে পাওয়া আর্থিক সাহায্য আপনার অনেক সঙ্কট দূর করবে। আপনি নিজেও মানসিক শান্তি পাবেন। রাহু রয়েছে একাদশ ঘরে, আপনার ব্যাহার অন্যকে মুগ্ধ করবে, আপনি প্রশংসিত হবেন। অংশীদারিত্বে আছেন এমন ব্যক্তিরা অতীতের সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন। আপনার পেশা ও ব্যবসা বৃদ্ধি করার নানারকম সুযোগ আসবে। সঠিক পরিকল্পনা করে সেই সুযোগগুলির সদ্ব্যবহার করুন। পরীক্ষার্থীদের ভালো ফল হবে। বিবাহিত জীবন মধ্যম।
বৃষ রাশি : সুস্বাস্থ্যের জন্যে নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহ জুড়েই যেমন নানারকম সুযোগ সুবিধা আসতে থাকবে, তেমন মানিব্যাগ থেকে নগদ টাকা হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে. বন্ধুদের কোনো পরামর্শ দিলে সেটি খুব একটা মূল্য পাবে না। বিষয়টা আপনাকে সাময়িকভাবে হতাশ করতে পারে। নিজের ক্ষমতা জাহির করতে অনেক বেশি কাজের দায়িত্ব নিতে হতে পারে। একটি থেকে আর একটি কাজে জড়িয়ে পড়তে পারেন। পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফল আশা করতে পারে। পড়ুয়ারা প্রশংসিত হবে। তাদের মনোবল বৃদ্ধি হবে। পারিবারিক ক্ষেত্রমধ্যম।
মিথুন রাশি : রাশির তৃতীয় ঘরে কেতুর অবস্থান, আপনাকে খুব আবেগপ্রবণ করে তুলবে। তবে নিজের আবেগ সকলের সাথে ভাগ করে নিতে চাইবেন না। অতীতের সমস্যাগুলিকে নিয়ে পড়ে থাকলে চলবে না। আগামী দিনগুলিতে নতুন করে লড়াই শুরু করুন। নতুন পরিকল্পনা, নতুন উদ্যোগ গ্রহণ করুন। ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা থেকে ঋনের আবেদন করতে পারেন। তবে প্রথম থেকেই আপনাকে ব্যয় সংকোচ করে চলতে হবে। নতুন যান বাহন কিনতে হতে পারে, যা আপনার পারিবারিক জীবনকে খুশি করবে। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য এবং তার জন্যে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।
কর্কট রাশি : অষ্টম ঘরে রাহু থাকায় স্বাস্থ্য ভালো থাকবে। তবে বেড়াতে যাওয়া সুখকর হবে না। এই সপ্তাহে জন্মদিন হলে, যে কোনো রকম বিনিয়োগ এড়িয়ে চলাই উচিত হবে। নানারকম উৎস্য থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকুন, প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে এলে নানারকম যোগাযোগ বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে নিজের কাজের ধরণ এবং কৌশল বদল করুন। কর্মক্ষেত্রে আপনি নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন। পড়ুয়ারা নিজেদের লক্ষ্যে যদি পৌঁছাতে চায়, তাহলে একটা রুটিন তৈরী করে নিয়ে এগোতে হবে। কোনো খুশির খবর আসতে পারে।
সিংহ রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, প্রতিটা কাজ ভালোভাবে সম্পন্ন হবে, যদি তার পিছনে আপনি লেগে থাকেন। অপ্রয়োজনীয় বিষয়গুলি এড়িয়ে চলুন। অষ্টম ঘরে শনি থাকায় আয় যেমন হবে, ব্যয়ও তেমন হবে। এমন কোনো জায়গায় সঞ্চয় রাখুন যেখান থেকে যখন তখন টাকা তুলে নেওয়া যাবে না। আজকের সঞ্চয় আপনাকে ভবিষ্যতে সুরক্ষার ঢাল হিসেবে রক্ষা করবে। এই অর্থ আপনি আপনার বাবা-মায়ের কাছেও গচ্ছিত রেখে দিতে পারেন। আপনার ব্যবহার অন্যকে আকর্ষণ করবে। কোনো বন্ধুর সহায়তা নিতে হতে পারে, তবে যে জন্যে সহায়তা নেবেন, তা ব্যর্থ হতে পারে।
কন্যা রাশি : নানারকম সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে সব সিদ্ধান্ত নিজে নেবেন, পরামর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন। নিজেকে দৃঢ় থেকে আরও দৃঢ় হিসেবে প্রকাশ করুন। যত অর্থ দরকার ততটা ঠিকমত না আসার কারনে পারিবারিক অশান্তি হতে পারে। পরিবারের সাথে সময় নিজেকে সামলে রাখুন। সন্তানকে বেশি স্বাধীনতা দেওয়া উচিত হবে না. সন্তানের ওপর নজর রাখুন। কর্মক্ষেত্রে পূরণ কাজ গুলো শেষ করতে পারবেন না. এই ব্যাপারটি আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। পরীক্ষার্থীরা এই সপ্তাহে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করবে না. তাতে সমস্যা বাড়তে পারে।
তুলা রাশি : আপনি যদি অনেক দিন ধরে এসিডিটি, বদহজম বা আর্থারাইটিস জাতীয় রোগে ভুগে থাকেন, তাহলে এই সপ্তাহ আপনাকে স্বস্তি দেবে। এই মুহূর্তে ঠান্ডা লাগাবেন না। খুব কম সময়ের জন্যে হলেও অপ্রত্যাশিত আর্থিক লাভ আসতে চলেছে। ব্যবসায়ে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। অবৈধ কাজে জড়িয়ে পড়া উচিত হবে না। এই সপ্তাহে বাড়িতে মিস্ত্রির কাজ করাতে হতে পারে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কোনটা পারেন। বাড়ির অন্দরসজ্জার জন্যে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে, কিন্তু সেই সমস্যা আগে থেকে বুঝে নেবে বাড়ির পোষ্যটি।
বৃশ্চিক রাশি : শরীর ভালো যাবে, কিন্তু আর্থিক অনটন থাকবে, বিশেষ করে যাঁরা চাকতি করেন, কোনো বিশেষ ক্ষেত্রে অর্থ ব্যয়ের কারনে অর্থ সঙ্কট দেখা দিতে পারে। যাঁরা দূরে থাকেন, তারা এই সপ্তাহে বাড়ি ফিরে আসতে পারেন। পুরোনো কোনো স্মৃতি আপনাকে ব্যাথা দিতে পারে। অংশীদারিত্বে সাবধান থাকুন, নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ চাপের হবে। পড়াশুনায় কোনো চ্যাপ্টার বাদ রেখে থাকলে সেটা আপনাকে দ্রুত শিখে নিতে হবে। নিয়মিত যোগব্যায়ামের অভ্যাস বড় কোনো রোগকে প্রতিহত করবে, ফলে আপনাকে ভুগতে হবে না।
ধনু রাশি : সারা বছর আপনার স্বাস্থ্য ভালো যাবে। মানসিকভাবে সতেজ থাকবেন। বিনিয়োগের জন্যে বুদ্ধি এবং চোখ কান খোলা রাখা দরকার। এই জায়গায় অজ্ঞতা থাকলে চলবে না। সপ্তাহ জুড়ে সব কাজ নিজের সামর্থ্য অনুযায়ী সেরে ফেলতে চেষ্টা করবেন, কিন্তু মাঝে মাঝেই আপনার মেজাজ বিগড়ে যেতে পারে, যা আপনার পরিবারকেও প্রভাবিত করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন। বিগত দিনে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তার পূর্ণ সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ বাড়বে, তবে সেই দায়িত্ব আপনি সফলভাবেই নিয়ে নিতে পারবেন। পড়ুয়াদের চাপমুক্তি ঘটবে।
মকর রাশি : শরীর খারাপের বিষয়টি সম্বন্ধে সচেতন থাকলে স্বাস্থ্যহানি এড়িয়ে চলা যাবে। আপনার রাশিতে আর্থিক লাভের অনেকগুলি সুযোগ তৈরী হয়ে যাচ্ছে। এই সুযোগগুলি একে একে আপনার কাছে এসে ধরা দেবে। আর্থিক সংকট কেটে যাবে, একটু ধৈর্য্য ধরে থাকুন। তাড়াহুড়ো করবেন না। যে কোনো পরিকল্পনা করার সময় আপনি অন্যদের মতামতকে গুরুত্ব দেন, তবে এই সপ্তাহে সেটা করলে চলবে না. সিদ্ধান্ত নিজে নিন। পারিবারিক ক্ষেত্র মধ্যম। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্যেও ভালো আবার পড়ুয়াদের জন্যে ভালো।
কুম্ভ রাশি : যে কারনে আপনি মানসিক চাপ অনুভব করছেন, সেই চাপের প্রকৃত কারণগুলোকে খুঁজে বের করুন, সেই চাপের কারণে যদি শরীরের ওপর অত্যাচার করেন, তার জন্যে একমাত্র আপনাকেই ভুগতে হতে পারে ভবিষ্যতে। এই সপ্তাহে নিজেকে চাপমুক্ত রাখুন। এই সপ্তাহে কেউ নতুন কোনো প্রস্তাব নিয়ে আসতে পারে, তবে সেই প্রস্তাবে সাথে সাথেই সহমত পোষণ করবেন না। হ্যা বা না কিছুই বলার দরকার নেই। পুরো বিষয়টি আগে ভালো করে বুঝে নিয়ে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলুন, না হলে বিপদ বাড়বে। পড়ুয়ারা আরও বেশি করে পড়াশুনায় মনযোগ দিলে ভালো হবে।
মীন রাশি : বিভিন্ন চাপ আসবে, যা মনের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করবে। আইন নিয়েও কিছু ভাবনা চিন্তা মনকে গ্রাস করবে। এই সপ্তাহে কিছু অবাঞ্ছিত খরচ আপনাকে করতে হতে পারে। তবে এই সপ্তাহ থেকেই আপনার আয় ক্রমাগত বাড়তে থাকবে, যার ফলে এই মুহূর্তের খরচ আপনার গায়ে লাগবে না।আপনি বিলাসিতার জন্যেও কিছু অর্থ ব্যয় করতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য রেখে চলাই উচিত হবে। আপনি যে পারিবারিক দিক থেকে অসন্তুষ্ট এবং পরিবারে যে দমবন্ধ করা পরিস্থিতি চলছে, তা আপনি বাইরে প্রকাশ করে ফেলবেন। এই সপ্তাহে আপনার অগ্রগতি হবে, ব্যবসায়ীরা উত্থান পতন থেকে উদ্ধার পাবেন। অনেকগুলো সুযোগ সামনে আসবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেয়ে যাবেন।
![]()