
আজ ভ্যালেন্টাইন ডে’ র দিনে প্রকাশ্যে এলো ছবিটির রোমান্টিক গানের ভিডিও
আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১৪/০২/২০২৬ : আজ ভ্যালেন্টাইন ডে ‘র দিনেই সালমান খানের নতুন ছবির একটা রোমান্টিক গানের ভিডিও। গানটি হল ‘ম্যায় হুঁ’।
সলমন খানে নতুন ছবি রিলিজ করতে চলেছে যার নাম ‘ব্যাটল অফ গ্যালওয়ান’. ভারত-ভুটান ও সীমান্তে চীনা সেনাদের সাথে ভারতীয় সেনাদের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, যেখানে ভারত খালি হাতে চীনা সেনাদের সংহার করে সীমান্ত থেকে দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছিল, সেই ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছে এই ছবি — ‘ব্যাটল অফ গ্যালওয়ান’। আজ প্রেম দিবসে এই ছবিরই একটি রোমান্টিক ডুয়েট প্রকাশ্যে এসেছে।
ম্যায় হুঁ গান টি গেয়েছেন সুরকার ও গায়ক আয়ান লাল ও শ্রেয়া ঘোষাল। গানটি সাবির আহমেদের সাথে লিখেওছেন আয়ান লাল। সলমন খান প্রযোজিত এই ছবির আর একটি গান ‘মাতৃভূমি’ প্রকাশ্যে এসেছিল কয়েক দিন আগে। মাতৃভূমি গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও মাস্টার মনি ধরমকোট। ঐ গানটির সুর দিয়েছেন হিমেশ রেশমিয়া। এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৭ই এপ্রিল বলে জানা গিয়েছে।
On Valentine’s Day (14 February 2026), a romantic song video titled “Main Hoon” from Salman Khan’s upcoming film Battle of Galwan was released. The film is based on the real-life clash between Indian and Chinese troops along the India–Bhutan border region, where Indian soldiers reportedly pushed back Chinese forces in hand-to-hand combat.
The romantic duet “Main Hoon” has been sung and composed by Ayan Lal and Shreya Ghoshal. The lyrics were written by Ayan Lal along with Sabir Ahmed.
Earlier, another song from the film titled “Matribhoomi” was released, sung by Arijit Singh, Shreya Ghoshal, and Master Moni Dharmakot, with music composed by Himesh Reshammiya.
Produced by Salman Khan, Battle of Galwan stars Salman Khan opposite Chitrangada Singh. The film is reportedly scheduled for release on 17 April 2026.
![]()