আজ খবর (বাংলা), [রাজ্য] বেহালা, কলকাতা, ২৭/০২/২০২৬ : আজ বাংলাদেশে যে প্রবল ভূমিকম্প হয়েছে, পাশাপাশি ব্যাপক কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও, সেই কম্পনের জেরে বেহালার একটি রাস্তায় ব্যাপক ভাঙ্গন তৈরী হয়েছে।
আজ দুপুর ১:২৬ মিনিট নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। সেই কম্পন চলতে থাকে প্রায় ৪৫ সেকেন্ড পর্যন্ত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬; কম্পনের জেরে সিলিঙে থাকা পাখাগুলি দুলতে থাকে। পাত্রে রাখা জল দুলতে থাকে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন। এই কম্পনে কিছু পুরোনো বাড়ির সামান্য ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
কোনো কোনো বাড়ির প্রাচীরে চিড় ধরেছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেহালার একটি জায়গায়। আজকের ভূমিকম্পের জেরে কলকাতার বেহালার পর্ণশ্রী অঞ্চলের মান্না পারে নামে একটি জায়গায় রাস্তা ফেটে গিয়ে ফাঁক হয়ে গিয়েছে। ওই রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এমনভাবে হাঁ হয়ে গিয়েছে যে কোনো গাড়ি আর যাতায়াত করতে পারবে না।
কলকাতা ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ভূমিকম্পে একটি দোকান পাশের বিল্ডিং থেকে চিলেকোঠার পাঁচিল ভেঙে নিচের দোকানে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে থাকা যন্ত্রপাতি ও এডবেস্টাস ভেঙে গিয়েছে। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঁঠাল বেরিয়া বাজার এলাকায় আজ দুপুর একটা বাইশ মিনিট নাগাদ বসিরহাট মহকুমা জুড়ে ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা এতটাই ছিল যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি দোকান সহ বিভিন্ন অফিস কাছারি। মানুষ আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে বসিরহাটে।