
তিনি জোর দিয়ে বলতে পারলেন না, তৃণমূলের হয়েই প্রচারে নামবেন কিনা !
আজ খবর (বাংলা), [রাজনীতি] বেহালা, কলকাতা, ২১/০২/২০২৬ : জেলমুক্তির পর প্রথমবার বেহালায় পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে এবার নিজের কেন্দ্রে সক্রিয় হয়ে উঠলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব।
জেল থেকে মুক্তির পর এই প্রথম বেহালায় দেখা গেল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আসন্ন বিধানসভা ভোটের আগে নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বেরোলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি এলাকায় ঘুরে সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ওয়ার্ডের পরিস্থিতি খতিয়ে দেখেন। দীর্ঘদিন পর তাঁকে সামনে পেয়ে অনেকেই কৌতূহলী হয়ে ভিড় জমায়। কেউ কেউ তাঁর সাথে এগিয়ে গিয়ে কোথাও বলেন।
পার্থ চট্টোপাধ্যায়ের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে। ভোটের আগে তাঁর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে বড় কোনও মন্তব্য করেননি তিনি।
![]()