Test Post নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন হুমায়ুন কবীর

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/১২/২০২৫ : চলতি মাসের ২২ তারিখে তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর একটি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন বলে ঘোষণা করেছেন। বর্তমানে সেই দল তৈরি করার প্রস্তুতি চলছে।
হুমায়ুন কবীর জানিয়েছেন, “আগামী ২২ তারিখে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এই দল আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাঁর এই দল তৃণমূল কংগ্রেসের প্রতিটা প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে প্রার্থী দাঁড় করাবেন।”
হুমায়ুন কবীর তাঁর দলকে সমর্থন জানানোর জন্যে সাধারণ মানুষকে অনুরোধ করবেন এবং সেই সঙ্গে তৃণমূল ও বিজেপি ছাড়া অন্য যে কোনো দল থেকে কেউ যদি তাঁর দলে যোগ দিতে চান, তাহলে তাঁকে স্বাগত জানাবেন বলে জানিয়ে রেখেছেন। তৃণমূলের বহিস্কৃত বিধায়ক ইতিমধ্যেই এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওবেইসির সাথে কথা বলেছেন বলে জানা গিয়েছে। হুমায়ূনের বক্তব্য, ‘আগামী বিধানসভা নির্বাচনে তাঁর এই নতুন রাজনৈতিক দল যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী যেই হোন , তাঁর দলের সমর্থন নিয়েই তাঁকে মুখ্যমন্ত্রী হতে হবে’ বলে মনে করছেন তিনি।
গত ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুরে হুমায়ুন কবীর একটি বিশালাকার মসজিদ নির্মাণের উদ্দেশ্যে শিলান্যাস করেছেন। ঐমসজিদের নাম তিনি রেখেছেন বাবরি মসজিদ। এই মসজিদ নির্মাণকে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে।
![]()