
বিপর্যয় মোকাবিলাই মূল লক্ষ্য
আজ খবর (বাংলা),[রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২৬ : বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহের ছেদের কারণে মেট্রোর টানেলে ট্রেন আটকে যাওয়ার দিন শেষ। নীল দাগ মেট্রোয় আনুষ্ঠনিকভাবে চালু হল ‘বেস’ (BESS)।
দেশের প্রথম মেট্রো পেয়েছিল এই শহর। এবার দেশে প্রথমবার নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ব্যাটারি স্টোরেজ সিস্টেম চালু হল দেশের প্রাচীনতম মেট্রো পথের সুড়ঙ্গে। অর্থাৎ ব্লু লাইন মেট্রোপথে টানেলে আটকে গরমে আতঙ্কে হাসফাস করার দিন শেষ।
কলকাতা মেট্রো পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বড় পদক্ষেপ হিসেবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS) বা আধুনিক ব্যাটারি ব্যাকআপ চালু করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড ফেইলিওর হলে এই ব্যাটারির সাহায্যে ট্রেনগুলো সুড়ঙ্গে না আটকে নিকটবর্তী স্টেশনে পৌঁছাতে পারবে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
মেট্রো ব্যাটারি প্রযুক্তির মূল বৈশিষ্ট্য বিপর্যয় মোকাবিলা। দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা পাওয়ার ফেইলিওর হলেও ট্রেন চালিয়ে নিয়ে যাবে পরবর্তী স্টেশনে।
ট্রায়াল রান সফল হয়েছে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) পর্যন্ত ব্যাটারি দিয়ে ট্রেন সফলভাবে চালানো হয়েছে।
নতুন এই সিস্টেমে ‘রিজেনারেটিভ ব্রেকিং’ প্রযুক্তিও রয়েছে, যা ব্রেকিংয়ের সময় উৎপন্ন শক্তিকে ট্র্যাকশনে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবে।
এই ব্যবস্থার ফলে টানেলের মধ্যে বা দমবন্ধ অন্ধকারের মধ্যে আর আটকে থাকতে হবে না যাত্রীদের
এই প্রযুক্তি মূলত কলকাতা মেট্রোর দক্ষিণ-উত্তর করিডোরে (ব্লু লাইন) আপদকালীন বিদ্যুৎ সরবরাহ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
![]()