
পাল্টা প্রত্যাঘাত ইরানের
পাকিস্তানে মার্কিন দূতাবাসে আগুন
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ০১/০৩/২০২৬ : মার্কিন-ইজরায়েলের হানার পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। একের পর এক মিসাইল হামলা শুরু করেছে তারা।
আজ মার্কিন ও ইজরায়েলের যৌথ হানায় প্রাণ গিয়েছে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু ওয়াতুল্লা আলি খোমেইনীর। সেই সঙ্গে নিহত হয়েছেন খোমেইনীর মেয়ে, নাতি, পুত্রবধূ, জামাই। একই সাথে নিহত হয়েছেন ইরানের প্রথম সারির সাত নেতা। ইজরায়েল ও মার্কিন বাহিনীর এই আকস্মিক হামলার ধাক্কা কাটিয়ে উঠে এবার পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরানও।
ইরানের দিক থেকেও মিসাইল উড়ে আসতে শুরু করেছে। ওই এলাকায় থাকা আমেরিকার ১৪টি এয়ার বেসকে লক্ষ্য করে মিসাইল হানা শুরু করে দিয়েছে ইরান। ইজরায়েলের তেল অভিভ এর একাংশ জ্বলছে। মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই তেল আভিভে। তিনি ইজরায়েল থেকে ফেরার পরেই এই হামলার ঘটনা ঘটেছে।
দুবাই শহরেও আক্রমন শানানো হচ্ছে। এই মুহূর্তে সেখানে আটকে আছেন বহু ভারতীয়। দুবাইয়ের ভারতীয় দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে চলেছে। দোহা, কাতার , আরবের কোনো জায়গাই এখন আর নিরাপদ নেই। মধ্যপ্রাচ্য রীতিমত জ্বলছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ চলছে। এদিকে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রণালী দিয়েই জাহাজে করে তেল আমদানি করে ভারত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে অনেক গুন্, তার প্রভাব পড়বে ভারতীয় পণ্যে। প্রভাব পড়বে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন পণ্যের দামে। এর ফলে মার খাবে আমদানি-রপ্তানি দুইই।
ইরানে খোমেইনী হত্যার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তেমন পাকিস্তানেও বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। পাকিস্তানে একটি মার্কিন দূতাবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনায় পাক পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে। লাঠিচার্জও করতে হয়েছে। পাকিস্তানের এই ঘটনায় বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
Aaj Khabor Desk, Teheran, Iran, 01/03/2026 ; A major escalation has erupted in the Middle East following a joint U.S.–Israeli strike that reportedly killed Iran’s former president and prominent Shia religious leader, Ayatollah Ali Khomeini, along with several of his family members and seven senior Iranian leaders.
In retaliation, Iran launched multiple missile attacks targeting 14 U.S. airbases in the region. Parts of Tel Aviv are reportedly on fire. Attacks have also been reported in Dubai, where many Indian nationals are currently stranded, with the Indian Embassy maintaining contact with them. Doha and other parts of the Gulf are considered unsafe as tensions spread across the Middle East.
Iran has reportedly closed the Strait of Hormuz, a critical oil shipping route. If the closure continues, global oil prices are expected to surge, directly impacting India and Southeast Asian economies by increasing fuel and commodity prices and disrupting import-export activities.
Meanwhile, protests have erupted in Jammu & Kashmir (India) and in parts of Pakistan over Khomeini’s killing. In Pakistan, protesters set fire to a U.S. Embassy building, prompting police to use tear gas and baton charges. Several protesters were reportedly injured.
![]()