আজ খবর (বাংলা), [দেশ], নিতু দিল্লী, ভারত, ১৫/০৩/২০২৬ : পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মোট দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হতে চলেছে। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই রাজ্যে। অন্যান্য বারের মত পাঁচ বা ছয় দফা নয়,মোট দুই দফাতেই ভোট হতে চলেছে এই রাজ্যে। উত্তর বঙ্গে ও পশ্চিম জেলাগুলিতে ভোট হবে ২৩ তারিখে আর বাকি জেলাগুলিতে ২৯ তারিখে ভোট গ্রহণ করা হবে.
পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ বলে জানানো হয়েছে। ৭০০ থেকে ৮৫০ ভোটার একটি বুথে ভোট দেবেন। প্রত্যেক বুথে ওয়েব কাস্টিং থাকছে। পশ্চিমবঙ্গে ভোটের গণনা তবে মে মাসের ৪ তারিখে। আসাম, কেরালা ও পুদুচেরিতে ভোট গ্রহণকরা হবে এপ্রিলের ৯ তারিখে। ভোট গণনা মে মাসের ৪ তারিখে।