চন্দননগরে সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১২

চন্দননগরে সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১২

ব্যাঙ্কের চেকবই, প্যান কার্ড উদ্ধার! চন্দননগর পুলিশের জালে সাইবার প্রতারকরা

চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিকরা
চন্দননগরে সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১২

 আজ খবর ( বাংলা ) [রাজ্য ] চন্দননগর পশ্চিমবঙ্গ ০৮/০৯/২০২৬ ঃ 

চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ সাংবাদিক বৈঠকে সাইবার অপরাধের চাঞ্চল্যকর তথ্য।
চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের বিশেষ সাংবাদিক বৈঠকে উঠে এল সাইবার অপরাধ সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার আয়োজিত এই সাংবাদিক বৈঠকে সাইবার অপরাধের অভিযোগে ১২ জনকে গ্রেফতার এবং একজনকে আটক করার কথা জানানো হয়। ধৃত ও আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, প্যান কার্ড-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04
তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনের তরফে ধৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বয়স প্রায় ২২ বছর থেকে মধ্যবয়স পর্যন্ত। বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। কীভাবে তারা অপরাধের জাল বিস্তার করত এবং সাধারণ মানুষকে কীভাবে প্রতারণার ফাঁদে ফেলত, সেই বিষয়েও সাংবাদিক বৈঠকে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55
চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিডি) রূপান্তর সেনগুপ্ত-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিশেষ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঘটনা এবং সেই অপরাধগুলির ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তাঁরা।

Screenshot 2026 08 27 114857
পুলিশ আধিকারিকদের বক্তব্যে আরও উঠে আসে, সাইবার অপরাধের সঙ্গে শুধুমাত্র স্বল্পশিক্ষিত বা বেকার যুবকরাই নয়, প্রযুক্তিগত দক্ষতা ও ইঞ্জিনিয়ারিং জ্ঞানের অধিকারী ব্যক্তিরাও যুক্ত থাকতে পারে। অর্থাৎ, সাইবার অপরাধের পরিধি যে ক্রমশ আরও বিস্তৃত হচ্ছে, এদিনের বৈঠকে সেই বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে আরও কোনও বড় চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আগামী দিনে এই তদন্তের মাধ্যমে সাইবার অপরাধের আরও বড় কোনও চক্রের সন্ধান মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারী আধিকারিকদের।

Screenshot 2026 08 27 114913

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *