
বিহারের বাঁকিপুর থেকে বার বার জিতে এসেছিলেন, এবার পেলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতির পদ
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২০/০১/২০২৬ : ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি হিসেবে কার্যভার বুঝে নিলেন নীতিন নবীন। সেই সঙ্গে তিনিই হলেন বিজেপির সর্ব কনিষ্ঠ সভাপতি। দেশজুড়ে বিজেপি নেতা নেত্রীরা তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
ভারতীয় জনতা পার্টির নোটিউন সভাপতি পদে মনোনয়নকে ঘিরে কয়েক দিন ধরেই বেশ ভীড় লক্ষ্য করা হচ্ছিল দিল্লীতে বিজেপির সদর দপ্তরে। গতকাল নির্বাচন হয়ে যাওয়ার পর আজ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হিসেবে নিজের কাজকর্ম বুঝে নিলেন নীতিন নবীন। কিছুক্ষন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন বিজেপির সদর দপ্তরে। তিনি এই নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, প্রাক্তন সভাপতি জে পি নাড্ডা ও অন্যান্য বর্ষীয়ান নেতারাও।বিজেপি চালিত ও সমর্থিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন সভাপতি নীতিন নবীনকে।
বলা যায় আজ থেকেই বিজেপিতে নীতিন জগ শুরু হয়ে গেলো। আগামী দিনে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলোতে দল নীতিনের নেতৃত্বেই লড়াই করবে। নবীন এই সভাপতির নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গেও লড়াই করবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে। এর আগে নীতিন নবীন বার বার জিতে এসেছেন বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে।
![]()