
বনসলদের বাড়ি ও অফিসে হানা দিয়েছে ইডি, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার বনসলদের
আজ খবর (বাংলা) [রাজ্য], আসানসোল, পশ্চিম বর্ধমান, ০৩/০২/২০২৬ : বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা জামুরিয়ায়, বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি।
বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়।

ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত আর একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়েছে।
অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই এই অভিযান।
এদিকে, ইডির অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে রমেশ বনসালের ছোট ছেলে সুমিত বনসালের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
পাণ্ডবেশ্বরে নবগ্রামে মোঃ মাইজুলের ঘরেও বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা চলছে । এছাড়াও একাধিক জায়গায় চলছে ইডির হানা। এছাড়া বালি কান্ডে হানা দেওয়া হয়েছে দুর্গাপুরের সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে।
Aaj Khabor Desk, Assansole, West Bradhaman, 03/02/2026 : The Enforcement Directorate (ED) conducted simultaneous raids in Jamuria and Raniganj areas of Asansol, West Burdwan, in connection with the sand and coal scam. The operation began early Friday morning, with ED teams arriving from Kolkata in multiple vehicles. Searches were carried out at several locations linked to businessman Ramesh Bansal, including his residence, the homes of his sons Sumit and Amit Bansal, a hardware store, and a warehouse near Punjabi More, as well as another Bansal Hardware outlet in Hat Tala. The raids are suspected to be related to financial transactions in the sand and coal case. Allegations were also made that Sumit Bansal obstructed media coverage during the operation. Raids were also conducted at multiple locations in Pandabeswar and Durgapur.
![]()