
আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ১৬/০৩/২০২৬ :
মেষ রাশি : আজ আপনি নিজের শক্তিতে ভরপুর ও সতেজ থাকবেন। কাজ করতে থাকবেন, মধ্যেই আজ কিছু দৃষ্টান্তমূলক কাজ করে ফেলবেন, আপনি প্রশংসিত হবেন। আজ একাধিক সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে.. সেই অর্থের থেকে অংশ আপনি বিনিয়োগ করতে পারেন। . আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে. প্রেম ভাগ্য সুমধুর এবং বিবাহিত জীবন অত্যন্ত সুখে কাটবে।
বৃষ রাশি : আজ কর্মক্ষেত্রে আসবে, সেই সুযোগগুলি বুঝে ধরুন, নিজের দক্ষতা প্রকাশ করুন। সহজেই পদন্নোতি হবে. আপনার কৌশলগুলির সুখ্যাতি হবে. কিছু কিছু ক্ষেত্রে আপনাকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হবে. আপনার ব্যবহার সকলকে মুগ্ধ করবে। তবে আজ অবিবেচকের মত কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। অদূর ভবিষ্যতে নিজের জন্যে ছোট ছোট প্রকল্পগুলিকে বেছে নিন, তাতে লাভ হবে. চিন্তামুক্ত থাকবেন।
মিথুন রাশি : আজ কোথাও বেড়াতে গিয়ে প্রভূত আনন্দ লাভ করবেন। নতুন কিছু অভিজ্ঞতাও হবে. আজ অনুষ্ঠানেও আপনি ব্যস্ত থাকতে পারেন। সেখানে আপনার যোগাযোগ অনেকটা বাড়বে। আপনি দ্রুত অর্থ উপার্জনের জন্যে নানারকম পরিকল্পনা করতে থাকবেন। কেউ আপনাকে প্রতিশ্রুতি দিলেও কথা রাখবে না. বিবাহিত জীবনে কলহ ও বিবাদ এড়িয়ে চলুন। পড়ুয়াদের পড়াশুনায় মন বসবে।
কর্কট রাশি : আজ শখ পূরণের দিন. যে কাজ করতে ভালো লাগে, আজ সেই কাজ করতে পারবেন সারাদিন ধরে. ব্যবসায়ীদের খুব ভালো দিন. নতুন ক্রেতাদের আগমন ঘটবে, লেনদেন বাড়বে, আর্থিক উপার্জন বাড়বে এবং সেই সঙ্গে সঞ্চয়ও বাড়বে। ব্যবসার প্রসার ঘটতে পারে কোনো নিকট আত্মীয়ের মাধ্যমে. পারিবারিক সমর্থন বজায় থাকবে। সঙ্গীর অফুরন্ত ভালোবাসা পাবেন যা আপনাকে মানসিক শক্তি যোগাবে।
সিংহ রাশি : আজ আনন্দ আর হাসিখুশীতে কেটে যাবে গোটা দিন. প্রমোদ আর বিনোদনের মাধ্যমেই নিজেকে সম্পূর্ণ বিশ্রাম দিতে পারবেন। আজ সঞ্চয়কে প্রাধান্য দিয়ে অতিরিক্ত উপার্জন সম্ভব হবে. তবে আপনার ঘনিষ্ঠ কেউ আজ আপনার ব্যক্তিগত সমস্যা বৃদ্ধি করতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে আসুন আর তাঁদের থেকে কিছু শেখার চেষ্টা করুন। বিবাহিত জীবন প্রেমময় হয়ে থাকবে।
কন্যা রাশি : আজ ফের একটা খুশির দিন. তবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। ভালোবেসে আজ কেউ আপনাকে কিছু উপহার দিতে পারে, আপনিও কাউকে উপহার দিতে পারেন। যে কোনো নতুন দেখানোর আগে বা নতুন প্রকল্পে যাওয়ার আগে গোটা করে নিন, অভিগ্যদের পরামর্শ নিন. সঙ্গীর আলসেমি আজ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে।
তুলা রাশি : নিজের অসুস্থতা আজ মানসিকভাবে নিজেই সারিয়ে তুলতে চেষ্টা চালাবেন। সাফল্যও আস্তে পারে। নিজেকে উদ্বুদ্ধ করুন। আজ কর্মক্ষেত্রে ভাগ্যের ।সহায়তা পাবেন। আজ ছোট ভাই বা বোন আপনার থেকে পরামর্শ চাইতে আসতে পারে। নপটুন কোনো প্রকল্প বা উদ্যোগ নেওয়ার আগে পুরো বিষয়টি ভালো করে যাচাই করে নিন. আজ কোনো বিস্ময়কর খবর আপনার কাছে আসতে চলেছে,
বৃশ্চিক রাশি : আজ আপনি অনেকটাই হালকা মেজাজে থাকবেন এবং গোটা দিনটাকে উপভোগ করতে চাইবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমেই আজ বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন। বাড়িতে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধান করতে নিজের বুদ্ধি আর প্রভাব খাটাতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন। বিবাহিত জ্বিন মধ্যম।
ধনু রাশি : আজ আপনার ব্যবহার অন্যকে মুগ্ধ করবে। সুন্দর ব্যবহার দিয়েই আজ অনেক কাজ সফলভাবে করে নিতে পারবেন। পরিবেশ আপনার সহায়ক থাকবে। আজ প্রভূত অর্থ চোলে আসতে পারে। এই অর্থের বেশিরভাগ অংশ সঞ্চয় করুন। আজ প্রেমে বিতর্ক তৈরী হতে পারে। আজ নিজের কাজকেই বেশি গুরুত্ব দেওয়াউচিত হবে. বাড়ির লোকেদের সাথে কথা বলার সময় সংযত থাকুন।
মকর রাশি : আজ সারাদিন কাজের চাপ বজায় থাকবে। এই কারণেই মানসিক চাপও থাকবে। কখনো নিজের মেজাজ হারাতে পারেন। আজ আপনি মামারবাড়িরর দিক থেকে আর্থিক সুবিধা পেতে চলেছেন মামা বা মাতামহঃএর থেকে আর্থিক সহায়তা পেয়ে যেতে পারেন। আজ কোনো বন্ধুর দুর্ধসার খবর পেয়ে আপনি দুঃখ পেতে পারেন। বিবাহিতরা আজকের দিনটি সুখে কাটাতে পারবেন।
কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে অথবা আপনার ব্যবসার জায়গায় সামান্য কিছু পরিবর্তন আপনাকে প্রভূত লাভ এনে দিতে পারে। আজ সারাদিন লেনদেন চলতেই থাকবে। ব্যবসার প্রসার ঘটবে। নতুন ক্রেতা আসবে। আজ থেকেই আপনার নতুন পরিকল্পনা নুযায়ী সঞ্চয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত হবে. কাজের ফাঁকে পরিবারকেও সময় দেওয়া উচিত হবে, বিশেষ করে সন্তানদের। বিবাহিত জীবন রোমান্টিক।
মীন রাশি : নিজেকে নিয়ে যতটা আশা করছেন, প্রায় ততটাই সফল হতে পারবেন। আজ কনসামাজিক অনুষ্ঠানে গিয়ে নতুন ধারণার সন্ধান পাবেন। এই নতুন ধারণা আপনাকে ভাববে নতুন কিছু করার জন্যে। আজ কোনো খুশির খবর আসতে পারে আপনার ঠিকানায়। যে কারণে খুশি হবে আপনার গোটা পরিবার। সন্তানের পরাশুনার জন্যে খরচ হবে অনেকটা অর্থ। বিবাহিত জীবন কাটবে অত্যন্ত সুখে।
আজকেররাশিফল নিয়ে কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন অথবা what’s app করতে পারেন ৮৪২০৮০৭০২০ নম্বরে
![]()